০৫:১৭ পি.এম
কুমিল্লার দাউদকান্দিতে মডেল থানা পুলিশ প্রায় ২০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির মেঘনা গোমতী সেতুর টোলপ্লাজার পশ্চিম পাশে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মো. পারভেজ (২৬), তিনি কুমিল্লা জেলার কোতোয়ালি থানার সূর্যনগর গ্রামের ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাদল মিয়ার ছেলে।
মডেল থানা পুলিশের সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজার কাছে একটি লোকাল মিনিবাসে পুলিশ টহল দিচ্ছিল। এ সময় এক যাত্রীর বাজারের ব্যাগে কালো পলিথিনে মোড়ানো কিছু প্যাকেট দেখে তাদের সন্দেহ হয়। পরে পুলিশ বাজারের ব্যাগটি পরীক্ষা করে কালো পলিথিনে মোড়ানো চারটি প্যাকেটে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এরপর পুলিশ পারভেজকে থানায় নিয়ে যায়।
আরও পড়ুন: পিরোজপুরে ছাত্রদলের দুই পক্ষের বিরোধে ৫ জনকে কুপিয়ে জখম, আটক ১
দাউদকান্দি মডেল থানার ওসি মো. সাজেদুল ইসলাম পলাশ বলেন, ‘লোকাল মিনিবাসে করে মাদক ব্যবসায়ী পারভেজ বাজারের সদাইয়ের ব্যাগে করে ২০ হাজার পিস ইয়াবা নিয়ে যাচ্ছিল, সে সময় তাকে আটক করা হয়। এ ইয়াবার বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা। এ বিষয়ে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন