০১:৫৭ পি.এম
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, আগামী দিনে আরো নিরাপদ ও বাসযোগ্য রাজশাহী মহানগর গড়ে তুলতে কাজ করছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি), দুষ্টের দমন করে।
বুধবার আরএমপি’র ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদর দপ্তরে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথাটি বলেন।
ভূমিমন্ত্রী বলেন, ৩৪ বছর আগে গণতন্ত্রের মা ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আরএমপি প্রতিষ্ঠা করেছিলেন। আরএমপির প্রতিষ্ঠার পর থেকে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে তারা কাজ করে যাচ্ছে। এ মহানগরটি ভালো মানুষের জন্য আরও বাসযোগ্য হয়ে উঠবে।
আরও পড়ুন: ধামরাইয়ে দাঁড়িয়ে থাকা পল্লী সেবা পরিবহনের বাসে দুর্বৃত্তদের আগুন
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আইনশৃঙ্খলা রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন।
দেশের মানুষের নিরাপদ ও নির্বিঘ্নে বসবাস করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।
আরএমপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি পুলিশের সব সদস্যকে অভিনন্দন জানান। পরে আরএমপির সদর দপ্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। উক্ত র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার সদর দপ্তরে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।
আরও পড়ুন: ৬০০ কাব স্কাউটের অংশগ্রহণে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান
এতে আরো উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন এবং রাজনৈতিক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এছাড়া উল্লেখ্য যে, আরএমপির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন