ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

শিক্ষককে পেটানোর অভিযোগ, বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মামলা


শিক্ষককে পেটানোর অভিযোগ, বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মামলা

 

শিক্ষক পেটানোর অভিযোগে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন বগার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে মিজানুর রহমান নামের এক কলেজ শিক্ষককে তুলে নিয়ে পেটানো হয়েছে। এই ঘটনার পর থেকে ওই শিক্ষক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

শনিবার পাহাড়তলী কলেজে এই ঘটনাটি ঘটে, তবে বিষয়টি রোববার বিকেলে প্রকাশ্যে আসে। খুলশী থানার ওসি আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, "আমরা ঘটনাটি শুনেছি। স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা ওয়াকিল হোসেন বগার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ঘটনাটি খতিয়ে দেখছি।"

আরও পড়ুন: নলছিটি ফেরিঘাটের রাস্তা মেরামত, যাত্রীদের স্বস্তি ফিরেছে

ভুক্তভোগী শিক্ষক মিজানুর রহমান জানান, শনিবার তিনি পাহাড়তলী ডিগ্রি কলেজে ক্লাস নিচ্ছিলেন। এ সময় কয়েকজন যুবক তাকে কলেজ থেকে তুলে নিয়ে যায়। তিনি জানান, ওই যুবকেরা ওয়াকিল হোসেন বগার অনুসারী। তারা কলেজের অধ্যক্ষসহ কয়েকজনকে ভিডিও কলে রেখে তাকে পেটাতে শুরু করে এবং বলতে থাকে, "এই দেখেন পেটাচ্ছি।"

মিজানুর রহমান বলেন, "আমি কলেজের দুর্নীতি ও অনিয়ম নিয়ে একটি গণমাধ্যমে কথা বলায় বগা আমাকে তুলে নিয়ে পিটিয়েছেন। প্রথমে ইমন, ফয়সালসহ কয়েকজন ছেলে আমাকে কলেজের কক্ষ থেকে তুলে নেন এবং একটি অজ্ঞাত স্থানে নিয়ে পেটাতে থাকেন। পেটানোর সময় তারা অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদার ও শিক্ষক মনির আহম্মদের সঙ্গে ভিডিও কলে কথা বলেন। তারা আমাকে আর চাকরি করতে দেবেন না বলেও হুমকি দেন।"

এ বিষয়ে জানতে ওয়াকিল হোসেন বগাকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

খুলশী থানার ওসি আব্দুর রহিম বলেন, "আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি যে ওই শিক্ষকের সঙ্গে কলেজের অধ্যক্ষের বিরোধ চলছিল। ভুক্তভোগী শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। কেন তার ওপর হামলা করা হয়েছে এবং কারা জড়িত, তাও খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ দায়ের করলে আইনগত ব্যবস্থা নেব।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিল্পপতি হাজী গিয়াস উদ্দিন আহমেদের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০১:১৩ এম


শিল্পপতি হাজী গিয়াস উদ্দিন আহমেদের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ

বিশিষ্ট শিল্পপতি হাজী গিয়াস উদ্দিন আহমেদের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ। স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠনের সময়ে তিনি শিল্প ও ব্যবসা-বাণিজ্যের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 

তার উদ্যোক্তা জীবনের উল্লেখযোগ্য প্রতিষ্ঠান পপুলার জুট মিলস ও পপুলার জুট এক্সচেঞ্জ লিমিটেড। পরবর্তীতে বীমা ও আর্থিক খাতেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও পিপলস ইন্স্যুরেন্স। তিনি পূবালী ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

মৃত্যুর ১৬ বছর পরও তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড তাকে মানুষের কাছে গভীর শ্রদ্ধায় স্মরণীয় করে রেখেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্যাদুর্গত নেপালে পৌঁছালেন ডিএনএ বিশেষজ্ঞরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০১:১৮ এম


বন্যাদুর্গত নেপালে পৌঁছালেন ডিএনএ বিশেষজ্ঞরা

ভয়াবহ আকস্মিক বন্যায় বিপর্যস্ত নেপালে উদ্ধারকাজের পাশাপাশি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নিহতদের পরিচয় শনাক্ত করা। শোকাহত পরিবারগুলোর অপেক্ষার প্রহর ঘোচাতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বিভিন্ন দেশ। পরিচয়হীন মরদেহগুলোর নিখুঁত পরিচয় নিশ্চিতে কাজ শুরু করেছেন ডিএনএ বিশেষজ্ঞরা। 

ইতিমধ্যে জৈবিক নমুনা বা বায়োলজিক্যাল স্যাম্পল সংগ্রহের জন্য ১০ সদস্যের একটি মাঠপর্যায়ের বিশেষজ্ঞ দল নেপালে পৌঁছেছে। সেখান থেকে উদ্ধারকৃত নমুনাগুলো পাঠানো হবে ভারতের গুজরাটে অবস্থিত ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটিতে (এনএফএসইউ)। এ কাজের জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এরই মধ্যে পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

গুজরাটের গান্ধীনগরে ফরেনসিক বিশেষজ্ঞ ও ওয়েট ল্যাব টেকনিশিয়ানদের সমন্বয়ে গঠিত ১৫ সদস্যের একটি কারিগরি দল সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। নেপাল থেকে উদ্ধার হওয়া নিহতদের দাঁত ও হাড়ের ধ্বংসাবশেষ আসামাত্রই যেন কাজ শুরু করা যায়, সেজন্য বিশ্ববিদ্যালয়ের মূল গবেষণাগারের বিশেষায়িত অবকাঠামো প্রস্তুত রাখা হয়েছে। নেপাল থেকে নমুনার প্রথম চালান পৌঁছানো মাত্রই এই দল দিনরাত ২৪ ঘণ্টা ডিএনএ মেলানোর কাজ চালিয়ে যাবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এনএফএসইউ-এর ‘সেন্টার অব এক্সিলেন্স ইন ডিএনএ ফরেনসিকস’ একসঙ্গে এক হাজারেরও বেশি নমুনা বিশ্লেষণের সক্ষমতা রাখে। শোকাহত পরিবারগুলো যেন দ্রুত তাদের স্বজনদের শনাক্ত করতে পারে, সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন অবিলম্বে ডিএনএ প্রোফাইলিং শুরু করার নির্দেশ দিয়েছে।   

বড় ধরনের সংকটে এনএফএসইউ-এর অতীত অভিজ্ঞতা এক্ষেত্রে বেশ কাজে লাগছে। এর আগে আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার তদন্ত তারা সফলভাবে করেছিল। সেবার দ্রুততম সময়ে নিহতদের পরিচয় শনাক্ত করার যে অত্যাধুনিক প্রক্রিয়া তারা তৈরি করেছিল, নেপালের এই উদ্ধার অভিযানেও ঠিক একই পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে।

বিডিপ্রতিদিন/কেকে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের কারাগার থেকে ছবি প্রকাশ, মাদুরোর বার্তা ‘দৃঢ় আছি’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০১:২৫ এম


যুক্তরাষ্ট্রের কারাগার থেকে ছবি প্রকাশ, মাদুরোর বার্তা ‘দৃঢ় আছি’

যুক্তরাষ্ট্রের কারাগার থেকে নিজের দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত নেতা নিকোলাস মাদুরো। ছবির ক্যাপশনে তিনি উল্লেখ করেছেন, ‘দৃঢ় আছি’।

 

রবিবার (৩০ আগস্ট) প্রকাশিত ছবিতে দেখা যায়, মাদুরো কারাগারের পোশাক পরিহিত। গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে আটক হওয়ার পর থেকে তিনি নিউইয়র্কের ব্রুকলিনের একটি কারাগারে বন্দি রয়েছেন।

মাদুরোর সঙ্গে তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকেও ওই অভিযানে আটক করা হয়। বর্তমানে তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচার ও আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে মামলা চলছে।

 

তবে মাদুরো এবং তার স্ত্রী উভয়েই এসব অভিযোগ অস্বীকার করেছেন। টেলিগ্রাম বার্তায় মাদুরো লেখেন, ‘আমার সব নাতি-নাতনি, ছেলেমেয়ে এবং আমাদের ভালোবাসেন এমন সব ভালো মানুষের জন্য ছোট্ট উপহার হিসেবে পাঠাচ্ছি এই ছবিগুলো।’

তিনি আরও বলেন, ‘আমি চাই আপনারা জানুন, আমরা দৃঢ় আছি, আমাদের হৃদয় আপনাদের ভালোবাসায় পরিপূর্ণ।’ প্রকাশিত ছবিতে ধূসর রঙের পোশাক পরা মাদুরোকে দুই হাতে শান্তির প্রতীক প্রদর্শন করতে দেখা যায়।

 

মাদুরোকে আটকের পর থেকে তার ওজন উল্লেখযোগ্যভাবে কমেছে বলে মনে হয়েছে ছবিতে। রবিবার ছবিগুলো প্রকাশ করা হলেও ছবির ধারণার তথ্য অনুযায়ী, এগুলো গত ২৫ জুন তোলা। ওই দিন ভেনেজুয়েলার উত্তরাঞ্চলে দুটি শক্তিশালী ভূমিকম্পে ৬ হাজার ৫০০ জনের বেশি মানুষ নিহত হন এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে।

মাদুরো তার বার্তায় আরও বলেন, ‘আমরা শক্ত, শান্ত ও আত্মবিশ্বাসী থাকব। ঈশ্বর আমাদের সঙ্গে আছেন, তিনিই পথ দেখাবেন।

 

আবার ঘুরে দাঁড়াবে ভেনেজুয়েলা।’ মাদুরোর উত্তরসূরি অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেস ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রকে তেলক্ষেত্র পরিচালনার সুযোগ দিয়ে একটি ‘ঐতিহাসিক’ তেল চুক্তির ঘোষণা দেওয়ার দুই দিন পর এই বার্তা দেন মাদুরো।

ওয়াশিংটনের তীব্র চাপের মধ্যে দেশ পরিচালনা করছেন রদ্রিগেস। যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক পথ বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেছেন, তিনি চান ভেনেজুয়েলা একটি ‘জ্বালানি শক্তিতে পরিণত হোক’।

সাবেক এই নেতার ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, কারাগারে মাদুরোর সংবাদপত্র বা ইন্টারনেট ব্যবহারের সুযোগ নেই। তবে পরিবার ও আইনজীবীদের সঙ্গে মাসে প্রায় ৩০০ মিনিট টেলিফোনে কথা বলার অনুমতি রয়েছে তার। প্রতিটি ফোনালাপ সর্বোচ্চ ১৫ মিনিট স্থায়ী হতে পারে।

মাদুরোর ছেলে নিকোলাস মাদুরো গুয়েরা জানিয়েছেন, তার বাবা ভালো আছেন এবং কারাগারে সময় কাটাচ্ছেন বাইবেল পড়ে। মাদুরো ও তার স্ত্রীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে চলমান মামলার বিচার আগামী ১ জুন থেকে শুরু হবে। নিউইয়র্কের একটি ফেডারেল আদালত গত জুলাইয়ের শেষ দিকে এই তথ্য জানিয়েছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্যা আমাদের সব কেড়ে নিলো: ধ্বংসস্তুূপে ফেরা নেপালি বাসিন্দারা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০১:৩৪ এম


বন্যা আমাদের সব কেড়ে নিলো: ধ্বংসস্তুূপে ফেরা নেপালি বাসিন্দারা

নেপাল ও তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের পর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিস্তীর্ণ এলাকা। একদিকে নদীর তীরে ভেসে আসছে মরদেহ, অন্যদিকে বেঁচে যাওয়া মানুষ ফিরছেন নিজেদের বিধ্বস্ত বাড়িতে উদ্ধার করার চেষ্টা করছেন যা কিছু অবশিষ্ট আছে।

রোববার পর্যন্ত নেপাল ও তিব্বতে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯৭ জনে। নেপালের বিভিন্ন মর্গে মরদেহ রাখার জায়গা সংকট দেখা দিয়েছে। অনেক মরদেহ এতটাই বিকৃত হয়ে গেছে যে পরিচয় শনাক্ত করাও কঠিন হয়ে পড়েছে। ফলে কিছু মরদেহ ডিএনএ নমুনা সংগ্রহ করে সাময়িকভাবে গণকবর দেওয়া হচ্ছে।

নেপালের চিতওয়ান এলাকায় নদীর তীর থেকে ২৫০টির বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে মাত্র নয়জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৩ হাজারের বেশি মানুষ। দুর্গম ও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর অনেক জায়গায় এখনো সড়ক যোগাযোগ চালু হয়নি। সেখানে সেনাবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।

ত্রিশূলী নদীর তীরে অবস্থিত দেবীঘাট শহরও বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে অনেক বাড়ির নিচতলা ও দোতলা কাদায় ঢেকে গেছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ সরিয়ে মরদেহ উদ্ধারের চেষ্টা করছেন।

বন্যায় বেঁচে যাওয়া মানুষ ধীরে ধীরে নিজেদের বাড়িতে ফিরছেন। তবে অনেকের বাড়ি আর বাড়ি হিসেবে দাঁড়িয়ে নেই। কোথাও কেবল কংক্রিটের কিছু অংশ, কোথাও ছড়িয়ে-ছিটিয়ে থাকা ধাতব কাঠামো ও কাদার স্তূপ।

৪৯ বছর বয়সী উষা নেপালি তার ধ্বংস হয়ে যাওয়া বাড়ির সামনে দাঁড়িয়ে বলেন, এই বাড়ি তৈরিতে তিনি তার সবকিছু বিনিয়োগ করেছিলেন। এখন তার কাছে পরনের কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। নদী সবকিছু কেড়ে নিয়েছে। 

বন্যার পরও ত্রিশূলী নদীর পানি আবার বিপজ্জনকভাবে বাড়তে থাকায় দেবীঘাটের বাসিন্দাদের দ্রুত নিরাপদ ও উঁচু এলাকায় সরে যেতে বলা হয়েছে। অনেকে বাড়ি থেকে উদ্ধার করা সামান্য জিনিসপত্র গুছিয়ে এলাকা ছাড়ছেন।

স্থানীয় বাসিন্দা জামুনা মাগার জানান, তাদের পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে দেবীঘাটে বসবাস করছে। কিন্তু এবারের বন্যার ভয়াবহতার পর সেখানে ফিরে বসবাস করার কথা ভাবতেও ভয় পাচ্ছেন তারা।

তিনি বলেন, আগে বন্যা হলেও এমন ভয়াবহ বন্যা তারা কখনো দেখেননি। কয়েক মিনিটের সতর্কতায় তিনি শুধু কিছু স্বর্ণালংকার নিতে পেরেছিলেন। বাড়ির নিচতলায় থাকা প্রায় সবকিছুই পানিতে ভেসে গেছে।

স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, বিধ্বস্ত দেবীঘাটকে আবার বসবাসযোগ্য করে তুলতে কয়েক দশক লেগে যেতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%