ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

জিয়ানগরে বিশ্ব পরিবেশ দিবস পালিত


জিয়ানগরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

পিরোজপুরের জিয়ানগরে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে। বুধবার (২৪ শে জুন) উপজেলা হলরুমে কোডেক এনজিওর উদ্যোগে এবং এনগেজ প্রকল্পের সহযোগিতায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সময় উপজেলা নির্বাহী অফিসার হাসান মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং কোডেকের প্রকল্প ম্যানেজার প্রশান্ত কুমার সাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ শফিকুল ইসলাম, প্রেসকাবের সাবেক সভাপতি আজাদ হোসেন বাচ্চু, রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহিদুল ইসলাম, প্রেসকাবের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান খান, কোডেকের সদস্য ইমদাদুল ইসলাম, তরিকুল ইসলাম, রুনা বেগম প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা, সমাজ সেবা কর্মকর্তা, প্রেসকাব সভাপতি খান মোঃ নাসির উদ্দিন খান সহ অন্যান্য দপ্তরের প্রতিনিধিবৃন্দ। এছাড়া উপজেলার ৫টি ইউনিয়নের সুশীল সমাজ সংগঠনের সদস্য, বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র ফোরাম সদস্য, সাংবাদিক ফোরাম সদস্য এবং শিক, কোডেক ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ আশরাফ উদ্দিন, রুনু আক্তার ও শফিকুল ইসলামও উপস্থিত ছিলেন।

বক্তারা আলোচনা করেন, আমাদের নিজেদের অবস্থান থেকে পরিবেশবান্ধব হতে হবে। পরে পরিবেশ সুরক্ষা করতে পারবো, আমরাই পারবো পরিবেশ সুরক্ষা করতে। বক্তারা বলেন, সরকার বা প্রশাসনের একক পক্ষে পরিবেশ সুরক্ষা কাজ করা সম্ভব নয়। জলবায়ু পরিবর্তন এবং পরিবেশের পরিবর্তন তিগ্রস্ত জনগণের অধিকার সুরক্ষা এবং পরিবেশ রক্ষা বিষয়ে আমাদের করণীয় বিষয়ক আলোচনার গুরুত্ব তুলে ধরা হয়। এরপর উপজেলা নির্বাহী অফিসার সকল প্রশ্ন ও দাবির উত্তর দেন এবং পরিবেশ সুরক্ষায় উপস্থিতদের মধ্যে শপথ বাক্য পাঠ করান।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: সকাল হলে ভাগ্য নির্ধানের পালা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুনিয়রকে অপহরণ করে মুক্তিপণ দাবি সিনিয়রের, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

১১:৪০ পি.এম


জুনিয়রকে অপহরণ করে মুক্তিপণ দাবি সিনিয়রের, অতঃপর...

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীকে অপহরণ ও মুক্তিপণের দাবির অভিযোগ উঠেছে তার সিনিয়র ২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীর বিরুদ্ধে, যিনি অভিনব কায়দায় নির্জন স্থানে নিয়ে গিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করেন।

ভুক্তভোগী ২০২৫ শিক্ষাবর্ষের কৃষি প্রকৌশল বিভাগের শিক্ষার্থী দারুস সালাম রাতুল জানান, এই ঘটনা শুরু হয় ১৪ জুন রাতে যখন ইসিই ২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফ হাসনাত তার বাসায় অবস্থান করছিলেন। ওই রাতে আরিফ হাসনাতের দুটি মোবাইল ফোন, ওয়ালেট ও ঘড়ি এবং রাতুলের রিয়েলমি ৯ ফোন চুরি হয়। ঘটনার পরদিন রাতুল থানায় জিডি করতে গেলে তাকে কিছুদিন পর টার্গেট করা শুরু করেন আরিফ হাসনাত।

জানা যায়, কয়েকদিন পর আরিফ হাসনাত তার বন্ধুদের নিয়ে এসে বাসার শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করার ভয় দেখান। উল্লেখ্য, এর আগে অনন্যা ভিলা নামক আরেকটি মেসেও একই ধরনের চুরির ঘটনা ঘটে।

২২ জুন রাতে ফোন উদ্ধারের কথা বলে আরিফ হাসনাত রাতুলকে বাইকে করে থানার বাইরে নিয়ে যান। পরে তাকে ডিভিএম ২০২৪ শিক্ষাবর্ষের মেফতাউল-ইসলাম মেজবাহ এবং সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানি নির্জন স্থানে নিয়ে যায়।

ভুক্তভোগীর অভিযোগ রয়েছে যে, তারা রাতুলকে বেধড়ক মারধর করে, হত্যার হুমকি দেয় এবং প্রথমে ১০ হাজার টাকা, পরে ৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। তিন ঘণ্টারও বেশি সময় ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের পরে স্থানীয় কিছু যুবকের হাতে তুলে দিয়ে তাকে চোর বলে প্রচার করা হয়। অবশেষে শর্তসাপেক্ষে তাকে ছেড়ে দেওয়া হয় যে, ঘটনাটি ক্যাম্পাসে প্রকাশ করা যাবে না।

পরবর্তীতে অসুস্থ অবস্থায় রাতুলকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার ও দিনাজপুর মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসকরা তার বুক ও পায়ের এক্সরে করার পরামর্শ দেন।

ভুক্তভোগী রাতুল বলেন, অপরাধ যেই করুক সেই অপরাধী। প্রমাণ থাকা সত্ত্বেও অপরাধীরা যদি বিনা বিচারে ক্যাম্পাসে ঘুরে বেড়ায়, তাহলে একজন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমার প্রাপ্য বিচার কোথায়?

প্রক্টর প্রফেসর ড. নওশের ওয়ান বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে। প্রকৃত দোষীরা বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী শাস্তি পাবে।

এদিকে, অভিযুক্ত ইসিই শিক্ষার্থী আরিফের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায় এবং ডিভিএম শিক্ষার্থী মেজবাহ ফোন ধরেননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাজিরপুরে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও পথসভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

১১:৪১ পি.এম


নাজিরপুরে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও পথসভা

পিরোজপুরের নাজিরপুর উপজেলার দীর্ঘা ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে মানববন্ধন এবং পথসভা অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচি অনুষ্ঠিত হয় বুধবার (২৪ জুন) সকাল ৯ টায় নাওটানা বিএম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে। মানববন্ধনে এলাকার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এ সময়ে বক্তারা পথসভায় বলেন, মাদক দেশের যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। যদি একটি সুস্থ, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে, তাহলে মাদকের বিরুদ্ধে পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, প্রশাসন এবং সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বক্তারা এ বিষয়ে জানান, মাদকের বিস্তার রোধে সচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপের কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কর্মসূচির আহ্বায়ক মো. জাকির হোসেন, শহীদ জননী মহিলা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. আদিল হোসেন হাওলাদার, মো. মামুন বাহাদুর, শহীদ জননী মহিলা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. মনির হোসেন, মো. ইকবাল হোসেন, ৪নং দীর্ঘা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. রেজাউল কবির (বিপ্লব), ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি - মোঃ আজমল হোসেন দিপু, ৪নং দীর্ঘা ইউনিয়ন জামায়াতের আমির মো. মাহাবুবুর রহমান, নাজিরপুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আল-আমিন খান এবং নাওটানা বিএম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ।

এ সময় নাওটানা বিএম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিপুলসংখ্যক এলাকাবাসী মানববন্ধনে অংশগ্রহণ করেন। বক্তারা যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান এবং একটি মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলতে সকলে সম্মিলিত উদ্যোগ কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হোয়াইটওয়াশ হয়েও সুখবর পেলেন তিন বাংলাদেশি ক্রিকেটার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

১১:৪২ পি.এম


হোয়াইটওয়াশ হয়েও সুখবর পেলেন তিন বাংলাদেশি ক্রিকেটার

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে বাংলাদেশের তিন তারকা ক্রিকেটার সুখবর পেলেন। বাংলাদেশ দলের ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন তৌহিদ হৃদয় ও সাইফ হাসান। এছাড়াও বাংলাদেশের স্পিনার নাসুম আহমেদ বোলিং র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন।

বুধবার (২৪ জুন) আইসিসির প্রকাশিত সাপ্তাহিক হালনাগাদ থেকে এই তথ্য উঠে এসেছে।

টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের তালিকার শীর্ষে থাকলেও বাংলাদেশের তানজিদ হাসান তামিম এখন ২৯ নম্বরে অবস্থান করছেন, যার ফলে তিনি দুই ধাপ পিছিয়ে গেছেন। তার রেটিং পয়েন্ট ৬০২। উন্নতি হওয়া দুই ব্যাটার তৌহিদ হৃদয় ৯ ধাপ এগিয়ে ৩০ নম্বরে রয়েছেন এবং সাইফ হাসান ১৩ ধাপ এগিয়ে ৩৬ নম্বরে উঠে এসেছেন। পারভেজ হোসেন ইমন দুই ধাপ পিছিয়ে ৪৯ নম্বরে অবস্থান করছেন।

নাসুম আহমেদ বোলারদের মধ্যে ৬৬০ রেটিং নিয়ে ২৭ ধাপ এগিয়ে ১১তম স্থানে আছেন। লিটন দাসের র‍্যাঙ্কিংয়ে চোটের কারণে প্রভাব পড়েছে এবং তিনি এখন ৬০ নম্বরে রয়েছেন, যা ৭ ধাপ পিছিয়ে যাওয়া। সব মিলিয়ে ৮৭৫ পয়েন্ট নিয়ে ভারতের অভিষেক শর্মা টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন।

মোস্তাফিজুর রহমান দুই ধাপ পিছিয়ে ১৫ নম্বরে নেমে গেছেন। শেখ মেহেদী হাসান ও রিশাদ হোসেনও বোলিং র‍্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান হারিয়েছেন। মেহেদী ৭ ধাপ পিছিয়ে ২৪ নম্বরে এবং রিশাদ ৯ ধাপ পিছিয়ে ৩৩ নম্বরে রয়েছেন। বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৭৫৩ রেটিং নিয়ে শীর্ষে আফগান স্পিনার রশিদ খান অবস্থান করছেন। অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে ৩২৮ রেটিং নিয়ে জিম্বাবুয়ের সিকান্দার রাজা সবার ওপরে আছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিয়ানগরে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

১১:৪৪ পি.এম


জিয়ানগরে জাতীয় ভিটামিন

পিরোজপুরের জিয়ানগর উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে আসন্ন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফল বাস্তবায়নের লক্ষ্যে।

বুধবার (২৪ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভাটি আয়োজন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান মোঃ হাফিজুর রহমান এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন প্রোগ্রাম অফিসার প্রশান্ত সাহা। সভায় বক্তব্য রাখেন অন্যান্যের মধ্যে জিয়ানগর থানা উপ পরিদর্শক পলাশ সাহা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহিদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি খান মোঃ নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান খান, রূপসী বাংলা উন্নয়ন সংস্থার পরিচালক আজাদ হোসেন বাচ্চু এবং কালের কন্ঠ প্রতিনিধি মো. আল আমিন হোসেন প্রমুখ।

সভায় জানানো হয় যে, সারা দেশের ন্যায় জিয়ানগরে আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ১২১টি কেন্দ্রে এই ক্যাম্পেইন চলবে। কর্মসূচিতে বলা হয়েছে, ৬-১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

উপজেলায় যেন একটি শিশুও এই কর্মসূচি থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে বিভিন্ন দায়িত্বশীল ভূমিকায় অবতীর্ণ হওয়ার আহ্বান জানানো হয়। চলতি বছরের এই ক্যাম্পেইনে উপজেলায় ৮ হাজার ৫২৫ জন শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%