ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

লংমার্চের আগেই গণভোটের রায় মেনে নেওয়ার ঘোষণা দেওয়ার দাবি


লংমার্চের আগেই গণভোটের রায় মেনে নেওয়ার ঘোষণা দেওয়ার দাবি

গণভোটের রায় মানার ঘোষণা দিন লংমার্চের আগেই বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যে, আগামী ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের লংমার্চের পূর্বে গণভোটের রায় মেনে নেওয়ার জন্য একটি সুস্পষ্ট ঘোষণা প্রদান করা উচিত। তিনি বলেছেন, "জনগণের রায় অমান্য করে, পাশ কাটিয়ে বা উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা কখনোই শুভ ফল বয়ে আনে না।" ইতিহাসে এর বহু দৃষ্টান্ত বিদ্যমান। সুতরাং, সংবিধান সংস্কার না করে সংবিধান সংশোধনের পথে অগ্রসর হওয়ার অপরিণামদর্শী সিদ্ধান্ত থেকে সরে আসা উচিত।

রোববার রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ৫ সেপ্টেম্বর ১১ দলের লংমার্চ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ঢাকার সদস্যদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা জালালুদ্দীন আহমদ আরও বলেন, "জনগণের ভোট ও গণরায়কে সম্মান করা ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার মৌলিক দায়িত্ব।" তাই কোনো গণরায়কে অস্বীকার করে কিংবা বাস্তবায়নে গড়িমসি করে পরিস্থিতিকে জটিল করা উচিত নয়। তিনি উল্লেখ করেন যে, ৫ সেপ্টেম্বরের লংমার্চের আগেই সরকারের পক্ষ থেকে গণভোটের রায় মেনে নেওয়ার ঘোষণা দেওয়া হলে তা দেশের রাজনৈতিক অস্থিরতা নিরসন এবং জনগণের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন: পিলখানা হত্যাকাণ্ডে ষড়যন্ত্রের অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার

তিনি বলেন, "জনগণের রায় মেনে না নেওয়ার পরিণতি কখনোই ভালো হয়নি—ইতিহাস তার সাক্ষী।" সরকারের উচিত ইতিহাস থেকে শিক্ষা নেওয়া। জনগণের রায়কে সম্মান করে দ্রুত তা বাস্তবায়নের ঘোষণা দিতে হবে। অন্যথায়, জনগণের মধ্যে ক্ষোভ ও হতাশা আরও বাড়বে, যা কারও জন্যই কল্যাণকর হবে না।

তিনি ৫ সেপ্টেম্বরের ১১ দলের লংমার্চ সফল করার জন্য বাংলাদেশ খেলাফত মজলিসের সর্বস্তরের নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

বৈঠকে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: জঙ্গল সলিমপুরে বিএনপির ৭১ সদস্যের কমিটি গঠন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে দুই পুলিশ কর্মকর্তার রদবদল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০১:৫৯ এম


চট্টগ্রামে দুই পুলিশ কর্মকর্তার রদবদল

চট্টগ্রামের দুই পুলিশ কর্মকর্তার রদবদল

 

নতুন কর্মস্থলে বদলি ও পদায়নের মাধ্যমে পুলিশের দুইজন উচ্চপদস্থ কর্মকর্তার পরিবর্তন ঘটানো হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদ কর্তৃক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য প্রকাশ করা হয়।

 

প্রজ্ঞাপন অনুসারে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরীকে ঢাকার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

একই আদেশের অংশ হিসেবে, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে আইআরজিসির রকেট লঞ্চারে বোমা হামলার কথা কথা জানাল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০২:০১ এম


ইরানে আইআরজিসির রকেট লঞ্চারে বোমা হামলার কথা কথা জানাল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালিতে সম্ভাব্য একটি বড় ধরনের ইরানি হামলা নস্যাতের দাবি করেছে যুক্তরাষ্ট্র। ইরানের লারাক দ্বীপে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) দুটি রকেট লঞ্চারে সরাসরি বোমা হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। আল জাজিরা অ্যারাবিককে দেওয়া সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা এই বোমা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা দাবি করেন, রবিবার রকেট লঞ্চারগুলো থেকে হরমুজ প্রণালির দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রস্তুতি নিচ্ছিল আইআরজিসি। ঠিক সেই মুহূর্তেই এই হামলা চালানো হয়। তিনি জানান, মার্কিন বাহিনী ওই অঞ্চলের ওপর কড়া নজর রাখছে এবং আন্তর্জাতিক এই জলপথ দিয়ে নিরাপদে জাহাজ চলাচল নিশ্চিত করতে তারা পুরোপুরি প্রস্তুত রয়েছে।

হরমুজ প্রণালির এই উত্তেজনার মধ্যেই লোহিত সাগরেও সামরিক সংঘাত বেড়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের নৌবাহিনী লোহিত সাগর থেকে একটি বড় সামরিক চালান জব্দের দাবি করেছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মিডিয়া সেন্টারের দাবি, গত ২৪ আগস্ট জব্দ করা এই অস্ত্র ও সরঞ্জামগুলো মূলত ইরান তাদের মিত্র হুতিদের জন্য পাঠাচ্ছিল। এ নিয়ে প্রকাশিত একটি ভিডিওতে চালানের ভেতর ড্রোন তৈরি ও উন্নয়নের বিভিন্ন সরঞ্জাম দেখা গেছে। একইসঙ্গে, লোহিত সাগরে হুতিদের পরিচালিত একটি ড্রোন-নৌকাও আগাম হামলা চালিয়ে ধ্বংস করেছে ইয়েমেনি বাহিনী। কোনো জাহাজে হামলার আগেই এটি ধ্বংস করা হয় বলে প্রকাশিত ভিডিওতে দাবি করা হয়েছে। 

সামরিক এই উত্তেজনার বিপরীতে কূটনৈতিক অঙ্গনে শান্তির বার্তা দিচ্ছে লেবানন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি লেবানন সরকারের সঙ্গে ‘সুসম্পর্ক স্থাপনের’ গভীর আগ্রহ প্রকাশ করেছেন। তাকে উষ্ণ স্বাগত জানিয়েছে বৈরুত। লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা সবসময় ইরানসহ বিশ্বের সব দেশের সঙ্গেই সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী।

এর আগে শনিবার তেহরানে লেবাননের সুপ্রিম ইসলামিক শিয়া কাউন্সিলের উপপ্রধান শেখ আলী আল-খতিবের সঙ্গে এক বৈঠকে লেবাননের জনগণ, ভৌগোলিক অখণ্ডতা এবং জাতীয় সার্বভৌমত্বের প্রতি ইরানের দৃঢ় সমর্থনের কথা স্পষ্ট করেন আরাগচি।

বিডিপ্রতিদিন/কেকে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ ব্যাংকের মুনাফা ২৬ হাজার কোটি টাকা, কর্মকর্তারা পাচ্ছেন ৬ মাসের বোনাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০২:১১ এম


বাংলাদেশ ব্যাংকের মুনাফা ২৬ হাজার কোটি টাকা, কর্মকর্তারা পাচ্ছেন ৬ মাসের বোনাস

দেশের অর্থনীতির নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও সদ্যসমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে বিপুল মুনাফা অর্জন করেছে কেন্দ্রীয় ব্যাংক। গত এক বছরে বাংলাদেশ ব্যাংক নিট বা প্রকৃত মুনাফা করেছে ২৫ হাজার ৯৭৭ কোটি টাকা। আগের অর্থবছরের তুলনায় কেন্দ্রীয় ব্যাংকের এই নিট মুনাফা বেড়েছে ৩ হাজার ৩৫৭ কোটি টাকা।

রবিবার বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে গত অর্থবছরের চূড়ান্ত আর্থিক বিবরণী অনুমোদন করা হয়। বৈঠকে পর্ষদ সদস্যরা উপস্থিত ছিলেন। একই সভায় কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য মূল বেতনের ছয় গুণ সমপরিমাণ 'পারফরম্যান্স বোনাস' বা প্রণোদনা বোনাস অনুমোদন করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে সংস্থাটির নিট মুনাফার পরিমাণ ছিল ২২ হাজার ৬২০ কোটি টাকা। সেই তুলনায় ২০২৫-২৬ অর্থবছরে মুনাফায় বড় প্রবৃদ্ধি হয়েছে। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক প্রায় ৪০ হাজার কোটি টাকা গ্রস মুনাফা করেছিল, যার মধ্যে নিট মুনাফা ছিল ১৫ হাজার ৩০০ কোটি টাকা।

জানা গেছে, অর্থনীতিতে মন্দাভাব বিরাজ করলেও গত অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ ব্যবস্থাপনা কার্যক্রম ছিল বেশ চাঙা। ব্যাংকগুলোতে তারল্যসংকট থাকায় অনেক ব্যাংক দৈনন্দিন চাহিদা মেটাতে আগের চেয়ে বেশি হারে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ধার করেছে। বাণিজ্যিক ব্যাংকগুলোকে দেওয়া এই ঋণের বিপরীতে বড় অংকের সুদ আয় করেছে কেন্দ্রীয় ব্যাংক।

এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিশ্বের বিভিন্ন দেশে ও আন্তর্জাতিক বন্ডে বিনিয়োগ করা আছে। আন্তর্জাতিক বাজারে সুদের হার বৃদ্ধি পাওয়ায় সেই বিনিয়োগ থেকেও এবার উল্লেখযোগ্য পরিমাণ মুনাফা এসেছে।

তবে কেন্দ্রীয় ব্যাংকের এই বিপুল মুনাফাকে ভিন্নভাবে দেখছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারাও। নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা টিবিএসকে বলেন, 'কেন্দ্রীয় ব্যাংকের মূল কাজ মুনাফা করা নয়। নিয়ন্ত্রক সংস্থা হিসেবে ব্যাংক খাতের তদারকি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানো ও কর্মসংস্থান সৃষ্টি করাই এর মূল দায়িত্ব।'

তিনি আরও বলেন, 'মূলত অর্থনীতি ও ব্যাংক খাতের অস্থিরতার কারণেই বাংলাদেশ ব্যাংকের মুনাফা এতটা বেড়েছে। তবে মুনাফা করতে গিয়ে কেন্দ্রীয় ব্যাংক যেন তার মূল লক্ষ্য অর্থাৎ মুদ্রাবাজার স্থিতিশীল রাখা থেকে বিচ্যুত না হয়, সেদিকে নজর রাখা প্রয়োজন।'
পর্ষদ সভায় জানানো হয়, কেন্দ্রীয় ব্যাংকের এই মুনাফার বড় একটি অংশ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে, যা সরকারের রাজস্ব ঘাটতি পূরণে সহায়তা করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার হাইকোর্টের রায় আজ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৭:০৯ এম


মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার হাইকোর্টের রায় আজ

মাগুরার বহুল আলোচিত আট বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় আজ (৩০ আগস্ট) ঘোষণা করা হবে।

বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ সোমবার রায় প্রকাশ করবেন।

আগে ২৫ আগস্ট এ মামলার রায় ঘোষণার জন্য দিন নির্ধারিত ছিল, তবে রাষ্ট্রপক্ষের আবেদনের কারণে তা পিছিয়ে আজকের তারিখে নির্ধারণ করা হয়েছে। আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স এবং আপিলের শুনানি শেষে হাইকোর্ট রায়ের তারিখ নির্ধারণ করে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক জানান, আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় সাক্ষীদের জবানবন্দি, হিটু শেখের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং মেডিকেল রিপোর্টসহ প্রমাণ উপস্থাপন করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আশা, বিচারিক আদালতের রায় হাইকোর্টেও বহাল থাকবে। তবে, আসামি হিটু শেখের পক্ষে খালাস চেয়েছেন রাষ্ট্রীয় খরচে নিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।

আছিয়ার মৃত্যুর পর আছিয়ার বোনের শ্বশুর হিটু শেখসহ ৪ জনের বিরুদ্ধে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়। এই মামলায় আছিয়ার বড়বোন হামিদাসহ মোট ২৯ জন সাক্ষ্য প্রদান করেন।

এছাড়া ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন হিটু শেখ। মামলার প্রধান আসামি হিটু শেখকে ২০২৫ সালের ১৭ মে মৃত্যুদণ্ড প্রদান করে আদালত। একই রায়ে মামলার অন্য তিন আসামি, আছিয়ার বোনের স্বামী সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ এবং তাদের মা জাহেদা বেগমকে খালাস দেয় ট্রাইব্যুনাল। ট্রাইবুনালের রায়ের ৪ দিন পর মামলার সকল নথি ডেথ রেফারেন্স হিসেবে অনুমোদনের জন্য হাইকোর্টে পাঠানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%