প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে সোনারগাঁকে নারায়ণগঞ্জের আকর্ষণের কেন্দ্রে পরিণত করা হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মেঘনা শিল্পনগরী এলাকায় প্রস্তুতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমপি মান্নান বলেন, ‘আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁ হবে পুরো নারায়ণগঞ্জের আকর্ষণ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি দেশের মানুষের ভালোবাসা ও তার জনপ্রিয়তার প্রতিফলন প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে দেখা যাবে। সোনারগাঁ বিএনপি ও অঙ্গসংগঠন সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে দিনটি উদযাপন করবে, ইনশাআল্লাহ।’
তিনি আরও বলেন, তৃণমূলের নেতাকর্মীরাই বিএনপির মূল শক্তি। ঐক্য, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে সোনারগাঁ বিএনপির সাংগঠনিক শক্তির পরিচয় দিতে হবে।
সভায় সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক হাজী সেলিম হক, ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল করিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু, যুগ্ম আহ্বায়ক রুবেল হোসাইন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, যুবদল নেতা মাসুম রানাসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও তৃণমূল পর্যায়ের নেতারা সভায় অংশ নেন।
সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল, সুশৃঙ্খল ও উৎসবমুখর করতে নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। এ সময় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের বিষয়ে সবার সম্মতিতে সিদ্ধান্ত নেওয়া হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন