ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

শিক্ষায় প্রকৃত নজর না দিলে বিপজ্জনক হতে পারে: শহীদউদ্দীন চৌধুরী এ্যানি


শিক্ষায় প্রকৃত নজর না দিলে বিপজ্জনক হতে পারে: শহীদউদ্দীন চৌধুরী এ্যানি

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি মন্তব্য করেছেন যে, শিক্ষা চিন্তাশক্তির উন্নয়ন ঘটায়। এটি সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য তৈরি করে। নৈতিকতার গুরুত্ব শিক্ষার সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের জন্য ট্রু এডুকেশন অত্যন্ত প্রয়োজনীয়। যদি আমরা এ বিষয়ে নজর না দিই, তাহলে শিক্ষা আমাদের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে।

বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি আরও বলেন, নবীনদের শিক্ষার্জনের পাশাপাশি নৈতিকতা রক্ষা করা, দায়িত্বশীল হওয়া এবং মানব ও সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখা অত্যন্ত জরুরি। যদি আমরা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিকে গুরুত্ব না দিই এবং ক্রীড়াঙ্গনকে নিজেদের সঙ্গে সম্পৃক্ত না করি, তাহলে এই শিক্ষা সমাজব্যবস্থাকে শক্তিশালী করতে সক্ষম হবে না। সমাজব্যবস্থাকে শক্তিশালী করার জন্য নৈতিকতা, সমাজে অবদান রাখা এবং নিজেদের উন্নয়নে নজর দেওয়া প্রয়োজন।

আরও পড়ুন: ৯ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার

তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে এআইয়ের যুগ চলছে। আপনি এআইকে কিভাবে কাজে লাগাবেন, তা আপনার নিজস্ব দক্ষতা ও উদ্দেশ্যের ওপর নির্ভর করে। কারণ চতুর্থ শিল্প বিপ্লবের সময় অনেক সুযোগ সৃষ্টি হয়েছে। আজকের দিনে এআইয়ের মাধ্যমে চেষ্টা করলে টার্গেট পয়েন্টে পৌঁছানো সহজ হয়ে যাবে।

লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার আবু তারেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলের পরিচালক প্রফেসর শহীদুল্লাহ্ মজুমদার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো রেমিট্যান্স উৎসব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫৪ পি.এম


টাঙ্গাইলে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো রেমিট্যান্স উৎসব

‘টাকা আসে, ভবিষ্যত গড়ে’- এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলে প্রথমবারের মতো রেমিট্যান্স মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যোনে দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়। মেলা প্রাঙ্গণে প্রবাসী পরিবার, স্থানীয় নারী উদ্যোক্তা এবং যুবসমাজের একটি বিশাল সমাগম ঘটে।

জেলা প্রশাসক আবু সাঈদ প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। টাঙ্গাইলের আঞ্চলিক ব্যবস্থাপক শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জনশক্তি ও কর্মস্থান অধিদপ্তরের সহকারী পরিচালক আনোয়ার হোসেন এবং টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ রাশেদুল ইসলাম প্রমুখ।

বক্তারা এ সময় উল্লেখ করেন, রেমিট্যান্স শুধুমাত্র একটি পরিবারের আর্থিক স্বাচ্ছন্দ্যই প্রদান করে না, বরং সঠিক ও পরিকল্পিত ব্যবহারের মাধ্যমে এটি দেশের এবং সমাজের একটি সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

মেলায় প্রায় অর্ধশত বিভিন্ন সংস্থার স্টল অংশগ্রহণ করে। স্থানীয় নারী উদ্যোক্তারা তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য ও সেবার প্রদর্শনী করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জগন্নাথ হলের ছাদ ধসে ৪০ জন নিহতের ৪১ বছর পূর্তিতে শোক দিবস পালিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫৫ পি.এম


জগন্নাথ হলের ছাদ ধসে ৪০ জন নিহতের ৪১ বছর পূর্তিতে শোক দিবস পালিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের ছাদ ধসে ৪০ জন নিহতের ৪১ বছর পূর্তিতে শোক দিবস পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, প্রার্থনা ও রক্তদান কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং প্রাক্তন শিক্ষার্থীরা নিহতদের স্মরণ করেন।

দিবসের আলোচনায় ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করে আবাসিক হলসহ বিশ্ববিদ্যালয়ের সব স্থানে নিরাপদ পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন ভিসি প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

‎

সকাল সাড়ে ৭টায় ভিসির নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা জগন্নাথ হল স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর হলের কিশোরীলাল রায় চৌধুরী অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ভিসি। আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রো-ভিসি (শিক্ষা) প্রফেসর ড. আবদুস সালাম, প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ প্রফেসর ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ প্রফেসর ড. দেবাশীষ পাল, সাবেক প্রাধ্যক্ষ প্রফেসর ড. অজয় কুমার দাস এবং জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি তপন চন্দ্র মজুমদার ও সাধারণ সম্পাদক নিবাস চন্দ্র মাঝি।

‎

আলোচনায় ভিসি নিহতদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ১৯৮৫ সালের ১৫ অক্টোবরের মর্মান্তিক ঘটনা জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সমগ্র বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছিল। ঐক্যের এই বন্ধন আরও সুদৃঢ় করে সমাজে ছড়িয়ে দিতে হবে। তিনি উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে নিরাপদ রাখতে প্রশাসন কাজ করছে। আবাসিক হলসহ সবাই যেন নিজ নিজ বাসস্থানে নিরাপদে ও নির্বিঘ্নে থাকতে পারেন, সে পরিবেশ গড়ে তুলতে চান তাঁরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় সবার—নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সব অংশীজনের সহযোগিতা কামনা করেন তিনি।

‎

আলোচনা সভায় জগন্নাথ হলের আহত শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে হলের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী বক্তব্য দেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী সমিতি, কারিগরি কর্মচারী সমিতি ও চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের নেতারা বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ। এতে বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

‎

দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সব হল, হোস্টেল ও প্রধান ভবনে কালো পতাকা উত্তোলন করা হয়, বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো ব্যাজ ধারণ করা হয়। সকালে জগন্নাথ হল প্রাঙ্গণে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। নিহতদের আত্মার শান্তি কামনায় হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রার্থনা সভার আয়োজন করা হয়। বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআসহ হলগুলোর মসজিদে মোনাজাতের কর্মসূচি রাখা হয়। সন্ধ্যা পর্যন্ত জগন্নাথ হল প্রাঙ্গণে নিহতদের তৈলচিত্র ও সংশ্লিষ্ট স্মারকসামগ্রী প্রদর্শন করা হয় এবং সন্ধ্যা সাড়ে ৬টায় হলের উপাসনালয়ে শোকসংগীত ও কবিতা আবৃত্তির আয়োজন করা হয়। এ ছাড়া হল প্রশাসনের উদ্যোগে ‘অক্টোবর স্মৃতি রচনা প্রতিযোগিতা’ ও ‘অক্টোবর স্মৃতি চিত্রাঙ্কন প্রতিযোগিতা’র আয়োজন করা হয়।

‎

উল্লেখ্য, ১৯৮৫ সালের ১৫ অক্টোবর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের একটি ভবনের ছাদ ধসে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ২৬ জন শিক্ষার্থী এবং ১৪ জন অতিথি ও কর্মচারীসহ মোট ৪০ জন নিহত হন। আহত হন আরও অনেকে। প্রতিবছর ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় নিহতদের স্মরণে শোক দিবস পালন করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলে আইনজীবীদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫৫ পি.এম


টাঙ্গাইলে আইনজীবীদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

টাঙ্গাইল জেলায় নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ-এর সঙ্গে আইনজীবীদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং বিচারাধীন মামলাসমূহের দ্রুত নিষ্পত্তির জন্য আইনি প্রক্রিয়া ত্বরান্বিত করতে পারস্পরিক সহযোগিতা প্রদানের ওপর গুরুত্বারোপ করা হয়। যুবসমাজকে রক্ষার জন্য মাদকদ্রব্যের অপব্যবহার ও বিস্তার রোধে সংশ্লিষ্ট সকলের কার্যকর ভূমিকা রাখার প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়।

মতবিনিময়কালে বক্তারা ন্যায়বিচার প্রতিষ্ঠা, বিচারপ্রার্থী সাধারণ মানুষের ভোগান্তি হ্রাস, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধ প্রতিরোধে জেলা প্রশাসন ও আইনজীবী সমাজের মধ্যে সহযোগিতা ও সমন্বয় জোরদার করার আহ্বান জানান।

সভায় জেলার সার্বিক উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমাজে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করতে জেলা প্রশাসন ও আইনজীবী সমাজ সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতির সভাপতি এডভোকেট মোনায়েম হোসেন খান আলম, সাধারণ সম্পাদক সাঈদুর রহমান স্বপন, টাঙ্গাইলের জিপি মোয়াজ্জেম হোসেন বাবুল, পিপি শফিকুল ইসলাম রিপন, এডভোকেট বার সমিতির সাবেক সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা প্রমুখ।

এ সময় বার সমিতির কমিটির সদস্যবৃন্দ ও বিজ্ঞ আইনজীবীগণ উপস্থিত ছিলেন। এছাড়া টাঙ্গাইলের জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সেলিম মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহবুব হোসেনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী ২০ অক্টোবর চট্টগ্রাম সফরে, পূজামণ্ডপ পরিদর্শন করবেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫৬ পি.এম


প্রধানমন্ত্রী ২০ অক্টোবর চট্টগ্রাম সফরে, পূজামণ্ডপ পরিদর্শন করবেন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার উদ্দেশ্যে আগামী ২০ অক্টোবর চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ তথ্য বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে জানানো হয়।

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরের বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় নগরের রহমতগঞ্জের জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

পূজামণ্ডপ পরিদর্শনের পর সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউসে পৌঁছে কিছুক্ষণ বিরতি নেবেন প্রধানমন্ত্রী। পরে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে সেখান থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন তিনি। রাত ৮টা ৩০ মিনিটে বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে তার।

চট্টগ্রাম সফরের পূর্বে প্রধানমন্ত্রী রংপুর ও রাজশাহী সফর করবেন। সফরসূচি অনুযায়ী, সকালে রংপুরের রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। এরপর দুপুরে রাজশাহী ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করার কথা রয়েছে। পরে বিকেলে রাজশাহীতে একটি জনসভায় যোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর।

দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী তার এ সফরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কর্মসূচি পালন করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%