ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

জি-৭ জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল জ্বালানি ছাড়বে


জি-৭ জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল জ্বালানি ছাড়বে

জ্বালানির বাজারে স্থিতিশীলতা আনতে আগামী চার মাসের মধ্যে জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল ডিজেল ও অপরিশোধিত তেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে জি-৭ভুক্ত দেশগুলো। এই বিষয়ে সম্মতির কথা জানানো হয়েছে জোটের নেতাদের বৈঠকের পর। তারা নতুন করে জ্বালানি রপ্তানিতে কোনো বিধিনিষেধ আরোপ না করার প্রতিশ্রুতি দিয়েছেন। একই সঙ্গে অন্যান্য উৎপাদনকারী দেশগুলোকে একই নীতি অনুসরণের আহ্বান জানানো হয়েছে।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কার্যালয় থেকে প্রকাশিত যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) মাধ্যমে চার মাস ধরে মোট ১০ কোটি ব্যারেল জ্বালানি সরবরাহের কার্যক্রম দ্রুত শুরু হবে। এর মধ্যে প্রথম ২০ দিনের মধ্যেই উল্লেখযোগ্য পরিমাণ ডিজেল বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে।

জি-৭ নেতারা বিবৃতিতে জানিয়েছেন, সদস্য দেশগুলোর মধ্যে ডিজেলসহ অন্যান্য জ্বালানি ও জ্বালানি পণ্য রপ্তানিতে কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হবে না। তারা বলেন, বাজারে অস্থিরতা বাড়তে পারে—এমন কোনো রপ্তানি নিষেধাজ্ঞা থেকে বিরত থাকার প্রতিশ্রুতি তারা পুনর্ব্যক্ত করছেন। একই সঙ্গে অন্যান্য উৎপাদনকারী দেশগুলোকে এ ধরনের পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন: টিকটক ইলন মাস্কের তথ্যচিত্রের বিজ্ঞাপন নিষিদ্ধ করেছে

জ্বালানির মূল্য নিয়ে সাধারণ মানুষের উদ্বেগকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে নেতারা বলেন, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন এবং প্রয়োজন হলে সমন্বিতভাবে পরবর্তী পদক্ষেপ নেবেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার পর জি-৭ নেতাদের নিয়ে জরুরি ভিডিও বৈঠকের আয়োজন করেন ম্যাক্রোঁ। ব্রিটেন, জাপান, কানাডা, জার্মানি ও ইতালিসহ জোটের সদস্যরা ওই আলোচনায় অংশ নেন।

এর আগে যুক্তরাষ্ট্রে উৎপাদিত ডিজেল রপ্তানি বন্ধ করে দেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিলেন ট্রাম্প। তার এমন অবস্থান ইউরোপীয় ইউনিয়নের জন্য উদ্বেগ সৃষ্টি করে, কারণ অঞ্চলটি জীবাশ্ম জ্বালানির আমদানির ওপর উল্লেখযোগ্যভাবে নির্ভরশীল।

আরও পড়ুন: ডোনাল্ড ট্রাম্পের আহ্বান, ‘চলুন ফ্রান্সে বিপ্লবে যোগ দিই’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাইশার মৃত্যুতে অভিযোগ, প্রত্যাহার ও মাইশার মায়ের রহস্যময় অডিও-নেপথ্যে কী?

আন্তর্জাতিক ডেস্ক

মাছুদুর রহমান আসলাম

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:১৫ এম


মাইশার মৃত্যুতে অভিযোগ, প্রত্যাহার ও মাইশার মায়ের রহস্যময় অডিও-নেপথ্যে কী?

মাইশার মৃত্যু—এরপর অভিযোগ। আবার সেই অভিযোগ প্রত্যাহার। এরই মধ্যে মাইশার মায়ের একটি অডিও রেকর্ডিং ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে। কেন অভিযোগ করা হয়েছিল, কেনই বা তা প্রত্যাহার করা হলো, অভিযোগ প্রত্যাহারের আগে বা পরে কী ধরনের সমঝোতা হয়েছিল—এসব প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়।

তবে প্রশ্ন থেমে নেই।
মাইশার মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ ওঠার পর ঘটনাটি কোন প্রক্রিয়ায় অভিযোগ থেকে প্রত্যাহারের পর্যায়ে পৌঁছাল, কারা এতে ভূমিকা রেখেছে এবং কোনো আর্থিক সমঝোতা হয়েছিল কি না—এসব বিষয় এখন তালাশ বিডির অনুসন্ধানের কেন্দ্রে।

অভিযোগ থেকে প্রত্যাহার—মাঝখানে কী ঘটেছিল?

মাইশার মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছিল। পরবর্তীতে সেই অভিযোগ প্রত্যাহার করা হয়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে—অভিযোগ প্রত্যাহারের কারণ কী?

কেউ কি পরিবারকে প্রভাবিত করেছে? কোনো সমঝোতা হয়েছিল? আর্থিক কোনো লেনদেন হয়েছে কি না? হয়ে থাকলে তার পরিমাণ কত? কার মাধ্যমে বা কী প্রক্রিয়ায় বিষয়টি নিষ্পত্তির দিকে নেওয়া হয়েছিল?

এসব প্রশ্নের উত্তর এখনো অনুসন্ধানাধীন। কোনো পক্ষের বিরুদ্ধে এসব অভিযোগকে প্রমাণিত সত্য হিসেবে উপস্থাপন না করে নথি, অডিও, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য এবং অন্যান্য যাচাইযোগ্য তথ্যের ভিত্তিতে বিষয়টি অনুসন্ধান করছে তালাশ বিডি।

মাইশার মায়ের অডিও—কেন রহস্য ঘনীভূত?
মাইশার মায়ের একটি অডিও রেকর্ডিংও অনুসন্ধানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ওই অডিওতে কী বলা হয়েছে, কোন প্রেক্ষাপটে বলা হয়েছে এবং অভিযোগ প্রত্যাহারের সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কি না—এসব প্রশ্নও খতিয়ে দেখা হচ্ছে।


ডা. সোহেল ও ডা. তহুরার ভূমিকা নিয়েও অনুসন্ধান

মাইশার মৃত্যুর ঘটনায় ডা. সোহেল ও ডা. তহুরার ভূমিকা নিয়ে যেসব অভিযোগ ও তথ্য সামনে এসেছে, সেগুলোও অনুসন্ধানের আওতায় রয়েছে তালাশ বিডির।

বিশেষ করে মেহেন্দিগঞ্জ থেকে রাহাত আনোয়ার হাসপাতাল পর্যন্ত ডা. তহুরার কর্মজীবন, দায়িত্ব পালনের বিষয়ে ওঠা অভিযোগ এবং চিকিৎসাসেবার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য যাচাই করা হচ্ছে।

যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাদের বক্তব্যও অনুসন্ধানের অংশ হিসেবে নেওয়া হবে। অভিযোগের জবাব দেওয়ার সুযোগ সংশ্লিষ্ট প্রত্যেক পক্ষের রয়েছে।

আসল প্রশ্ন—মাইশার মৃত্যুর পর কী ম্যাজিক ছিল? অভিযোগ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

একজন মানুষের মৃত্যুর পর অভিযোগ ওঠা এবং পরবর্তীতে সেই অভিযোগ প্রত্যাহার—এই দুই ঘটনার মাঝখানে কী ঘটেছিল, সেটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন।

কত টাকার বিনিময়ে কোনো সমঝোতা হয়েছে,কার মাধ্যমে আর্থিক লেনদেন হয়েছিল। অভিযোগ প্রত্যাহারের পেছনে অন্য কোনো কারণ ছিল কি না—তালাশ বিডির অনুসন্ধানে তার উত্তর খোঁজা হচ্ছে।

প্রমাণসহ পক্ষের বক্তব্যসহ পাঠকের সামনে তুলে ধরা হবে। আর প্রমাণ না পাওয়া গেলে কোনো অভিযোগকেই সত্য হিসেবে প্রতিষ্ঠা করা হবে না।

কারণ, প্রকৃত সত্য কোনো সমঝোতার কাগজে হারিয়ে যাওয়ার কথা নয়।

মাইশার সন্তানের কাছে প্রশ্নের উত্তর দেওয়ার দায় শুধু তার পরিবারের নয়—সমাজ, আইন ও রাষ্ট্রেরও রয়েছে। একজন মায়ের মৃত্যু এবং তার শিশুর ভবিষ্যৎকে ঘিরে ওঠা প্রশ্নের উত্তর প্রমাণের ভিত্তিতেই সামনে আসা প্রয়োজন।

রহস্য ঘেরা মাইশার মৃত্যুর দৃশ্যমান ঘটনার বাইরে ভেতরের খবর’ কী—সেটিই খুঁজে বের করার চেষ্টা করছে তালাশ বিডি।

তালাশ বিডির অনুসন্ধানী সিনিয়র স্টাফ রিপোর্টার মাছুদুর রহমান আসলাম-এর অনুসন্ধানে অভিযোগ, অভিযোগ প্রত্যাহার, মাইশার মায়ের অডিও রেকর্ডিং, সংশ্লিষ্ট চিকিৎসকদের ভূমিকা এবং সম্ভাব্য সমঝোতার নেপথ্যের তথ্য বেরিয়ে আসবে।

সবকিছু টাকায় কেনা যায় না। প্রকৃত সত্য বিক্রি হয় না।

মাইশার শিশুর কান্না যেন কোনো সমঝোতা বা নীরবতার আড়ালে চাপা না পড়ে—প্রমাণ ও সত্যের সন্ধানে অনুসন্ধান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলফাডাঙ্গায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধও মিলল ফ্রি

আন্তর্জাতিক ডেস্ক

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:১৮ এম


আলফাডাঙ্গায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধও মিলল ফ্রি

অসচ্ছল ও সাধারণ মানুষের চিকিৎসাসেবায় পাশে দাঁড়াতে ফরিদপুরের আলফাডাঙ্গায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


এসো আলফাডাঙ্গা গড়ি’র উদ্যোগে শুক্রবার (২ অক্টোবর) কলেজ রোডের রিয়াদ ভবনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন বয়সী নারী-পুরুষ চিকিৎসকদের পরামর্শ নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে পেয়েছেন।

কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এস এম বায়েজীদ খান পিবিজিএম, পিএসসি। চিকিৎসাসেবা দেন ডা. মোহাম্মদ শাহ আলম, এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন), সহযোগী অধ্যাপক, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল এবং ডা. শ্যামল কুমার বিশ্বাস, এমবিবিএস, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ, আরামবাগ হাসপাতাল।

প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এস এম বায়েজীদ খান বলেন, মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার এ উদ্যোগ প্রশংসনীয়। অর্থনৈতিক কারণে অনেক মানুষ প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন না। তাদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়ার এমন আয়োজন মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন‘এসো আলফাডাঙ্গা গড়ি’র আহ্বায়ক মো. লুৎফর রহমান খান।

সভাপতির বক্তব্যে মো. লুৎফর রহমান খান বলেন, মানুষের কল্যাণে কাজ করাই ‘এসো আলফাডাঙ্গা গড়ি’র মূল লক্ষ্য। চিকিৎসার ব্যয় বহন করতে না পারা মানুষের পাশে দাঁড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও আলফাডাঙ্গার মানুষের জন্য এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আলফাডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. মনিরুল হক শিকদার, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গীতিকার ও সুরকার শামচুদ্দিন হাসু, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এম এম মহিউদ্দিন আহাম্মেদ, আলফাডাঙ্গা এ. জেড. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম আজাদুল ইসলাম এবং তরুণ সমাজসেবক হুমায়ুন কবির।

সভা পরিচালনা করেন ‘এসো আলফাডাঙ্গা গড়ি’র যুগ্ম সম্পাদক এম আর রাসেল।

আয়োজকরা জানান, শুধু চিকিৎসকের পরামর্শ নয়, চিকিৎসা নিতে আসা রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধও দেওয়া হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে দরিদ্র ও অসচ্ছল মানুষের চিকিৎসার ব্যয় কিছুটা হলেও লাঘব হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এক বছরের ব্যবধানে রপ্তানি আয় বেড়েছে ৬ দশমিক ৩৪ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:২৩ এম


এক বছরের ব্যবধানে রপ্তানি আয় বেড়েছে ৬ দশমিক ৩৪ শতাংশ

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) দেশের পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ১ হাজার ৩০৯ কোটি ৪১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার।  গত অর্থবছরের একই সময়ে আয় হয়েছিল ১ হাজার ২৩১ কোটি ৩১ লাখ ৭০ হাজার ডলার। ফলে এক বছরের ব্যবধানে রপ্তানি আয় বেড়েছে ৬ দশমিক ৩৪ শতাংশ। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যানুযায়ী, সেপ্টেম্বর মাসে রপ্তানি আয় হয়েছে ৩৯৩ কোটি ৭২ লাখ ৩০ হাজার ডলার। গত বছরের একই মাসে আয় হয়েছিল ৩৬২ কোটি ৭৫ লাখ ৮০ হাজার ডলার। অর্থাৎ সেপ্টেম্বর মাসে রপ্তানি আয় বেড়েছে ৮ দশমিক ৫৪ শতাংশ।

দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে তৈরি পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ১ হাজার ৫৭ কোটি ৮৫ লাখ ৬০ হাজার ডলার, যা গত বছরের একই সময়ের ৯৯৭ কোটি ৪ লাখ ২০ হাজার ডলারের চেয়ে ৬ দশমিক ১০ শতাংশ বেশি।   সেপ্টেম্বরে তৈরি পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৩০৮ কোটি ২৯ লাখ ৫০ হাজার ডলার। গত বছরের একই মাসে এই আয় ছিল ২৮৩ কোটি ৯৭ লাখ ৫০ হাজার ডলার। অর্থাৎ এ খাতে সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে ৮ দশমিক ৫৬ শতাংশ। তৈরি পোশাকের মধ্যে প্রথম তিন মাসে নিট পোশাক রপ্তানি বেড়েছে ৬ দশমিক ৮৮ শতাংশ। এ সময়ে নিট পোশাক থেকে আয় হয়েছে ৫৯৬ কোটি ৩৭ লাখ ৬০ হাজার ডলার। একই সময়ে ওভেন পোশাক থেকে আয় হয়েছে ৪৬১ কোটি ৪৮ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ১১ শতাংশ বেশি। তৈরি পোশাকের বাইরে কয়েকটি খাতেও রপ্তানি ভালো করেছে। প্রথম প্রান্তিকে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি বেড়েছে ১৪ দশমিক ৭৪ শতাংশ। পাট ও পাটজাত পণ্যে প্রবৃদ্ধি হয়েছে ৩১ দশমিক ৫৫ শতাংশ। হালকা প্রকৌশল পণ্যে রপ্তানি বেড়েছে ১৬ দশমিক ৫১ শতাংশ এবং গৃহসজ্জার বস্ত্রপণ্যে ১১ দশমিক ৯৪ শতাংশ। ওষুধ রপ্তানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। প্রথম তিন মাসে এ খাতের রপ্তানি বেড়েছে ৪০ দশমিক ৩৯ শতাংশ। শুধু সেপ্টেম্বরেই ওষুধ রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৬৪ দশমিক ৩৩ শতাংশ। তবে কৃষিপণ্য এবং হিমায়িত ও জীবন্ত মাছ রপ্তানিতে প্রথম প্রান্তিকে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। রপ্তানি বাজারের দিক থেকে যুক্তরাষ্ট্র এখনো বাংলাদেশের সবচেয়ে বড় বাজার।

চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে দেশটিতে রপ্তানি হয়েছে ২৫৯ কোটি ১৬ লাখ ৪০ হাজার ডলারের পণ্য। গত বছরের একই সময়ে রপ্তানি হয়েছিল ২৩২ কোটি ৭৭ লাখ ৭০ হাজার ডলার। ফলে যুক্তরাষ্ট্রে রপ্তানি বেড়েছে ১১ দশমিক ৩৪ শতাংশ।   বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি বাজার যুক্তরাজ্য। প্রথম তিন মাসে দেশটিতে রপ্তানি হয়েছে ১৩৭ কোটি ২ লাখ ডলারের পণ্য। তৃতীয় অবস্থানে থাকা জার্মানিতে রপ্তানি হয়েছে ১২১ কোটি ৮৯ লাখ ৯০ হাজার ডলারের পণ্য। উদীয়মান বাজারগুলোর মধ্যে তুরস্কে রপ্তানি উল্লেখযোগ্য হারে বেড়েছে। দেশটিতে রপ্তানি দ্বিগুণেরও বেশি হয়ে ২১ কোটি ৫ লাখ ৪০ হাজার ডলারে দাঁড়িয়েছে। গত বছরের একই সময়ে রপ্তানির পরিমাণ ছিল ১০ কোটি ৫২ লাখ ১০ হাজার ডলার। অর্থাৎ তুরস্কে রপ্তানি বেড়েছে ১০০ দশমিক ১১ শতাংশ।

বাংলাদেশের বড় রপ্তানি বাজারগুলোর মধ্যে ভারত ষষ্ঠ এবং জাপান নবম অবস্থানে রয়েছে। ইপিবি বলেছে, প্রথম প্রান্তিকের রপ্তানি প্রবৃদ্ধি দেশের রপ্তানি খাতের সক্ষমতা ধরে রাখার বিষয়টি তুলে ধরেছে। এই প্রবৃদ্ধি অব্যাহত রাখতে রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা, নতুন বাজারে প্রবেশ, পণ্যের মানোন্নয়ন এবং বাণিজ্য সহজীকরণের ওপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইতিহাসে আজকের এই দিনে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫০ এম


ইতিহাসে আজকের এই দিনে

বিশ্বের ইতিহাসে প্রতিদিন ঘটে নানা ঘটনা। নতুন উদ্ভাবন এবং উন্মোচনের পাশাপাশি অনেকের জন্ম এবং মৃত্যু ঘটে। প্রতিদিনের এসব ঘটনার মধ্যে কিছু ঘটনা মানুষের মনে স্থায়ীভাবে দাগ কাটে। কিছু ঘটনা ইতিহাসের পাতায় স্থান করে নেয়।

শনিবার (৩ অক্টোবর) এক নজরে দেখা যাক তেমন কিছু উল্লেখযোগ্য ঘটনা।

ঘটনাবলি

১৭৯১ সালে ভারতীয় উপমহাদেশের প্রথম মাসিক পত্রিকা ‘ক্যালকাটা ম্যাগাজিন অ্যান্ড ওরিয়েন্টাল মিউজিয়াম’ প্রকাশিত হতে শুরু করে।

১৮৬৬ সালে ভিয়েনায় অস্ট্রিয়া এবং ইতালির মধ্যে ঐতিহাসিক ভিয়েনা চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯০০ সালে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আয়াতুল্লাহ হাজ্ব মির্যা হাসান শাহরেস্তানী চিরনিদ্রায় শায়িত হন।

১৯৩২ সালে ইরাক ব্রিটিশ সাম্রাজ্যবাদ থেকে নিজেদের স্বাধীনতা ঘোষণা করে।

১৯৪৫ সালে বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন প্রতিষ্ঠিত হয়।

১৯৫৮ সালে ইংল্যান্ড প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়।

১৯৭৮ সালে বিশ্বের দ্বিতীয় ও ভারতের প্রথম টেস্ট টিউব শিশুর জন্ম হয়।

১৯৮০ সালে বাংলাদেশের স্বাধীনতা দিবসকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা দেওয়া হয়।

১৯৮৮ সালে সিউল অলিম্পিক শুরু হয়।

১৯৮৯ সালে উচ্চাঙ্গ সংগীতশিল্পী, সুরকার ও সরোদ বাদক ওস্তাদ বাহাদুর হোসেন খান কলকাতায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

১৯৯০ সালে অক্টোবরে দুই জার্মানি অর্থাৎ পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানি আনুষ্ঠানিকভাবে একত্রিত হওয়ার ঘোষণা দেয়।

জন্ম

১৮৭৭ সালে হরেন্দ্র কুমার মুখোপাধ্যায় খ্যাতনামা বাঙালি শিক্ষাবিদ ও পশ্চিমবঙ্গের সাবেক রাজ্যপাল জন্মগ্রহণ করেন।

১৮৯৫ সালে রুশ কবি সের্গেই ইয়েসেনিনের জন্ম হয়।

১৮৯৭ সালে ফরাসি কবি লুই আরাগঁ জন্মগ্রহণ করেন।

১৮৯৯ সালে ডেনীয় ভাষাবিজ্ঞানী লুই ইয়েল্ম্‌স্লেভ জন্ম নেন।

১৯০৪ সালে নোবেলজয়ী [১৯৮৭] মার্কিন রসায়নবিদ চার্লস জন পেডারসেন জন্মগ্রহণ করেন।

১৯২০ সালে প্রখ্যাত বেতার ও দূরদর্শন ধারাভাষ্যকার অজয় বসু জন্ম নেন।

১৯৭৩ সালে লিনা হিডি, ব্রিটিশ অভিনেত্রী জন্মগ্রহণ করেন।

১৯৮৮ সালে আলিসিয়া ভিকান্দার, সুয়েডীয় অভিনেত্রী জন্ম নেন।

মৃত্যু

১৫৯১ সালে ইতালির চিত্রশিল্পী ভিনচেনৎসো ক্যাম্পির জন্ম হয়।

১৮৯৬ সালে উইলিয়াম মরিস, ইংরেজ টেক্সটাইল ডিজাইনার, কবি, ঔপন্যাসিক, অনুবাদক এবং সমাজতান্ত্রিক কর্মী জন্মগ্রহণ করেন।

১৯১৪ সালে স্যার তারকনাথ পালিত, ভারতীয় বাঙালি আইনজ্ঞ ও জনহিতৈষী জন্ম নেন।

১৯২৩ সালে ব্রিটিশ ভারতে প্রথম দুজন মহিলা স্নাতক ও ভারতে তথা দক্ষিণ এশিয়ায় প্রথম মহিলা চিকিৎসক কাদম্বিনী গঙ্গোপাধ্যায় জন্মগ্রহণ করেন।

১৯৫২ সালে ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বাঙালি পণ্ডিত, গবেষক ও সম্পাদক জন্ম নেন।

১৯৮৯ সালে ওস্তাদ বাহাদুর হোসেন খান, বাংলাদেশি উচ্চাঙ্গ সংগীতশিল্পী, সুরকার ও সরোদ বাদক মৃত্যুবরণ করেন।

১৯৯৩ সালে সাহিত্যিক, সাহিত্যতাত্ত্বিক ও স্বাধীনতাসংগ্রামী গোপাল হালদার মারা যান।

২০০১ সালে সংগীতসাধক বারীণ মজুমদার মৃত্যুবরণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%