ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের বাজেট বাড়ানোর প্রস্তাব ২৫৬ কোটি টাকা


গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের বাজেট বাড়ানোর প্রস্তাব ২৫৬ কোটি টাকা

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের জন্য মোট ৫ হাজার ৭৮ কোটি ৫৫ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে পরিচালন খাতে ২ হাজার ১২৬ কোটি ২৮ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ২ হাজার ৯৫২ কোটি ২৭ লাখ টাকা ব্যয় করার বিধান রাখা হয়েছে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে উত্থাপিত মঞ্জুরি ও বরাদ্দের দাবি সম্পর্কিত সরকারি নথি বিশ্লেষণ করে এই তথ্য জানা গেছে।

পরিসংখ্যান অনুযায়ী, গত ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এই মন্ত্রণালয়ের মোট বরাদ্দের পরিমাণ ছিল ৪ হাজার ৮২২ কোটি ১৩ লাখ ৩৮ হাজার টাকা। সেই তুলনায় আগামী নতুন অর্থবছরে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের বরাদ্দ বাড়ছে প্রায় ২৫৬ কোটি টাকা।

আরও পড়ুন: জনগণকে সঙ্গে নিয়ে নব্য ফ্যাসিবাদের পতন ঘটানোর ঘোষণা জামায়াত আমিরের

বাজেট নথিতে আগামী অর্থবছরে ঢাকার আবাসন সমস্যা সমাধান, পরিকল্পিত নগরায়ণ এবং পরিবেশ রক্ষার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ও মেগা প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়েছে।

এর মধ্যে উল্লেখযোগ্য হলো- গুলশান-বারিধারা এবং গুলশান-বনানী লেকসমূহের সামগ্রিক উন্নয়ন প্রকল্প। এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং গণপূর্ত অধিদপ্তরের মালিকানাধীন মতিঝিল এলাকায় জলাধার পার্ক ও শিশুদের খেলার মাঠসহ বিভিন্ন সেবামূলক স্থাপনা নির্মাণের জন্য একটি বিশেষ প্রকল্প গ্রহণ করা হয়েছে।

পাশাপাশি সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন সংকট নিরসনের লক্ষ্যে ঢাকার আজিমপুর সরকারি কলোনির অভ্যন্তরে বহুতল আবাসিক ফ্ল্যাট নির্মাণ (জোন-সি), তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ১২৩টি ফ্ল্যাট নির্মাণ, মালিবাগ এলাকায় রাজউক কোয়ার্টারের পশ্চিম কম্পাউন্ডে কর্মচারীদের জন্য বহুতল কোয়ার্টার নির্মাণ এবং শেরে বাংলা নগর প্রশাসনিক এলাকায় বহুতল সরকারি অফিস ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হবে।

ঢাকার বাইরেও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের উন্নয়নকে এই বাজেটে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

আরও পড়ুন: যাত্রাবাড়ী হামলা মামলায় আনিসুল হক ও পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন

এতে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনের জন্য খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্প এবং কর্ণফুলী নদীর তীর বরাবর কালুরঘাট সেতু হতে চাকতাই খাল পর্যন্ত সড়ক নির্মাণের প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেওয়া হবে। এছাড়াও চট্টগ্রাম শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহের সম্প্রসারণ ও উন্নয়ন এবং চট্টগ্রামের ৩৬টি পরিত্যক্ত বাড়িতে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আবাসিক ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিকল্পিত গ্রামীণ ও নগর উন্নয়নের অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানের ২৩টি উপজেলার সমন্বিত উন্নয়ন প্রকল্প এবং মুন্সীগঞ্জ জেলা ও ঢাকার পার্শ্ববর্তী অঞ্চলের কৌশলগত পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে দুটি পৃথক সমীক্ষা প্রকল্প বাস্তবায়ন করা হবে। একই সাথে শহরের বহুতল ভবনগুলোর কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করতে ‘নগরাঞ্চলে ভবন সুরক্ষা প্রকল্প (২য় সংশোধিত)’ চালু রাখতে হবে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বরাদ্দের এই অর্থের মাধ্যমে দেশের আবাসন সমস্যা সমাধান, সরকারি স্থাপনার আধুনিক নকশা প্রণয়ন ও রক্ষণাবেক্ষণ, পরিকল্পিত ভূমির সুষ্ঠু ব্যবহার এবং আবাসন খাতে বেসরকারি খাতকে সম্পৃক্ত করার প্রক্রিয়া আরও গতিশীল করা হবে।

আরও পড়ুন: মেসার্স উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনের পার্লামেন্ট নেতাদের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৮:২৬ পি.এম


চীনের পার্লামেন্ট নেতাদের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল চীনের জাতীয় গণকংগ্রেস (ন্যাশনাল পিপলস কংগ্রেস) এবং ইউনান প্রদেশের আইন সভার শীর্ষ নেতাদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন।

বুধবার (১০ জুন) কুনমিংয়ে তিনি ন্যাশনাল পিপলস কংগ্রেসের ভাইস চেয়ারম্যান মিস্টার হি ওয়াইয়ের সঙ্গে বৈঠক করেন। চীনের রাষ্ট্রীয় কাঠামোয় এ পদটি বাংলাদেশের জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সমমর্যাদার।

এ বৈঠকের পর তিনি চীনা কমিউনিস্ট পার্টির ইউনান প্রাদেশিক কমিটির সেক্রেটারি এবং ইউনান পিপলস কংগ্রেসের স্পিকার ওয়াং নিংয়ের সঙ্গে একান্ত বৈঠক করেন ব্যারিস্টার কায়সার কামাল।

বৈঠকগুলোতে বাংলাদেশ ও চীনের পার্লামেন্টের মধ্যকার সম্পর্ক আরও জোরদার করা, সংসদীয় প্রতিনিধিদের পারস্পরিক সফর বৃদ্ধি এবং পার্লামেন্টারি কূটনীতির পরিধি সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।

এ সময় ডেপুটি স্পিকারের সঙ্গে ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি, বিএনপির সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ মাহমুদ শ্যামল এবং সংরক্ষিত আসনের সংসদ সদস্য জেসমিন সুলতানা জুঁই।

বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি দুই দেশের সংসদীয় সহযোগিতা আরও শক্তিশালী করতে এসব বৈঠক সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জ্বালানি সহযোগিতা জোরদারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৮:২৮ পি.এম


জ্বালানি সহযোগিতা জোরদারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বৈঠক

বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে জ্বালানি খাতের দীর্ঘমেয়াদি সহযোগিতা জোরদার করার লক্ষ্যে, বৈশ্বিক সরবরাহ চেইনের চ্যালেঞ্জ মোকাবিলা করা এবং প্রযুক্তিগত অংশীদারিত্ব বৃদ্ধি করার উদ্দেশ্যে উচ্চপর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এই বৈঠকটি বুধবার (১০ জুন) ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নেতৃত্ব দিয়েছে নবনিযুক্ত আন্ডার সেক্রেটারি অব এনার্জি কাইল হাউসভিট।

বৈঠকে দুই দেশের জ্বালানি নিরাপত্তা বিষয়ক কথা, অবকাঠামোগত উন্নয়ন এবং আধুনিক জ্বালানি প্রযুক্তির আদান-প্রদান নিয়ে ফলপ্রসূ ও বিস্তারিত আলোচনা করা হয়েছে। আলোচনা সভায় যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলামও উপস্থিত ছিলেন।

এছাড়া, জ্বালানি খাতে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা করার জন্য জ্বালানি প্রতিমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজাদ কাশ্মীরে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ২২ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৮:২৯ পি.এম


আজাদ কাশ্মীরে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ২২ জন নিহত

পাকিস্তান-নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে পাক সেনাবাহিনীর একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১১ জুন) নিরাপত্তা সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে, নিহতদের স্মৃতির উদ্দেশ্যে রাজধানী মুজাফফারাবাদে জানাজা ও শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে। খবর এসেছে এএফপির মাধ্যমে।

একাধিক দিন ধরে, আজাদ কাশ্মীরে সহিংস বিক্ষোভ চলমান রয়েছে। সাম্প্রতিক সময়ের মধ্যে নিষিদ্ধ ঘোষিত একটি অধিকার বিষয়ক গোষ্ঠীর ডাকা ধর্মঘটের ফলে রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টি হয়েছে। অঞ্চলটির প্রধান শহর ও রাজধানী মুজাফফরাবাদসহ বিভিন্ন স্থানে দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে।

সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত একটি নাগরিক সমাজ জোটের সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ফলে অন্তত ১১ জন প্রাণ গেছে এবং পুরো অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

মঙ্গলবার (১০ জুন) আজাদ কাশ্মীরের মুজাফফারাবাদের কাছে সেনাবাহিনীর হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। পাক সেনাবাহিনীর মিডিয়া উইং এক বিবৃতিতে জানায়, ‘বুধবার কারিগরি ত্রুটির কারণে মুজাফফারাবাদের কাছে পাকিস্তান বিমান বাহিনীর একটি এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।’

সেনাবাহিনীর বিবৃতি অনুযায়ী, ‘বিমানের সকল আরোহী শাহাদাত বরণ করেছেন।’ তবে তারা তখন আক্রান্ত নিহতদের সংখ্যা উল্লেখ করেননি। আজ বৃহস্পতিবার নিরাপত্তা সূত্রের মাধ্যমে জানানো হয়, দুর্ঘটনায় সেনাবাহিনীর ২২ জন সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৯ জন সেনা, একজন মেজর এবং দুইজন কর্নেল রয়েছেন।

দুর্ঘটনার পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়া স্থানের পেছন থেকে ঘন কালো ধোঁয়া আকাশে উঠে যাচ্ছে। আজ নিহত সেনাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। তাদের কফিন পাকিস্তানের জাতীয় পতাকায় মোড়ানো ছিল এবং কাশ্মীরে মোতায়েন থাকা আর্টিলারি ইউনিটের সদস্যরা সেগুলো বহন করেন। সেনাবাহিনী জানিয়েছে, দুর্ঘটনার সঠিক প্রযুক্তিগত কারণ নির্ধারণের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রস্তাবিত বাজেট নিয়ে রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৮:৩১ পি.এম


প্রস্তাবিত বাজেট নিয়ে রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া

সিপিবি: বাংলাদেশে কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন মনে করেন, লুটেরা ধনিক শ্রেণির স্বার্থে প্রণীত এই বাজেট বাস্তবায়ন করা কঠিন হবে। প্রস্তাবিত বাজেট পেশ করার পর তিনি গনমাধ্যমে বলেন, আমাদের দেশের জন্য এত বড় বাজেট প্রযোজ্য নয়।

এ বাজেটে প্রায় আড়াইল লাখ কোটি টাকা ঘাটতির উল্লেখ করা হচ্ছে। এই টাকা মূলত সাধারণ মানুষের ওপর থেকে কর সংগ্রহের মাধ্যমে আয় করা হবে। যদিও বাজেটে উল্লেখ করা হয়েছে যে, নিত্যপণ্যের দাম কমে যাবে; কিন্তু বাংলাদেশে দাম কখনো কমে না এবং আমদানিকারক ব্যবসায়ীদের জন্য আবার সুবিধা প্রদান করা হয়েছে।

সিপিবি সভাপতি আরও বলেন, ‘বাজেটে শ্রমিকের মজুরি এবং ন্যূনতম মজুরি কত হবে? কৃষকের জন্য সমবায়, কোল্ড স্টোরেজ, হিমাগার, ও ধানের দাম কিভাবে নির্ধারণ হবে, এসব বিষয় স্পষ্ট হয়নি।

আমাদের কর্মসংস্থানের কোনো চিন্তাভাবনা নেই। তিনি বলেন, কোটি কোটি বেকার রয়েছেন; তবে বেকারত্ব দূর করার বিষয়ে বাজেটে কিছু উল্লেখ করা হয়নি। সার্বিকভাবে দেখা যায়, অতীতে সরকারগুলো যে ধরনের বাজেট তৈরি করেছিল, ধনিক শ্রেণির স্বার্থে এবারও বাজেট প্রণয়ন করা হয়েছে। মূল কথা হলো, এটা বাস্তবায়ন করা কঠিন।’

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেট প্রস্তাবনায় ‘সামর্থ্যের মধ্যে জনপ্রত্যাশা পূরণের আধাআধি প্রচেষ্টা রয়েছে’, সমাজের নানা অংশকে তুষ্ট করার চেষ্টা করা হয়েছে। তবে বিশাল অঙ্কের ঘাটতি বাজেটের চাপ শেষ পর্যন্ত সাধারণ মানুষের ওপরই পড়বে। ঘাটতি মেটাতে ব্যাংক ঋণের ওপর নির্ভরশীলতা বেড়ে যাবে। বাজেটের আকারের বড় উল্লম্ফন ঘটলেও বাস্তবায়নে অনিশ্চয়তা থেকে যাচ্ছে।

তবে সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত, করদাতাদের আওতা বৃদ্ধি ও সংগ্রহের দক্ষতা প্রদর্শন করতে পারলে এই রাজস্ব অর্জন অসম্ভব নয়। তিনি বলেন, বাজেটে সরকারের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছে বিনিয়োগ বৃদ্ধি ও নতুন কর্মসংস্থান সৃষ্টি। এর জন্য অভ্যন্তরীণ বিনিয়োগে যতটা সম্ভব প্রণোদনা দিতে হবে। বন্ধ কলকারখানা চালু করতে হবে এবং উৎপাদনমুখী নতুন শ্রমঘন শিল্প উদ্যোগ নেওয়ার প্রতি বাজেটের মনোযোগ দিতে হবে। ফ্যামিলি কার্ডসহ সামাজিক সুরক্ষা বেষ্টনীর প্রস্তাবনা ইতিবাচক হলেও যে প্রকল্পগুলো আখেরে দারিদ্র্য বিমোচন করবে, তার জন্য প্রয়োজন আত্মকর্মসংস্থানের উৎপাদনশীল বহুমুখী উদ্যোগ। এছাড়া খাদ্যপণ্যসহ নিত্যব্যবহার্য জিনিসপত্রের বাজার নিয়ন্ত্রণ নিয়ে বাজেটে আশাব্যঞ্জক কিছু প্রস্তাবনা দেখা যাচ্ছে না। এবারও বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার পুরনো ধারা অব্যাহত রাখা হয়েছে। এসব তৎপরতা অর্থনৈতিক দুর্বৃত্তায়নকে নতুন করে উৎসাহিত করবে।

বাসদ: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, ‘এই বাজেটে আশাবাদ রয়েছে তবে অভিজ্ঞতার শিক্ষা নেই। এবার বড় বাজেট ঘোষণা করা হয়েছে কিন্তু আর্থিক সংস্থান পরিকল্পনা সেই পুরনো পথে রয়েছে। অর্থাৎ ধনীদের ওপর প্রত্যক্ষ করের তুলনায় সাধারণ মানুষের ওপর পরোক্ষ কর চাপিয়ে বাজেটের টাকা সংগ্রহ করা হবে। ফলে বাজেট ঘাটতি, দেশি বিদেশি ঋণ গ্রহণ, ঋণের সুদ পরিশোধে বিপুল অর্থ বরাদ্দ এবং কথার চমক রয়েছে এই বাজেটে। তিনি বলেন, গত অর্থ বছরে কেন রাজস্ব আদয়ের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি, কেন ঋণখেলাপিদের টাকা আদায় করা যায়নি, কেন ব্যাংক খাত সচল ও শক্তিশালী করা যায়নি, মূল্যস্ফীতি ৯ শতাংশের নিচে নামানো যায়নি, বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা যায়নি, বিদ্যুৎ-গ্যাস-জ্বালানি খাতে দুর্নীতির চক্র ভেঙে গ্রাহকের কাঁধে বাড়তি দাম চাপানো হয়েছে, এমন পর্যালোচনা খুব জরুরি ছিল। কিন্তু এসব বিষয়ে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় একটিও প্রতিফলন ঘটে না। সাধারণ মানুষের আয়ে বৃদ্ধি হচ্ছে না, অথচ সরকারি হিসেবে মাথাপিছু আয় ও জিডিপি বৃদ্ধির হিসাব জনগণের সামনে তুলে ধরা হয়েছে, যা বিশ্বাসযোগ্য হবে না। দেশের জনগণ অনেক প্রতিশ্রুতি শুনেছে, তাই বাজেট অধিবেশনে কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ জনকল্যাণমূলক প্রতিটি খাত আলোচনা করে বাজেটের দুর্বলতা দূর করার আহ্বান জানান তিনি।

জাতীয় পার্টি: ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করার পর জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী মন্তব্য করেছেন যে, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী যে বাজেট উপস্থাপন করেছেন তা বাস্তবায়নযোগ্য নয়। তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, ‘এই বাজেট বাস্তবায়নযোগ্য নয়, বাজেটে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, সেটা কখনোই অর্জন হবে না। ফলে সরকার ডেভেলপমেন্ট বাজেট এডিপি থেকে ঋণ করে করবে, বেতন, সরকারি রেভিনিউ বাজেটও লোনের ভিত্তিতে হওয়া দেখা যাবে। এই বিষয়টি অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে; পাশাপাশি যদি বেতন বাড়ানো হয়, পে-স্কেল বাস্তবায়ন হয়, তবে বেসরকারি খাতে চাপ বাড়বে। প্রচণ্ড মুদ্রাস্ফীতি হওয়ার সম্ভাবনা রয়েছে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কোনো নির্দেশনা বাজেটে নেই। কর্মসংস্থান সৃষ্টির সঠিক নির্দেশনা নেই। তিনি আরও বলেন, চর এলাকার মানুষদের জন্য চর ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা প্রয়োজন; তবে চর এলাকার উন্নয়নের জন্য এখানে কোনো নির্দেশনা নেই, বরাদ্দ কম দেওয়া হয়েছে। আরো অধিক বরাদ্দ প্রদান করা উচিত।’

জেএসডি: ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে আয়বৈষম্য মোকাবিলায় দিকনির্দেশনা প্রতিফলিত হয়নি, জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) শীর্ষ নেতারা। দলটির সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন যৌথ বিবৃতিতে বলেন, ‘বাজেটে রাজস্ব আহরণ বৃদ্ধির প্রতি গুরুত্ব দেওয়া হলেও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়, কর্মসংস্থান সংকট এবং আয়বৈষম্য মোকাবিলায় কার্যকর দিকনির্দেশনা পর্যাপ্তভাবে প্রতিফলিত হয়নি। করের আওতা সম্প্রসারণ রাষ্ট্রের প্রয়োজন হলেও সেই প্রক্রিয়া যেন ক্ষুদ্র ব্যবসায়ী, নিম্ন ও মধ্যবিত্ত জনগণের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করে সেদিকে খেয়াল রাখতে হবে। একইসঙ্গে কর ফাঁকি, অবৈধ অর্থপাচার এবং অপ্রদর্শিত সম্পদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ন্যায্য এবং জবাবদিহিমূলক করব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। সংস্কৃতি, সৃজনশীল অর্থনীতি, প্রযুক্তি ও স্বাস্থ্যসেবাখাতে কর সুবিধার উদ্যোগটি ইতিবাচক। তবে এসব সুবিধার প্রকৃত সুফল যেন শুধু বৃহৎ কর্পোরেট গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ না থেকে তরুণ উদ্যোক্তা, শিল্পী, সংস্কৃতিকর্মী এবং উদ্ভাবকদের কাছেও পৌঁছানো নিশ্চিত করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%