০৪:৪৬ এম
মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়ে আলোচনায় উঠে এসেছেন সুইজারল্যান্ডের তরুণ ফরোয়ার্ড জোহান মানজাম্বি।
বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে যখন তিনি বদলি হিসেবে নেমেছিলেন, তখন দলের জন্য জোড়া গোল করে ৪-১ ব্যবধানে দারুণ এক জয় এনে দেন।
২০ বছর বয়সী এই ফরোয়ার্ড বর্তমানে জার্মান ক্লাব এসসি ফ্রেইবার্গের হয়ে খেলছেন। ম্যাচের দ্বিতীয়ার্ধের ৭০তম মিনিটে মাঠে নামার পর খুব দ্রুত নিজের প্রভাব দেখানোর দক্ষতা প্রদর্শন করেন। ৭৪তম মিনিটে প্রথম গোল করে সুইজারল্যান্ডকে এগিয়ে দেন, তারপর ম্যাচের শেষের দিকে আরেকটি গোল করে বড় জয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
আরও পড়ুন: বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দিয়েছিল আওয়ামী সরকার: রিজভী
জেনেভায় জন্ম নেয়া মানজাম্বির পরিবার মূলত অ্যাঙ্গোলা ও কঙ্গোতে। বহুসাংস্কৃতিক পটভূমির এই ফুটবলার অল্প সময়ের মধ্যেই ইউরোপীয় ফুটবলে তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন। ২০২৫-২৬ মৌসুমে ইউরোপা লিগে নজরকাড়া পারফরম্যান্সের জন্য অনূর্ধ্ব-২১ খেলোয়াড়দের মধ্যে উয়েফার সেরা উদীয়মান খেলোয়াড়ের সম্মানও অর্জন করেন।
২০২৩ সালে ফ্রেইবার্গে যোগ দেওয়ার পর এক বছরের মধ্যে ক্লাবটির মূল দলে জায়গা করে নিতে সমর্থ হন মানজাম্বি। গত মৌসুমে ইউরোপা লিগের ১৫টি ম্যাচে অংশ নিয়ে তিনি ২ গোল ও ২ অ্যাসিস্ট করে সুইস ফুটবলের অন্যতম সম্ভাবনাময় তারকায় পরিণত হন।
বসনিয়ার বিপক্ষে ম্যাচ শেষে অনুভূতি প্রকাশ করতে গিয়ে মানজাম্বি জানান, "বিশ্বকাপে খেলে গোল করা এবং ম্যাচসেরার পুরস্কার জেতা তার কাছে স্বপ্নপূরণের মতো।" তিনি কোচের দেওয়া সুযোগ কাজে লাগিয়ে দলের জন্য সর্বোচ্চ অবদান রাখার চেষ্টা করেছেন বলেও মন্তব্য করেন।
দুই গোলের দুর্দান্ত পারফরম্যান্সের ফলে ম্যাচসেরার পুরস্কার জেতা মানজাম্বি এখন ২০২৬ বিশ্বকাপে সুইজারল্যান্ডের সবচেয়ে আলোচিত তরুণদের একজন হয়ে উঠেছেন। আগামী ২৪ জুন টুর্নামেন্টের পরবর্তী ম্যাচে কানাডার বিপক্ষে মাঠে নামবে সুইজারল্যান্ড, যেখানে আবারও তার দিকেই থাকবে সমর্থকদের বিশেষ নজর।
আরও পড়ুন: সাদমানের ফিফটির পর এলবিডব্লিউ হয়ে ফিরলেন শান্ত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন