ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

‘বারবার কেন শিল্পীকেই মূল্য দিতে হবে : সাফা কবির


‘বারবার কেন শিল্পীকেই মূল্য দিতে হবে :  সাফা কবির

অভিনেত্রী সাফা কবির ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তার পরিবারের ওপর হামলার ঘটনায় প্রশ্ন তুলেছেন। তিনি প্রতিবাদ জানিয়ে বলেছেন, একজন শিল্পীকে দেশের বাইরে গিয়ে কেন বারবার এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে।

 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় সাফা বাঁধনের ঘটনার প্রতি তার ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন। তিনি ঘটনার সুষ্ঠু বিচার এবং বাঁধনের জন্য ন্যায়বিচার দাবি করেন।

আরও পড়ুন: সন্ত্রাসবিরোধী মামলায় ঢাকা জেলা আ.লীগ নেতা আরিফুল ইসলাম গ্রেপ্তার

সাফা মন্তব্য করেন, বাঁধন ও তার পরিবারের যে পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে, সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একজন শিল্পী যখন দেশের বাইরে চলচ্চিত্র উৎসবে নিজের সিনেমা ও দেশের প্রতিনিধিত্ব করতে যান, তখন তার প্রাপ্য হওয়া উচিত সম্মান ও নিরাপত্তা।

 

অপমান, হয়রানি কিংবা আতঙ্ক নয়, বরং নিরাপত্তা প্রত্যাশা করা উচিত।

সাফা দেশের শিল্পীদের রাজনৈতিক টানাপোড়েনে টেনে আনার বিষয়টিও তুলে ধরেন। তিনি বলেন, একজন শিল্পীর স্বাধীনতা হচ্ছে সত্য, ন্যায় ও মানুষের কথা বলা। তবে কেন একজন শিল্পীকে বারবার মূল্য দিতে হবে তার কণ্ঠ ও মত প্রকাশের জন্য, সেই প্রশ্ন তিনি উত্থাপন করেন।

আরও পড়ুন: জামায়াত নেতার কথা শুনে ব্যথিত হয়েছি: ইশরাক হোসেন

 

কিছু মানুষের আচরণের কারণে পুরো দেশের মানুষকে বিচার করার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন সাফা। তিনি বলেন, কিছু মানুষের কর্মকাণ্ডের কারণে বিদেশে বাংলাদেশিদের হিংস্র, উগ্র কিংবা অসভ্য হিসেবে বিবেচনা করা হলে, তার প্রভাব সাধারণ মানুষের ওপরও পড়ে। এমনকি দেশের বাইরে তাদের সম্মান, ভিসা কিংবা চলাচলের ক্ষেত্রেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে তিনি মন্তব্য করেন।

সাফা বাঁধনের ঘটনার পর কয়েক দিনের আলোচনা ও প্রতিবাদের বিষয়টি হারিয়ে না যাওয়ার জন্য সতর্ক করেন। নতুন কোনো ঘটনা সামনে এলে আগের ঘটনা চাপা পড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করে তিনি সবাইকে বিষয়টি মনে রাখার আহ্বান জানান।

একজন শিল্পীর নিরাপত্তা, সম্মান ও স্বাধীনতা শুধুমাত্র ব্যক্তিগত বিষয় নয়, বরং এটি সমাজ, দেশ ও জাতীয় পরিচয়ের বিষয়ও। তাই কোনো শিল্পীর কণ্ঠ, সম্মান ও নিরাপত্তা কখনোই রাজনৈতিক বিরোধের মূল্য হওয়া উচিত নয়।

আরও পড়ুন: বিটিএসের স্পটিফাইয়ে ১০ বিলিয়ন স্ট্রিম, নতুন ইতিহাস গড়ল

প্রসঙ্গত, সোমবার রাতে ইতালির ভেনিসের মেস্ত্রে এলাকায় হামলার শিকার হন আজমেরী হক বাঁধন। এ সময় তিনি তার ভাই ও শিশু সন্তানকে সঙ্গে নিয়ে ছিলেন। একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন নিজেদের ‘ভেনিস ছাত্রলীগ’ ও ‘বঙ্গবন্ধুর সৈনিক’ পরিচয় দেয়। তারা বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ বলে গালিগালাজ ও হেনস্তা করেন বলে অভিযোগ উঠেছে।

ঘটনার পর বাঁধন ফেসবুক লাইভে এসে জানান, তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে, শরীরে পানি ছুড়ে মারা হয়েছে এবং তার মোবাইল ফোন ফেলে দেওয়া হয়েছে। পরে এ ঘটনায় স্থানীয় ভেনিস থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেদেপল্লির ৪০ পরিবার পেল খাসজমি, ২৫ জনকে সেলাই মেশিন দিল জেলা প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৫৮ পি.এম


বেদেপল্লির ৪০ পরিবার পেল খাসজমি, ২৫ জনকে সেলাই মেশিন দিল জেলা প্রশাসন

ঢাকার ধামরাইয়ে সুবিধাবঞ্চিত ৪০ বেদে পরিবারকে খাসজমি এবং ২৫ সদস্যকে সেলাই মেশিন দিয়েছে জেলা প্রশাসন। এ ছাড়া সড়ক নির্মাণের জন্য ৫ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক ফরিদা খানম এই সহায়তা প্রদান করেন।

তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত বেদে সম্প্রদায়ের জীবনমান উন্নয়নের উদ্দেশ্যে এসব সহায়তা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে জেলার অন্যান্য উপজেলার বেদে সম্প্রদায়ের পরিবারগুলোকেও সহযোগিতার আওতায় আনা হবে।

ফরিদা খানম উল্লেখ করেন, একটি সেলাই মেশিনের মাধ্যমে একটি পরিবারের অন্তত পাঁচজন সদস্যের জীবিকা নির্বাহের সুযোগ তৈরি হতে পারে।

সেলাই মেশিনের পাশাপাশি বেদে পল্লির বাসিন্দাদের বাড়ির আঙিনার ফাঁকা জায়গায় ফলমূল ও সবজি চাষ এবং হাঁস-মুরগি পালনের জন্যও উৎসাহিত করা হচ্ছে।

জেলা প্রশাসনের এই উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করেন বেদে পল্লির সদস্যরা। তারা জানান, খাসজমি, সেলাই মেশিন ও আর্থিক সহায়তা তাদের জীবনযাত্রায় নতুন সম্ভাবনা তৈরি করবে। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার দাবি জানান তারা।

বেদে পল্লির পূর্ণিমা আক্তার বলেন, ‘আপনারা বেদে সম্প্রদায়ের দিকে তাকিয়েছেন, সে জন্য ধন্যবাদ। সেলাই মেশিন দিয়েছেন। এটা দিয়ে আমরা পরিবারকে আর্থিকভাবে সহায়তা করতে পারব। আগে থেকে কাজ জানতাম। কিন্তু মেশিন না থাকার কারণে কাজ করতে পারতাম না। এখন করতে পারব।’

হেনা নামে আরেকজন বলেন, ‘এত কিছু পেয়ে আমরা খুশিতে আত্মহারা। চাওয়ার আগে আমরা পেয়ে যাই। ঘরবাড়ি দিয়েছেন, মেশিন দিয়েছেন। রাস্তাও করে দিয়েছেন। এর আগে অনুদানও দিয়েছেন। কী আর চাইব। চাওয়ার আগেই পাই।’

এ সময় বেদে পল্লির পক্ষ থেকে ফরিদা খানমকে একটি ব্যাগ উপহার দেওয়া হয়। উপহার পেয়ে ফরিদা খানম উচ্ছ্বাস প্রকাশ করেন।

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় সংসদের অধিবেশন শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:০১ পি.এম


জাতীয় সংসদের অধিবেশন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশনটি ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে শুরু হয়।

 

এর আগে সোমবার, জাতীয় সংসদের অধিবেশন মুলতবি ঘোষণা করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রমিক দলে যোগ দিলেন জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:০২ পি.এম


শ্রমিক দলে যোগ দিলেন জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মী

সাতক্ষীরার পাটকেলঘাটায় জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের অর্ধশতাধিক সক্রিয় নেতাকর্মী ও সমর্থক আনুষ্ঠানিকভাবে শ্রমিক দলে যোগদান করেছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে জেলার পাটকেলঘাটায় যুবদল কার্যালয়ে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে শ্রমিক দলে যোগ দেন তারা। অনুষ্ঠানের শুরুতে নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

এ সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব।

 

তিনি নবাগতদের উদ্দেশ্যে বলেন, "সাম্য, মানবিক মর্যাদা ও জাতীয়তাবাদী ভাবধারায় উজ্জীবিত হয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত দেশ পুনর্গঠন ও উন্নয়ন অগ্রযাত্রায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি, আগামী দিনে আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।"

জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশন ছেড়ে বিএনপি সমর্থিত শ্রমিক দলে যোগদানকারী ৫৬ জন নেতাকর্মী হলেন- মো. আব্দুল মালেক, মো. কাসেম, মো. রফিকুল, মো. লতিফ, মো. জহুরুল, মো. আশরাফুল, মো. তরিকুল, মো. সাইদুল, আব্দুল জব্বার, রিয়াজ, মো. ছমেদ, মো. কালাম, মো. আজহার, মো. মানিক, মো. লিটন, মো. শফিকুল, মো. জাহাঙ্গীর, মো. মান্নান, শেখ সাইদুল, শেখ সাইফুজ্জামান, মো. সহিদুল, শেখ লিটন, মো. আকিজ, আসাদুল ইসলাম, মো. ইসমাইল, মো. রবিউল, মো. মহসিন, মো. মহিদুল, মো. অজিয়ার, মো. তারিক, মো. সিরাজ, মো. বজলু, মো. আব্দুল, মো. ফারুক, মো. আলী, মো. রাজ্জাক, মো. জামাল, মো. শেখ পল্টু, মো. আতিয়ার, শেখ জাবিয়ার, শেখ মোস্তফা, আব্দুল হোসেন, মাকসুদ হোসেন, খোকন হোসেন, সোহাগ হোসেন, শেখ রিয়াজ, আতিয়ার, মো. লিটন, শেখ জাবিয়ার, মো. শফিকুল, মো. মহসিন, শেখ মোস্তফা, আব্দুল হোসেন, মাকসুদ হোসেন, খোকন হোসেন, সোহাগ হোসেন ও শেখ রিয়াজ।

অনুষ্ঠানে তালা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সামরুল ইসলাম মিলনের সঞ্চালনায় স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।

বক্তারা বলেন, জামায়াতের বিয়োগাত্মক রাজনীতি ও শ্রমজীবী মানুষের সঠিক মূল্যায়ন না হওয়ায় নেতাকর্মীদের মধ্যে যে অসন্তোষ সৃষ্টি হয়েছিল, এ যোগদানের মাধ্যমে তার বাস্তব প্রতিফলন ঘটেছে। বিএনপির হাত ধরে আগামী দিনে এ অঞ্চলের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলন আরও বেগবান হবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সহ-সভাপতি শেখ রিজভী আহমেদ, সরুলিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম, সরুলিয়া ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সভাপতি ও ব্যবসায়ী মকবুল হোসেন, সরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিমুল হোসেন, হারুন অর রশিদ কলেজ ছাত্রদলের সভাপতি মিরাজ হোসেনসহ অনেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পশ্চিম তীরের ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দেবে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:০৩ পি.এম


পশ্চিম তীরের ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দেবে যুক্তরাজ্য

 

অধিকৃত পশ্চিম তীরের ইসরায়েলি বসতিতে তৈরি পণ্যের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা ঘোষণা করতে যাচ্ছে ব্রিটেন, যা দ্বি-রাষ্ট্র সমাধানকে সমর্থন করার অংশ হিসেবে নেওয়া হচ্ছে। দেশটির এক জ্যেষ্ঠ মন্ত্রী মঙ্গলবার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা নিশ্চিত করেছেন।

 

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড দায়িত্ব গ্রহণের প্রায় ছয় সপ্তাহ পর ইসরায়েল সম্পর্কিত দেশের নীতির পুনঃমূল্যায়নের ইঙ্গিত দিয়েছেন।

মঙ্গলবার হাউস অব কমন্সে

ইসরায়েল ও সম্ভাব্য বাণিজ্য নিষেধাজ্ঞা নিয়ে তিনি বক্তব্য রাখবেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোনে আলোচনা করেন। এই আলোচনায় তিনি ফিলিস্তিন ও ইসরায়েল সংকটের সমাধানে দ্বি-রাষ্ট্র সমাধানের গুরুত্ব তুলে ধরেন।

 

মিলিব্যান্ড পূর্বে মন্তব্য করেছিলেন যে, পশ্চিম তীরে ইসরায়েলের প্রস্তাবিত ‘ই১’ বসতি প্রকল্প ফিলিস্তিনিদের ভবিষ্যৎ রাষ্ট্র গঠনের জন্য নির্ধারিত ভূখণ্ডের ওপর দিয়ে যাবে। তার মতে, এ ধরনের বসতি সম্প্রসারণ দ্বি-রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। তবে ব্রিটিশ পেনশনমন্ত্রী প্যাট ম্যাকফ্যাডেন বাণিজ্য নিষেধাজ্ঞা কার্যকর করার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।

তিনি উল্লেখ করেন, ‘পররাষ্ট্রমন্ত্রী আজ পরে সংসদে এ বিষয়ে একটি বিবৃতি দেবেন।

 

সাম্প্রতিক কয়েক সপ্তাহ ও মাসে পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণের কারণে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং ব্রিটেনসহ বিশ্বের অধিকাংশ সরকার আন্তর্জাতিক আইনের আওতায় পশ্চিম তীরের ইসরায়েলি বসতিগুলোকে অবৈধ বলে মনে করে। তারা পশ্চিম তীরকে ইসরায়েলি সামরিক দখলে থাকা এলাকা হিসেবে বিবেচনা করে। তবে ইসরায়েলের দাবি, পশ্চিম তীর ‘দখলকৃত’ নয়, বরং এটি একটি ‘বিতর্কিত’ ভূখণ্ড।

দেশটি আরও দাবি করে, এই ভূমির সঙ্গে ইহুদিদের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে।

এদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%