১০:৩৬ এম
ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞার তালিকায় আরও একটি তৃতীয়াংশ রুশ প্রতিষ্ঠান ও সংস্থাকে যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ কূটনীতিক কাজা কাল্লাস। সোমবার জার্মান সংবাদপত্র ডি ভেল্ট এ তথ্য জানিয়েছে।
এ বিষয়ে খবর পরিবেশন করেছে বার্তা সংস্থা এএফপি। ২০২২ সালে মস্কো ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়ার বিরুদ্ধে এ পর্যন্ত ২১ দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে ইইউ।
ডি ভেল্টকে কাল্লাস বলেন, 'শরৎকালের জন্য আমি যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে ব্যাপক নিষেধাজ্ঞার তালিকা প্রস্তাব করছি।' তিনি আরও বলেন, প্রস্তাবটি অনুমোদিত হলে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার আওতায় থাকা প্রতিষ্ঠান ও সংস্থার মোট সংখ্যা এক-তৃতীয়াংশ বেড়ে যাবে।
আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে
ইইউর সদস্য দেশগুলোর মধ্যে দীর্ঘ আলোচনা শেষে কয়েক সপ্তাহ আগে রাশিয়ার বিরুদ্ধে একটি তুলনামূলকভাবে শিথিল নিষেধাজ্ঞা প্যাকেজ অনুমোদিত হয়েছিল। কয়েকটি সদস্য দেশ কঠোর কিছু পদক্ষেপের বিরোধিতা করায় দীর্ঘ আলোচনার পর প্যাকেজটি চূড়ান্ত করা হয়েছিল। এর কয়েক সপ্তাহ পরই কাল্লাস এসব মন্তব্য করেছেন।
কাল্লাস দাবি করেছেন, এসব নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার যুদ্ধ পরিচালনার সক্ষমতা থেকে ১ ট্রিলিয়ন ইউরোও বেশি অর্থের ক্ষতি হয়েছে। ইউরোপীয় কমিশনের তথ্য অনুযায়ী, বর্তমানে রাশিয়ার প্রায় ৩ হাজার ব্যক্তি ও প্রতিষ্ঠান ইইউর নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন