ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতাকর্মী আটক


মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতাকর্মী আটক

কেন্দুয়ায় মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) ভোর ৫টা ৫০ মিনিটের দিকে কেন্দুয়া-নেত্রকোনা সড়কের ইটখলা এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

 

আটককৃতদের মধ্যে রয়েছেন সান্দিকোনা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাকিব রায়হান (৪২), উপজেলা ছাত্রলীগের সদস্য শামসুল হক রবিন (২৭), সান্দিকোনা ইউনিয়ন ছাত্রলীগের নেতা বিপ্লব হাসান (২৭), বাবু মিয়া (২৯) এবং মাহমুদুল হাসান (২০)।

আরও পড়ুন: দাউদকান্দিতে ২০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে কেন্দুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফজলুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল ইটখলা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মিছিলের প্রস্তুতিকালে পাঁচজনকে আটক করা হয়।

 

আটককৃতদের কাছ থেকে দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।’

 

আরও পড়ুন: ভৈরবে ডাকাতের হামলায় স্কুল শিক্ষকসহ ৩ জন আহত, মোবাইল ও টাকা লুট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোনারগাঁয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে ব্যাপক প্রস্তুতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

১১:০৯ পি.এম


সোনারগাঁয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে ব্যাপক প্রস্তুতি

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে সোনারগাঁকে নারায়ণগঞ্জের আকর্ষণের কেন্দ্রে পরিণত করা হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মেঘনা শিল্পনগরী এলাকায় প্রস্তুতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি মান্নান বলেন, ‘আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁ হবে পুরো নারায়ণগঞ্জের আকর্ষণ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি দেশের মানুষের ভালোবাসা ও তার জনপ্রিয়তার প্রতিফলন প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে দেখা যাবে। সোনারগাঁ বিএনপি ও অঙ্গসংগঠন সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে দিনটি উদযাপন করবে, ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, তৃণমূলের নেতাকর্মীরাই বিএনপির মূল শক্তি। ঐক্য, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে সোনারগাঁ বিএনপির সাংগঠনিক শক্তির পরিচয় দিতে হবে।

সভায় সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক হাজী সেলিম হক, ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল করিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু, যুগ্ম আহ্বায়ক রুবেল হোসাইন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, যুবদল নেতা মাসুম রানাসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও তৃণমূল পর্যায়ের নেতারা সভায় অংশ নেন।

সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল, সুশৃঙ্খল ও উৎসবমুখর করতে নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। এ সময় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের বিষয়ে সবার সম্মতিতে সিদ্ধান্ত নেওয়া হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘বেইমানকে’ ভালোবেসে ব্যর্থ, দুধ দিয়ে গোসল করে ভালোর পথে যুবক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

১১:১০ পি.এম


‘বেইমানকে’ ভালোবেসে ব্যর্থ, দুধ দিয়ে গোসল করে ভালোর পথে যুবক

জয়পুরহাটে ভালোবাসায় ব্যর্থ হয়ে দুধ দিয়ে গোসল করে ভালোর পথ ধরেছে যুবক। জানা যায়, ভালোবেসে হতাশা হয়ে পেয়েছেন অনেক কষ্ট। তবে নিজের ভুল বুঝতে পেরে ওই সম্পর্ক থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। করেছেন দুধ দিয়ে গোসল।

 ঘটনা ঘটেছে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শালুকডুবি গ্রামে। ওই যুবকের নাম তারিকুল ইসলাম (২৫)। তিনি ওই গ্রামের ছেরদুল হোসেনের ছেলে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে দুধ দিয়ে গোসল করেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে তারিকুল ইসলাম বিলের ঘাট এলাকায় গিয়ে দুধ দিয়ে গোসল করেন। এসময় বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়। একপর্যায়ে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে। দুধ দিয়ে গোসলের মাধ্যমে প্রেমের সম্পর্কের ইতি টেনে নতুনভাবে জীবন শুরু করার ঘোষণা দেন তিনি।

তারিকুল ইসলাম বলেন, ‌‘আমি এক বেইমানকে ভালোবেসেছিলাম। তাকে ভালোবেসে আমার জীবনটা শেষ হয়ে গেছে। অনেক কষ্ট পেয়েছি। তাই আজ দুধ দিয়ে গোসল করে সেই ভালোবাসা থেকে সরে আসছি।’

তিনি আরও বলেন, ‘আমি আর ওই সম্পর্কের মধ্যে থাকতে চাই না। ভালোবাসার পেছনে না ছুটে ভালো পথে ফিরে আসতে চাই।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫ পাইপগান ও সাড়ে ৪ কেজি গাঁজা উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

১১:১০ পি.এম


রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫ পাইপগান ও সাড়ে ৪ কেজি গাঁজা উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পরিত্যক্ত ভবনে অভিযান পরিচালনা করে র‌্যাব-১১ পাঁচটি পাইপগান, তিন রাউন্ড গুলির খোসা এবং সাড়ে চার কেজি গাঁজা উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার তারাবো এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

 

র‌্যাব-১১-এর সিপিএসসির একটি আভিযানিক দল যখন ওই এলাকায় অভিযান শুরু করে, তখন আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কিছু ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর পরিত্যক্ত ভবনটিতে তল্লাশি চালিয়ে পাঁচটি পাইপগান, তিন রাউন্ড গুলির খোসা এবং চার কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্র, গুলির খোসা এবং গাঁজা পরবর্তী আইনি ব্যবস্থার জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র‌্যাব-১১-এর অভিযান অব্যাহত থাকবে।

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিনা খরচে মালয়েশিয়া যেতে আবেদন করবেন যেভাবে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

১১:১৬ পি.এম


বিনা খরচে মালয়েশিয়া যেতে আবেদন করবেন যেভাবে

দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও বাংলাদেশি কর্মীদের জন্য খুলতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। এবার স্বচ্ছ ও নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম ধাপে ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে বা জিরো কস্টে মালয়েশিয়ায় পাঠানোর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আনুষ্ঠানিকভাবে কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হবে। প্রথম দফায় নির্বাচিত কর্মীদের সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে বিশেষ ব্যবস্থায় মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে।

আবেদন করবেন যেভাবে

মালয়েশিয়ায় যেতে আগ্রহী কর্মীদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সরকারি অনুমোদিত নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বিজ্ঞপ্তির দিকে নজর রাখতে হবে। আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশের পর নির্ধারিত নিয়ম অনুসরণ করে আবেদন করা যাবে।

আবেদনের ক্ষেত্রে সাধারণত যেসব কাগজপত্র প্রয়োজন হতে পারে, বৈধ পাসপোর্ট, শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার তথ্য, নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষার সনদ ও কর্মসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র। 

মন্ত্রণালয় জানিয়েছে, কর্মী বাছাইয়ের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা হবে। এজন্য কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর মাধ্যমে আবেদন না করে শুধুমাত্র সরকারি নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

টাকা দেওয়ার আগে সতর্কতা

আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশের আগে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে টাকা দেওয়া, মেডিকেল পরীক্ষা করানো কিংবা পাসপোর্ট জমা না দেওয়ার জন্য আগ্রহী কর্মীদের সতর্ক করেছে মন্ত্রণালয়।

কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দরে হয়রানি বন্ধ, নিয়মিত বেতন-ভাতা, আবাসন ও চিকিৎসাসেবার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি কর্মীদের যেকোনো অভিযোগ দ্রুত সমাধানে ২৪ ঘণ্টার মনিটরিং সেল ও হেল্পডেস্ক চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রয়োজনীয় প্রস্তুতি শেষ হলে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিস্তারিত নির্দেশনা এবং আবেদন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%