ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু


রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু জানিয়েছেন, বিএনপির চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী আগামী নির্বাচনে প্রতিটি আসনে একক প্রার্থী নিশ্চিত করা হবে। তিনি উল্লেখ করেছেন, রাজশাহীতেও একক প্রার্থী নিশ্চিত করা হবে। প্রার্থী সংক্রান্ত বিষয়গুলো স্থানীয়ভাবে বসে সমাধান করা হবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিজানুর রহমান মিনু বলেন, "দলের চেয়ারম্যানের নির্দেশ, একটা ক্যান্ডিডেট (প্রার্থী) হবে ইনশাআল্লাহ। বিএনপি দেশকে গড়তে জানে। বিএনপি নেতৃত্বকে সঠিক সম্মান দিতে জানে। একক ক্যান্ডিডেট সব জায়গায় সুনিশ্চিত হবে, রাজশাহীতেও হবে।"

আরও পড়ুন: নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ

তিনি আরও বলেন, "প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যানের নির্দেশনা রয়েছে, স্থানীয়ভাবে বসে প্রার্থীসংক্রান্ত বিষয়গুলোর সমাধান করা হবে। বিএনপির সব ওয়ার্ড, মহিলা কাউন্সিল, মেয়র পদ এবং স্থানীয় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বারসহ সব পদে সমন্বয়ের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের কাছে দেশ বড়, দল বড়।"

ভূমিমন্ত্রী মাদককে জাতির শত্রু হিসেবে উল্লেখ করে বলেন, "যারা মাদক নিয়ে আসছে, তাদের মূল সোর্স চিহ্নিত করে পুলিশের কাছে ধরিয়ে দিতে হবে। মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এ জন্য নতুন আইনও করা হয়েছে।"

ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, "যারা ভূমিদস্যু, তাদের উৎখাত করে দেওয়া হবে। জনগণের সম্পদ জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হবে।"

আরও পড়ুন: সৈয়দপুরে কাকলী রানী দাসের তিন সন্তানের জন্ম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৭৫ লাখ টাকার স্বর্ণালংকারসহ আটক ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:০৭ পি.এম


শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৭৫ লাখ টাকার স্বর্ণালংকারসহ আটক ২

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) কর্তৃক দুইজনকে আটক করা হয়েছে, যাদের কাছে প্রায় ৪৭৫ দশমিক ৬ গ্রাম (৪০ দশমিক ৭৮ ভরি) স্বর্ণালংকার ছিল। উদ্ধারকৃত স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য ৭৫ লাখ ৬২ হাজার ৪০ টাকা বলে জানা গেছে।

আটককৃতদের মধ্যে একজন হলেন খায়রুল হাসান আকন (২৯) এবং অপরজন শেখ আরিফুল ইসলাম (৪৬)। মঙ্গলবার সকালে বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচতলার বহির্গেট এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাদের আটক করা হয়।

এপিবিএন জানিয়েছে, পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে ৪৭৫ দশমিক ৬ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সব স্বর্ণালংকার ২১ ক্যারেটের।

জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে এসব স্বর্ণালংকার বাংলাদেশে আনা হয়েছে। পুলিশ বলছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত।

এ ঘটনায় মঙ্গলবার বিমানবন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলায় আটক দুজন এবং অজ্ঞাতনামা যাত্রীদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে অবৈধভাবে স্বর্ণ এনে চোরাচালানের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার অভিযোগ আনা হয়েছে।

এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার (অপারেশন্স) মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, বিমানবন্দর এলাকায় চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে এয়ারপোর্ট এপিবিএন সক্রিয়ভাবে কাজ করছে। স্বর্ণ ও মাদক চোরাচালান রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোংলায় ৫০ কেজি গাঁজাসহ দুই কারবারি আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:১০ পি.এম


মোংলায় ৫০ কেজি গাঁজাসহ দুই কারবারি আটক

বাগেরহাট, ১ সেপ্টেম্বর, ২০২৬ : মোংলা উপজেলার দিগরাজ বাজারসংলগ্ন এলাকা থেকে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে আটক করেছে র‌্যাব-৬।

আটক হওয়া ব্যক্তিরা হলেন, মোংলা উপজেলার কাইনমারী এলাকার শ্যাম সরকারের ছেলে গোপাল সরকার এবং তার এক সহযোগী। তবে সংবাদ লেখা পর্যন্ত অপর আটক মাদককারবারির নাম ও পরিচয় জানা যায়নি।

র‌্যাব-৬ এর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার দিবাগত মঙ্গলবার রাত ৩ টার দিকে দিগরাজ বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে গোপাল সরকারকে ৫০ কেজি গাঁজাসহ আটক করা হয়, যখন সে পরিবহনযোগে গাঁজা নিয়ে মোংলায় প্রবেশ করছিল।

পরে গোপাল সরকারের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আরেক মাদককারবারিকে আটক করা হয়।

র‌্যাব জানায়, গোপাল সরকার দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে মাদকের বড় চালান এনে মোংলাসহ বাগেরহাটের বিভিন্ন এলাকায় ছোট ছোট মাদককারবারিদের কাছে বিক্রি করে আসছিলেন।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে যুবলীগের দুই কর্মী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:১০ পি.এম


চট্টগ্রামে যুবলীগের দুই কর্মী গ্রেফতার

চট্টগ্রাম নগরীতে ১০ ঘণ্টার দীর্ঘ অভিযান শেষে পুলিশ নিষিদ্ধ সংগঠন যুবলীগের দুই সক্রিয় কর্মীকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার, নগরের পাঁচলাইশ ও খুলশী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে একজন হলেন সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নের সজল কান্তি দাশ (৫১) এবং অপরজন হলেন ফটিকছড়ির সারোয়ার জাহান নুর, যিনি আদিব নামেও পরিচিত (৩৫)। সজল কান্তি দাশ বর্তমানে পাঁচলাইশ থানাধীন সানন্দা আবাসিক এলাকায় বসবাস করছিলেন। অন্যদিকে, সারোয়ার জাহান নুর খুলশী থানাধীন রূপসী হাউজিং এলাকায় অবস্থান করতেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত দুজনই নিষিদ্ধ যুবলীগের সক্রিয় সদস্য হিসেবে চিহ্নিত হয়েছেন। তারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে সক্রিয় থেকে ঝটিকা মিছিলসহ বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করছিলেন।

পাঁচলাইশ মডেল থানার পুলিশ জানায়, তথ্য এবং কল ডিটেইল রেকর্ড (সিডিআর) পর্যালোচনার মাধ্যমে তাদের অবস্থান সনাক্ত করা হয়। এরপর পাঁচলাইশ ও খুলশী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুতিনের সাথে পেজেশকিয়ানের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:১৩ পি.এম


পুতিনের সাথে পেজেশকিয়ানের সাক্ষাৎ

সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনের প্রেক্ষাপটে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আজকের জন্য নির্ধারিত একাধিক দ্বিপাক্ষিক বৈঠকের অংশ হিসেবে এই আলোচনা অনুষ্ঠিত হয়। এর আগে, পুতিন এসসিও সম্মেলনের বিভিন্ন মূল কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বৈঠকে রাশিয়ার পক্ষ থেকে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল উপস্থিত ছিল। প্রতিনিধি দলের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, উপ-প্রধানমন্ত্রী আলেক্সি ওভারচুক, প্রেসিডেন্টের প্রশাসনের উপ-প্রধান মাকসিম ওরেকশিন, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এবং প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ অন্তর্ভুক্ত ছিলেন।

এছাড়া, পরিবহন মন্ত্রী আন্দ্রে নিকিতিন, অর্থনীতি বিষয়কমন্ত্রী মাকসিম রেশেতনিকভ, জ্বালানিমন্ত্রী সের্গেই সিভিলেভ, সামরিক-প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত ফেডারেল সার্ভিসের পরিচালক দিমিত্রি শুগায়েভ, রাষ্ট্রপতির বিশেষ প্রতিনিধি ও আরডিআইএফ প্রধান কিরিল দিমিত্রিভ এবং রসাটমের প্রধান আলেক্সি লিখাচেভও বৈঠকে অংশগ্রহণ করেন।

সূত্র: তাস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%