ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

জগন্নাথ হলের ছাদ ধসে ৪০ জন নিহতের ৪১ বছর পূর্তিতে শোক দিবস পালিত


জগন্নাথ হলের ছাদ ধসে ৪০ জন নিহতের ৪১ বছর পূর্তিতে শোক দিবস পালিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের ছাদ ধসে ৪০ জন নিহতের ৪১ বছর পূর্তিতে শোক দিবস পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, প্রার্থনা ও রক্তদান কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং প্রাক্তন শিক্ষার্থীরা নিহতদের স্মরণ করেন।

দিবসের আলোচনায় ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করে আবাসিক হলসহ বিশ্ববিদ্যালয়ের সব স্থানে নিরাপদ পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন ভিসি প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

আরও পড়ুন: বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর

‎

সকাল সাড়ে ৭টায় ভিসির নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা জগন্নাথ হল স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর হলের কিশোরীলাল রায় চৌধুরী অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ভিসি। আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রো-ভিসি (শিক্ষা) প্রফেসর ড. আবদুস সালাম, প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ প্রফেসর ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ প্রফেসর ড. দেবাশীষ পাল, সাবেক প্রাধ্যক্ষ প্রফেসর ড. অজয় কুমার দাস এবং জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি তপন চন্দ্র মজুমদার ও সাধারণ সম্পাদক নিবাস চন্দ্র মাঝি।

‎

আরও পড়ুন: অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

আলোচনায় ভিসি নিহতদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ১৯৮৫ সালের ১৫ অক্টোবরের মর্মান্তিক ঘটনা জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সমগ্র বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছিল। ঐক্যের এই বন্ধন আরও সুদৃঢ় করে সমাজে ছড়িয়ে দিতে হবে। তিনি উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে নিরাপদ রাখতে প্রশাসন কাজ করছে। আবাসিক হলসহ সবাই যেন নিজ নিজ বাসস্থানে নিরাপদে ও নির্বিঘ্নে থাকতে পারেন, সে পরিবেশ গড়ে তুলতে চান তাঁরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় সবার—নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সব অংশীজনের সহযোগিতা কামনা করেন তিনি।

‎

আলোচনা সভায় জগন্নাথ হলের আহত শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে হলের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী বক্তব্য দেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী সমিতি, কারিগরি কর্মচারী সমিতি ও চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের নেতারা বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ। এতে বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বিএনপি সংস্কার কর্মসূচির সঙ্গে প্রতারণা করছে: সারোয়ার তুষার

‎

দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সব হল, হোস্টেল ও প্রধান ভবনে কালো পতাকা উত্তোলন করা হয়, বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো ব্যাজ ধারণ করা হয়। সকালে জগন্নাথ হল প্রাঙ্গণে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। নিহতদের আত্মার শান্তি কামনায় হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রার্থনা সভার আয়োজন করা হয়। বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআসহ হলগুলোর মসজিদে মোনাজাতের কর্মসূচি রাখা হয়। সন্ধ্যা পর্যন্ত জগন্নাথ হল প্রাঙ্গণে নিহতদের তৈলচিত্র ও সংশ্লিষ্ট স্মারকসামগ্রী প্রদর্শন করা হয় এবং সন্ধ্যা সাড়ে ৬টায় হলের উপাসনালয়ে শোকসংগীত ও কবিতা আবৃত্তির আয়োজন করা হয়। এ ছাড়া হল প্রশাসনের উদ্যোগে ‘অক্টোবর স্মৃতি রচনা প্রতিযোগিতা’ ও ‘অক্টোবর স্মৃতি চিত্রাঙ্কন প্রতিযোগিতা’র আয়োজন করা হয়।

‎

উল্লেখ্য, ১৯৮৫ সালের ১৫ অক্টোবর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের একটি ভবনের ছাদ ধসে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ২৬ জন শিক্ষার্থী এবং ১৪ জন অতিথি ও কর্মচারীসহ মোট ৪০ জন নিহত হন। আহত হন আরও অনেকে। প্রতিবছর ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় নিহতদের স্মরণে শোক দিবস পালন করে।

আরও পড়ুন: ফ্যামিলি কার্ডের মাধ্যমে তালাক বন্ধ: চিফ হুইপ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলে আইনজীবীদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫৫ পি.এম


টাঙ্গাইলে আইনজীবীদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

টাঙ্গাইল জেলায় নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ-এর সঙ্গে আইনজীবীদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং বিচারাধীন মামলাসমূহের দ্রুত নিষ্পত্তির জন্য আইনি প্রক্রিয়া ত্বরান্বিত করতে পারস্পরিক সহযোগিতা প্রদানের ওপর গুরুত্বারোপ করা হয়। যুবসমাজকে রক্ষার জন্য মাদকদ্রব্যের অপব্যবহার ও বিস্তার রোধে সংশ্লিষ্ট সকলের কার্যকর ভূমিকা রাখার প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়।

মতবিনিময়কালে বক্তারা ন্যায়বিচার প্রতিষ্ঠা, বিচারপ্রার্থী সাধারণ মানুষের ভোগান্তি হ্রাস, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধ প্রতিরোধে জেলা প্রশাসন ও আইনজীবী সমাজের মধ্যে সহযোগিতা ও সমন্বয় জোরদার করার আহ্বান জানান।

সভায় জেলার সার্বিক উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমাজে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করতে জেলা প্রশাসন ও আইনজীবী সমাজ সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতির সভাপতি এডভোকেট মোনায়েম হোসেন খান আলম, সাধারণ সম্পাদক সাঈদুর রহমান স্বপন, টাঙ্গাইলের জিপি মোয়াজ্জেম হোসেন বাবুল, পিপি শফিকুল ইসলাম রিপন, এডভোকেট বার সমিতির সাবেক সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা প্রমুখ।

এ সময় বার সমিতির কমিটির সদস্যবৃন্দ ও বিজ্ঞ আইনজীবীগণ উপস্থিত ছিলেন। এছাড়া টাঙ্গাইলের জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সেলিম মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহবুব হোসেনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী ২০ অক্টোবর চট্টগ্রাম সফরে, পূজামণ্ডপ পরিদর্শন করবেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫৬ পি.এম


প্রধানমন্ত্রী ২০ অক্টোবর চট্টগ্রাম সফরে, পূজামণ্ডপ পরিদর্শন করবেন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার উদ্দেশ্যে আগামী ২০ অক্টোবর চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ তথ্য বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে জানানো হয়।

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরের বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় নগরের রহমতগঞ্জের জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

পূজামণ্ডপ পরিদর্শনের পর সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউসে পৌঁছে কিছুক্ষণ বিরতি নেবেন প্রধানমন্ত্রী। পরে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে সেখান থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন তিনি। রাত ৮টা ৩০ মিনিটে বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে তার।

চট্টগ্রাম সফরের পূর্বে প্রধানমন্ত্রী রংপুর ও রাজশাহী সফর করবেন। সফরসূচি অনুযায়ী, সকালে রংপুরের রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। এরপর দুপুরে রাজশাহী ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করার কথা রয়েছে। পরে বিকেলে রাজশাহীতে একটি জনসভায় যোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর।

দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী তার এ সফরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কর্মসূচি পালন করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গুর টিকা আনার বিষয়ে চিন্তা নেই : স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫৬ পি.এম


ডেঙ্গুর টিকা আনার বিষয়ে চিন্তা নেই : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, ডেঙ্গুর টিকা আনার বিষয়টি নিয়ে চিন্তা করা হচ্ছে না। বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। দেশে প্রতিদিন ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪৩ জন।

সাংবাদিকরা ডেঙ্গুর টিকা আনার পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মৃত্যুর ঝুঁকি বিবেচনায় টিকার বিষয়ে এখনও কোনো চিন্তা করা হয়নি।

সাখাওয়াত হোসেন উল্লেখ করেন, ‘এখনো চিন্তা করি নাই। দেয়ার ইজ এ রিস্ক অন দ্যাট। ভ্যাক্সিনে যাওয়াটা তো... একটা রোগী যদি কলাপস করে তাহলে তো জবাব দেয়া যাবে না। কাজেই আমরা দেখতেছি।’ তিনি আরও জানান, টিকা বেশ ব্যয়সাধ্য।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা আলাপ করতেছি, দেখেন আপনি যতই টিকা দেন, কতবার দিবেন, দুইবার লাগে। কস্টলি, সারা বাংলাদেশ খানা-খন্দে ভরা। আমাদেরও সচেতনতা বৃদ্ধি করতে হবে। নিজেরা পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে মন দিতে হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে সর্বোচ্চ গুরুত্ব প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫৬ পি.এম


দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে সর্বোচ্চ গুরুত্ব প্রদান

ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন জানিয়েছেন, আসন্ন দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চৌধুরীহাটস্থ পল্লী সংগঠন সমিতি মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজার উপহার বিতরণ করা হয়েছে।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, অপশক্তি যেন ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করে বিভেদ বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে, সেই লক্ষ্যে স্থানীয় পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে বিএনপির নেতাকর্মীরা পূজামণ্ডপে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করবেন।

চট্টগ্রাম জেলা পরিষদ প্রশাসক মাহবুবের রহমান শামীম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মোমিন, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া, শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থসহ অন্যান্য অতিথিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%