ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর ইন্তেকাল


বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর ইন্তেকাল

অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী লন্ডনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার সন্ধ্যায় সংবাদমাধ্যমটির একাধিক দায়িত্বশীল সাংবাদিক বিষয়টি নিশ্চিত করেছেন। তৌফিক ইমরোজ খালিদী দেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনের পরিচিত মুখ। ২০০৬ সাল থেকে তিনি নিজ মালিকানাধীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আগে তিনি বাংলাদেশের ব্রডশিট পত্রিকায় সাংবাদিকতা করেন। পরে যুক্তরাজ্যের বিবিসিতে উপস্থাপক, প্রযোজক ও সম্পাদক হিসেবে কাজ করেন।
ঢাকা ও লন্ডনসহ বিভিন্ন জায়গায় গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণও নেন তিনি। সম্প্রচার, প্রিন্ট ও ডিজিটালÑ তিন মাধ্যমেই সাংবাদিকতার অভিজ্ঞতা ছিল খালিদীর। ব্যবসা, রাজনীতি, অর্থনীতি, উন্নয়ন ও আন্তর্জাতিক বিষয়সহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকতা করেছেন তিনি।
২০১৭ সালে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পুরস্কারে বিশেষ সম্মাননা পান তৌফিক ইমরোজ খালিদী।ডিজিটাল বাংলাদেশে অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়। ২০১৭ সালের ১২ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তৎকালীন জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস উপলক্ষ্যে এ সম্মাননা দেওয়া হয়।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন। দেশের অনলাইন সাংবাদিকতার বিকাশেও তৌফিক ইমরোজ খালিদীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ২০০৬ সালে তার নেতৃত্বে বিডিনিউজ নতুন ব্যবস্থাপনায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নামে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করে। ২০১৭ সালের এক প্রতিবেদনে বিডিনিউজকে ইন্টারনেটে বাংলাদেশের প্রথম সার্বক্ষণিক সংবাদ প্রকাশক হিসেবে উল্লেখ করা হয়।

 

আরও পড়ুন: তথ্যমন্ত্রীর সঙ্গে প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প সচিব

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৫ এম


উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প সচিব

শিল্প সচিব আব্দুন নাসের খান বলেছেন, দেশের সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হলে কম সময়ে ও কম খরচে অধিক উৎপাদন বাড়াতে উদ্ভাবন, জ্ঞান ও দক্ষতার সমন্বয় ঘটানো জরুরি। ভবিষ্যৎ প্রজন্মের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে উৎপাদনশীলতা বৃদ্ধির নতুন সুযোগ তৈরি করা প্রয়োজন।

গতকাল ঢাকার মিরপুরে বিসিআইসি কলেজ ক্যাম্পাসে জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত শিক্ষার্থীদের ‘উদ্ভাবনী মেলার’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

শিল্প সচিব উল্লেখ করেন, উৎপাদনশীলতা হলো বিদ্যমান সম্পদকে সর্বোত্তম ব্যবহার করে কম খরচে ও কম সময়ে উৎপাদন বাড়ানো এবং কাঙ্ক্ষিত সুফল অর্জন করা। দেশের সম্পদ ও সক্ষমতাকে বিবেচনায় নিয়ে সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই উৎপাদনশীলতা বৃদ্ধির মূল লক্ষ্য।

তিনি বলেন, জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আয়োজিত মেলায় শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প ভবিষ্যৎ বাংলাদেশের সম্ভাবনাকে তুলে ধরছে। শিক্ষার্থীদের উপস্থাপিত প্রকল্পগুলোতে দেশের বিভিন্ন সমস্যা কীভাবে উদ্ভাবনী চিন্তার মাধ্যমে সমাধান করা যায়, তার প্রতিফলন রয়েছে।

শিল্প সচিব জানান, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, বর্জ্য কমানো, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং বর্জ্যকে সার হিসেবে ব্যবহারের মতো বিভিন্ন উদ্যোগ উৎপাদনশীলতার সঙ্গে সরাসরি সম্পর্কিত। নতুন প্রজন্মের প্রতিটি উদ্ভাবনী চিন্তার মধ্যে দেশের সমস্যা সমাধানের যে প্রচেষ্টা রয়েছে, তা অত্যন্ত আশাব্যঞ্জক।

ভবিষ্যৎ প্রজন্মের জন্য বর্তমান প্রজন্মকে সুযোগ ও সহায়ক পরিবেশ তৈরির আহ্বান জানিয়ে শিল্প সচিব বলেন, একটি প্রজন্মের দায়িত্ব হলো পরবর্তী প্রজন্মের জন্য এমন একটি সিঁড়ি তৈরি করে দেওয়া, যার মাধ্যমে তারা আরও উন্নত পর্যায়ে পৌঁছাতে পারে। আমাদের তরুণদের মেধাকে সর্বোত্তম কাজে লাগাতে হবে।

তিনি বলেন, উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য শুধু প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জন যথেষ্ট নয়; এর সঙ্গে ব্যবহারিক দক্ষতা অর্জন জরুরি। এ প্রসঙ্গে তিনি ‘স্কিলেজ’ (স্কিল+নলেজ) ধারণার কথা উল্লেখ করে বলেন, শুধু নলেজ থাকলে হবে না। জ্ঞানের পাশাপাশি তরুণদের দক্ষ করে তুলতে হবে। জ্ঞান ও দক্ষতার সমন্বয়ে গড়ে ওঠা মানবসম্পদই দেশের সার্বিক উৎপাদনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

শিল্প সচিব জাতীয় উৎপাদনশীলতা দিবসের মেলায় প্রদর্শিত বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প ঘুরে দেখার জন্য উপস্থিত সবার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, এ ধরনের আয়োজন থেকে নতুন চিন্তা, উদ্ভাবন ও সম্ভাবনার ক্ষেত্র তৈরি হবে, যা ভবিষ্যতে দেশের উৎপাদনশীলতা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে। অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নুরুজ্জামান, বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান, বিসিআইসি কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এর আগে সচিব মেলার উদ্বোধন করেন। মেলায় ৫০টি স্টলে শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প স্থান পেয়েছে। সচিব মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এর আগে সকালে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি রাজধানীর মিরপুর বিসিআইসি কলেজ গেট থেকে শুরু হয়ে মিরপুর ১ নম্বর সনি সিনেমা হল হয়ে পুনরায় কলেজে গিয়ে শেষ হয়।

ঢাকা ব্যাংক সিকিউরিটিজের নতুন এমডি ও সিইও আহসানুর রহমান

অর্থনৈতিক রিপোর্টার : ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দিয়েছেন মো. আহসানুর রহমান। গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। পুঁজিবাজারে ১৮ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন আহসানুর রহমান এর আগে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) স্টক ব্রোকারেজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে দায়িত্ব পালন করেন। তার আগে প্রায় ছয় বছর ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের সিইও ছিলেন তিনি।

ব্র্যাক ইপিএলে দায়িত্ব পালনকালে ব্যবসা সম্প্রসারণ, ঝুঁকি ব্যবস্থাপনা, কার্যক্রমের আধুনিকায়ন এবং প্রযুক্তিনির্ভর সেবা চালুর কাজে নেতৃত্ব দেন আহসানুর রহমান। এসময় প্রতিষ্ঠানটির শাখা নেটওয়ার্ক সম্প্রসারণের পাশাপাশি অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) চালু করেন। ব্র্যাক ব্যাংকের ‘আস্থা’ প্ল্যাটফর্ম ও বিকাশের সঙ্গে প্রযুক্তিগত সমন্বয়ের উদ্যোগেও যুক্ত ছিলেন তিনি। এর আগে স্থানীয় ও বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক এবং বিক্রয় ও ট্রেডিং কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার। বৈশ্বিক বিনিয়োগ তহবিল, আন্তর্জাতিক ব্রোকার ও দেশীয় সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছেন তিনি। পাশাপাশি লন্ডন, হংকং ও সিঙ্গাপুরে বিভিন্ন বিনিয়োগকারী সম্মেলন ও আন্তর্জাতিক রোডশোতে অংশ নিয়েছেন।

আহসানুর রহমান ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে ফাইন্যান্স বিষয়ে বিবিএ ডিগ্রি অর্জন করেন। পোর্টফোলিও ব্যবস্থাপনা, আর্থিক বিশ্লেষণ, নেতৃত্ব ও ইসলামিক ফাইন্যান্স বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণও সম্পন্ন করেছেন তিনি। তার নেতৃত্বে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড বিএসইসির ‘ব্রোকার-ডিলার’ ক্যাটাগরিতে ‘ইন্ডিপেনডেন্স গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড ২০২৩’ অর্জন করে।

নতুন দায়িত্বে পুঁজিবাজারে তার দীর্ঘ অভিজ্ঞতা, প্রাতিষ্ঠানিক ব্যবসা পরিচালনা এবং ডিজিটাল রূপান্তরের দক্ষতা কাজে লাগিয়ে ঢাকা ব্যাংক সিকিউরিটিজের ব্যবসা সম্প্রসারণ ও সেবার উন্নয়নে ভূমিকা রাখবেন বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জি-৭ জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল জ্বালানি ছাড়বে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:০৯ এম


জি-৭ জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল জ্বালানি ছাড়বে

জ্বালানির বাজারে স্থিতিশীলতা আনতে আগামী চার মাসের মধ্যে জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল ডিজেল ও অপরিশোধিত তেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে জি-৭ভুক্ত দেশগুলো। এই বিষয়ে সম্মতির কথা জানানো হয়েছে জোটের নেতাদের বৈঠকের পর। তারা নতুন করে জ্বালানি রপ্তানিতে কোনো বিধিনিষেধ আরোপ না করার প্রতিশ্রুতি দিয়েছেন। একই সঙ্গে অন্যান্য উৎপাদনকারী দেশগুলোকে একই নীতি অনুসরণের আহ্বান জানানো হয়েছে।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কার্যালয় থেকে প্রকাশিত যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) মাধ্যমে চার মাস ধরে মোট ১০ কোটি ব্যারেল জ্বালানি সরবরাহের কার্যক্রম দ্রুত শুরু হবে। এর মধ্যে প্রথম ২০ দিনের মধ্যেই উল্লেখযোগ্য পরিমাণ ডিজেল বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে।

জি-৭ নেতারা বিবৃতিতে জানিয়েছেন, সদস্য দেশগুলোর মধ্যে ডিজেলসহ অন্যান্য জ্বালানি ও জ্বালানি পণ্য রপ্তানিতে কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হবে না। তারা বলেন, বাজারে অস্থিরতা বাড়তে পারে—এমন কোনো রপ্তানি নিষেধাজ্ঞা থেকে বিরত থাকার প্রতিশ্রুতি তারা পুনর্ব্যক্ত করছেন। একই সঙ্গে অন্যান্য উৎপাদনকারী দেশগুলোকে এ ধরনের পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

জ্বালানির মূল্য নিয়ে সাধারণ মানুষের উদ্বেগকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে নেতারা বলেন, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন এবং প্রয়োজন হলে সমন্বিতভাবে পরবর্তী পদক্ষেপ নেবেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার পর জি-৭ নেতাদের নিয়ে জরুরি ভিডিও বৈঠকের আয়োজন করেন ম্যাক্রোঁ। ব্রিটেন, জাপান, কানাডা, জার্মানি ও ইতালিসহ জোটের সদস্যরা ওই আলোচনায় অংশ নেন।

এর আগে যুক্তরাষ্ট্রে উৎপাদিত ডিজেল রপ্তানি বন্ধ করে দেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিলেন ট্রাম্প। তার এমন অবস্থান ইউরোপীয় ইউনিয়নের জন্য উদ্বেগ সৃষ্টি করে, কারণ অঞ্চলটি জীবাশ্ম জ্বালানির আমদানির ওপর উল্লেখযোগ্যভাবে নির্ভরশীল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাইশার মৃত্যুতে অভিযোগ, প্রত্যাহার ও মাইশার মায়ের রহস্যময় অডিও-নেপথ্যে কী?

আন্তর্জাতিক ডেস্ক

মাছুদুর রহমান আসলাম

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:১৫ এম


মাইশার মৃত্যুতে অভিযোগ, প্রত্যাহার ও মাইশার মায়ের রহস্যময় অডিও-নেপথ্যে কী?

মাইশার মৃত্যু—এরপর অভিযোগ। আবার সেই অভিযোগ প্রত্যাহার। এরই মধ্যে মাইশার মায়ের একটি অডিও রেকর্ডিং ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে। কেন অভিযোগ করা হয়েছিল, কেনই বা তা প্রত্যাহার করা হলো, অভিযোগ প্রত্যাহারের আগে বা পরে কী ধরনের সমঝোতা হয়েছিল—এসব প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়।

তবে প্রশ্ন থেমে নেই।
মাইশার মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ ওঠার পর ঘটনাটি কোন প্রক্রিয়ায় অভিযোগ থেকে প্রত্যাহারের পর্যায়ে পৌঁছাল, কারা এতে ভূমিকা রেখেছে এবং কোনো আর্থিক সমঝোতা হয়েছিল কি না—এসব বিষয় এখন তালাশ বিডির অনুসন্ধানের কেন্দ্রে।

অভিযোগ থেকে প্রত্যাহার—মাঝখানে কী ঘটেছিল?

মাইশার মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছিল। পরবর্তীতে সেই অভিযোগ প্রত্যাহার করা হয়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে—অভিযোগ প্রত্যাহারের কারণ কী?

কেউ কি পরিবারকে প্রভাবিত করেছে? কোনো সমঝোতা হয়েছিল? আর্থিক কোনো লেনদেন হয়েছে কি না? হয়ে থাকলে তার পরিমাণ কত? কার মাধ্যমে বা কী প্রক্রিয়ায় বিষয়টি নিষ্পত্তির দিকে নেওয়া হয়েছিল?

এসব প্রশ্নের উত্তর এখনো অনুসন্ধানাধীন। কোনো পক্ষের বিরুদ্ধে এসব অভিযোগকে প্রমাণিত সত্য হিসেবে উপস্থাপন না করে নথি, অডিও, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য এবং অন্যান্য যাচাইযোগ্য তথ্যের ভিত্তিতে বিষয়টি অনুসন্ধান করছে তালাশ বিডি।

মাইশার মায়ের অডিও—কেন রহস্য ঘনীভূত?
মাইশার মায়ের একটি অডিও রেকর্ডিংও অনুসন্ধানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ওই অডিওতে কী বলা হয়েছে, কোন প্রেক্ষাপটে বলা হয়েছে এবং অভিযোগ প্রত্যাহারের সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কি না—এসব প্রশ্নও খতিয়ে দেখা হচ্ছে।


ডা. সোহেল ও ডা. তহুরার ভূমিকা নিয়েও অনুসন্ধান

মাইশার মৃত্যুর ঘটনায় ডা. সোহেল ও ডা. তহুরার ভূমিকা নিয়ে যেসব অভিযোগ ও তথ্য সামনে এসেছে, সেগুলোও অনুসন্ধানের আওতায় রয়েছে তালাশ বিডির।

বিশেষ করে মেহেন্দিগঞ্জ থেকে রাহাত আনোয়ার হাসপাতাল পর্যন্ত ডা. তহুরার কর্মজীবন, দায়িত্ব পালনের বিষয়ে ওঠা অভিযোগ এবং চিকিৎসাসেবার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য যাচাই করা হচ্ছে।

যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাদের বক্তব্যও অনুসন্ধানের অংশ হিসেবে নেওয়া হবে। অভিযোগের জবাব দেওয়ার সুযোগ সংশ্লিষ্ট প্রত্যেক পক্ষের রয়েছে।

আসল প্রশ্ন—মাইশার মৃত্যুর পর কী ম্যাজিক ছিল? অভিযোগ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

একজন মানুষের মৃত্যুর পর অভিযোগ ওঠা এবং পরবর্তীতে সেই অভিযোগ প্রত্যাহার—এই দুই ঘটনার মাঝখানে কী ঘটেছিল, সেটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন।

কত টাকার বিনিময়ে কোনো সমঝোতা হয়েছে,কার মাধ্যমে আর্থিক লেনদেন হয়েছিল। অভিযোগ প্রত্যাহারের পেছনে অন্য কোনো কারণ ছিল কি না—তালাশ বিডির অনুসন্ধানে তার উত্তর খোঁজা হচ্ছে।

প্রমাণসহ পক্ষের বক্তব্যসহ পাঠকের সামনে তুলে ধরা হবে। আর প্রমাণ না পাওয়া গেলে কোনো অভিযোগকেই সত্য হিসেবে প্রতিষ্ঠা করা হবে না।

কারণ, প্রকৃত সত্য কোনো সমঝোতার কাগজে হারিয়ে যাওয়ার কথা নয়।

মাইশার সন্তানের কাছে প্রশ্নের উত্তর দেওয়ার দায় শুধু তার পরিবারের নয়—সমাজ, আইন ও রাষ্ট্রেরও রয়েছে। একজন মায়ের মৃত্যু এবং তার শিশুর ভবিষ্যৎকে ঘিরে ওঠা প্রশ্নের উত্তর প্রমাণের ভিত্তিতেই সামনে আসা প্রয়োজন।

রহস্য ঘেরা মাইশার মৃত্যুর দৃশ্যমান ঘটনার বাইরে ভেতরের খবর’ কী—সেটিই খুঁজে বের করার চেষ্টা করছে তালাশ বিডি।

তালাশ বিডির অনুসন্ধানী সিনিয়র স্টাফ রিপোর্টার মাছুদুর রহমান আসলাম-এর অনুসন্ধানে অভিযোগ, অভিযোগ প্রত্যাহার, মাইশার মায়ের অডিও রেকর্ডিং, সংশ্লিষ্ট চিকিৎসকদের ভূমিকা এবং সম্ভাব্য সমঝোতার নেপথ্যের তথ্য বেরিয়ে আসবে।

সবকিছু টাকায় কেনা যায় না। প্রকৃত সত্য বিক্রি হয় না।

মাইশার শিশুর কান্না যেন কোনো সমঝোতা বা নীরবতার আড়ালে চাপা না পড়ে—প্রমাণ ও সত্যের সন্ধানে অনুসন্ধান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলফাডাঙ্গায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধও মিলল ফ্রি

আন্তর্জাতিক ডেস্ক

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:১৮ এম


আলফাডাঙ্গায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধও মিলল ফ্রি

অসচ্ছল ও সাধারণ মানুষের চিকিৎসাসেবায় পাশে দাঁড়াতে ফরিদপুরের আলফাডাঙ্গায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


এসো আলফাডাঙ্গা গড়ি’র উদ্যোগে শুক্রবার (২ অক্টোবর) কলেজ রোডের রিয়াদ ভবনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন বয়সী নারী-পুরুষ চিকিৎসকদের পরামর্শ নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে পেয়েছেন।

কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এস এম বায়েজীদ খান পিবিজিএম, পিএসসি। চিকিৎসাসেবা দেন ডা. মোহাম্মদ শাহ আলম, এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন), সহযোগী অধ্যাপক, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল এবং ডা. শ্যামল কুমার বিশ্বাস, এমবিবিএস, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ, আরামবাগ হাসপাতাল।

প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এস এম বায়েজীদ খান বলেন, মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার এ উদ্যোগ প্রশংসনীয়। অর্থনৈতিক কারণে অনেক মানুষ প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন না। তাদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়ার এমন আয়োজন মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন‘এসো আলফাডাঙ্গা গড়ি’র আহ্বায়ক মো. লুৎফর রহমান খান।

সভাপতির বক্তব্যে মো. লুৎফর রহমান খান বলেন, মানুষের কল্যাণে কাজ করাই ‘এসো আলফাডাঙ্গা গড়ি’র মূল লক্ষ্য। চিকিৎসার ব্যয় বহন করতে না পারা মানুষের পাশে দাঁড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও আলফাডাঙ্গার মানুষের জন্য এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আলফাডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. মনিরুল হক শিকদার, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গীতিকার ও সুরকার শামচুদ্দিন হাসু, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এম এম মহিউদ্দিন আহাম্মেদ, আলফাডাঙ্গা এ. জেড. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম আজাদুল ইসলাম এবং তরুণ সমাজসেবক হুমায়ুন কবির।

সভা পরিচালনা করেন ‘এসো আলফাডাঙ্গা গড়ি’র যুগ্ম সম্পাদক এম আর রাসেল।

আয়োজকরা জানান, শুধু চিকিৎসকের পরামর্শ নয়, চিকিৎসা নিতে আসা রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধও দেওয়া হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে দরিদ্র ও অসচ্ছল মানুষের চিকিৎসার ব্যয় কিছুটা হলেও লাঘব হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%