০৭:১৫ পি.এম
পটুয়াখালী, ২২ আগস্ট, ২০২৬ : জেলার বাউফলে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে।
আজ শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ, উপহারসামগ্রীসহ পরিবেশ সুরক্ষার জন্য বিভিন্ন ফলদ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়।
উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের সভাপতিত্বে এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মিজানুর রহমান লিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গাজী আশরাফুল ইসলাম বিপ্লব, জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান শামীম চৌধুরী এবং বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম ঝুরন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্যসচিব নিয়াজ উদ্দিন খান।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য মেধাবী তরুণ প্রজন্ম গড়ে তোলার প্রয়োজন রয়েছে। শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ ধারণ করে যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তারা।
কৃতি শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে বাছিরা বিনতে বাশার বলেন, এ ধরনের উদ্যোগ তাদের পড়াশোনায় অধিক মনোযোগী হতে এবং ভবিষ্যতের লক্ষ্য অর্জনে অনুপ্রেরণা জোগাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন