ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

জিয়াউর রহমানের জীবন ও আদর্শ নিয়ে গভীর গবেষণার আহ্বান জানালেন মির্জা ফখরুল


জিয়াউর রহমানের জীবন ও আদর্শ নিয়ে গভীর গবেষণার আহ্বান জানালেন মির্জা ফখরুল

 শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন, কর্ম এবং বহুমুখী রাষ্ট্রনায়কোচিত অবদান নিয়ে অধিক বস্তুনিষ্ঠ এবং উচ্চমানের গবেষণাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি মন্তব্য করেন, ‘ইতিহাসের প্রতি যে অবিচার এবং কৃপণতা সংঘটিত হয়েছে, সেই অবিচার দূর করার লক্ষ্যে শহীদ জিয়ার পুরো জীবন, তাঁর চিন্তাভাবনা এবং কাজ নিয়ে ব্যাপক গবেষণা হওয়া প্রয়োজন।’

আজ জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে 'গণমাধ্যম ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে এ বক্তব্য প্রদান করেন।

আরও পড়ুন: পদ্মা সেতু হয়ে রূপপুরে ইউরেনিয়াম পরিবহন, শ্রমিক আন্দোলনের শঙ্কা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয় প্রেসক্লাব।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজের সভাপতিত্বে এবং ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথিরূপে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, প্রয়াত বিশিষ্ট সাংবাদিক মাহফুজুল্লাহের লেখা বই ছাড়া শহীদ জিয়াকে নিয়ে তেমন কোনো তথ্যসমৃদ্ধ ও গবেষণালব্ধ কাজ চোখে পড়ে না।

তিনি উল্লেখ করেন, এই মহান নেতার অবদানকে নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরার লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রীয় উদ্যোগে বড় ধরনের গবেষণা পরিচালনার সুযোগ রয়েছে।

আরও পড়ুন: ত্রিশাল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ২০ বছরেও নিয়োগ হয়নি জনবল

তিনি আরও বলেন, শহীদ জিয়া তাঁর শাসনামলে রাষ্ট্রের প্রতিটি মৌলিক ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে অংশগ্রহণ করেছিলেন এবং সফলতার সূচনা করেছিলেন।

বিএনপি মহাসচিব মনে করিয়ে দেন, শহীদ জিয়ার সবচেয়ে বড় অবদান ছিল ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ দর্শনের মাধ্যমে এই ভূখণ্ডের মানুষের নিজস্ব এবং স্বতন্ত্র ভৌগোলিক পরিচয় তথা আইডেন্টিটি বা সত্তা প্রতিষ্ঠা করা।

শহীদ জিয়ার গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অগাধ বিশ্বাসের কথা স্মরণ করিয়ে দিয়ে স্থানীয় সরকার মন্ত্রী আরও মন্তব্য করেন, ৭৫-এর পটপরিবর্তনের পর ধ্বংসস্তূপের মধ্য থেকে সকল রাজনৈতিক দলকে এক সুতায় গেঁথে বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেছিলেন জিয়াউর রহমান। এ ছাড়া তিনি মুসলিম লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে রাজনীতিতে পুনর্বাসিত করেছিলেন। একটি ‘লিবারেল ডেমোক্রেসি’ বা উদারপন্থি গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত করতেই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন।

৭৪-এর মানবসৃষ্ট ভয়াবহ দুর্ভিক্ষের প্রেক্ষাপটকে সামনে এনে মির্জা ফখরুল বলেন, তখনকার আন্তর্জাতিক মহলে ‘তলাবিহীন ঝুড়ি’ হিসেবে পরিচিত একটি ভঙ্গুর অর্থনীতিকে শহীদ জিয়া তাঁর কঠোর পরিশ্রমের মাধ্যমে টেনে তুলেছিলেন। তিনি দেশের আনাচে-কানাচে পায়ে হেঁটে, কৃষকদের কাছে গিয়ে মানুষের মনে আশার আলো জ্বালিয়েছিলেন।

আরও পড়ুন: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গাইবান্ধার স্মৃতি খাতুনের সাফল্য

নিজ অভিজ্ঞতার স্মৃতি স্মরণ করে বিএনপি মহাসচিব বলেন, দিনাজপুর সফরের সময় প্রেসিডেন্ট জিয়া আকস্মিকভাবে গাড়ি থামিয়ে এক অতি সাধারণ এবং দরিদ্র মায়ের কুটিরে ঢুকে পানি পান করেছিলেন।

রাষ্ট্রনায়ক হয়েও সাধারণ মানুষের সঙ্গে এমন একাত্মতা প্রকাশের ফলেই শাহাদাতের পর লাখ লাখ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাঁর জানাজায় উপস্থিত হয়েছিল, কান্নায় ভেঙে পড়েছিল।

তৎকালীন ‘টাইম ম্যাগাজিন’ও তাদের প্রতিবেদনে শহীদ জিয়ার জনপ্রিয়তার এই অভূতপূর্ব এবং আবেগঘন চিত্রটি তুলে ধরেছিল বলে উল্লেখ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কৃষি, শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে জিয়াউর রহমানের যুগান্তকারী পদক্ষেপের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, খাল খনন কর্মসূচির পাশাপাশি রাইস রিসার্চ ইনস্টিটিউট, এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট ও সুগারকেন ইনস্টিটিউটের আধুনিকায়নে জিয়াউর রহমানের অবদান অনস্বীকার্য।

আরও পড়ুন: কুমিল্লায় ওয়াকফের জমিতে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

এছাড়া তরুণ সমাজ ও শিক্ষার্থীদের দেশপ্রেমী করার লক্ষ্যে ‘হিজবুল বাহার’ জাহাজে করে বঙ্গোপসাগর ও বাংলাদেশ ঘুরিয়ে দেখানোর অনন্য উদ্যোগ তিনিই নিয়েছিলেন।

বিগত শাসনামলে গণমাধ্যমের একাংশের চাটুকারিতার সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, মিডিয়া এখন করপোরেট বা বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে। বিগত রেজিমের চাটুকারিতা থেকে মুক্ত হয়ে মুক্ত সাংবাদিকতা এবং গণতন্ত্রের পক্ষে সাংবাদিকদের যে লড়াই, তাতে বর্তমান সরকার ও দেশপ্রেমিক জনগণের পূর্ণ সমর্থন থাকবে।

অনুষ্ঠানে অন্যান্য বক্তাদের মধ্যে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহীদুল ইসলাম এবং দৈনিক যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার।

এ সময় বক্তারা শহীদ জিয়ার রাষ্ট্রদর্শন, সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা এবং দেশগঠনে তাঁর অবদানের নানা দিক নিয়ে আলোচনা করেন।

আরও পড়ুন: সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলে ৮৮ কারখানা কর্মমুখর হয়ে উঠছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পেশিতে টান লাগায় ফিফটির আগেই মাঠ ছাড়লেন লিটন দাস

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০২:৪৩ পি.এম


পেশিতে টান লাগায় ফিফটির আগেই মাঠ ছাড়লেন লিটন দাস

হৃদয়ের সঙ্গে গড়েছিলেন গুরুত্বপূর্ণ একটি জুটি। বাংলাদেশ এখন মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই চালিয়ে যাচ্ছে। ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন লিটন দাস। কিন্তু, গরম ও অতিরিক্ত আর্দ্রতার সঙ্গে লড়াই করতে গিয়ে শেষ পর্যন্ত পায়ের পেশিতে টান পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন এই অভিজ্ঞ ব্যাটার।

ইনিংসের মাঝামাঝি সময় থেকেই অস্বস্তিতে ভুগতে দেখা যায় লিটনকে। কখনও ভেজা তোয়ালে দিয়ে শরীর মুছেন, কখনও ঘাড়ে ভেজা রুমাল ঝুলিয়ে স্বস্তি খোঁজার চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত পায়ের পেশিতে টান ধরার কারণে খুঁড়িয়ে মাঠের বাইরে চলে যান তিনি। তার পরিবর্তে বদলি ফিল্ডার হিসেবে মাঠে নামেন মোসাদ্দেক হোসেন সৈকত।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ভালো শুরু করতে পারেনি। দলীয় মাত্র ২ রানে সৌম্য সরকার ফিরে যান। এরপর নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিম দ্বিতীয় উইকেটে ৫১ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন। কিন্তু পাওয়ার প্লের শেষ ওভারের শেষ বলে তামিম বিদায় নেয়ায় সেদিনের সেই জুটি ভাঙে।

অধিনায়ক শান্তও ইনিংস বড় করতে পারেননি। তিনি ৫০ বলে ২৪ রান করে সাজঘরে ফেরেন। এরপর লিটন দাস ও তাওহীদ হৃদয়ের ব্যাটে দলের পরিস্থিতি কিছুটা পরিবর্তন হয়। শুরুতে ধীরগতিতে খেললেও, সময়ের সঙ্গে সঙ্গে লিটন আক্রমণাত্মক হয়ে ওঠেন এবং হৃদয়কে সঙ্গে নিয়ে গড়ে তোলেন ৯২ রানের অবিচ্ছিন্ন জুটি।

কিন্তু ব্যক্তিগত অর্ধশতকের খুব কাছাকাছি পৌঁছে পেশিতে টান পড়ায় মাঠ ছাড়তে হয়েছে তাকে। এতে কিছুটা শঙ্কা তৈরি হলেও হৃদয় দায়িত্বশীল ব্যাটিংয়ে দলের রান এগিয়ে নিয়ে যাচ্ছেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪০ দশমিক ৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২০৬ রান। তাওহীদ হৃদয় ৬২ রান এবং মোসাদ্দেক হোসেন সৈকত ২৬ রানে অপরাজিত রয়েছেন।

অন্যদিকে, ম্যাচটির জন্য বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন এনেছে। চোটে পড়া মেহেদী হাসান মিরাজের পরিবর্তে সুযোগ পেয়েছেন শেখ মেহেদী হাসান। প্রায় তিন বছরের ব্যবধান পর তিনি ওয়ানডে দলে ফিরলেন। অন্যদিকে বিশ্রামে থাকা নাহিদ রানার জায়গায় একাদশে ফিরেছেন শরিফুল ইসলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মা-মেয়েকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগে মুন্সীগঞ্জে গ্রেপ্তার ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০২:৪৭ পি.এম


মা-মেয়েকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগে মুন্সীগঞ্জে গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ শহরের জমিদারপাড়া এলাকায় মা এবং তাঁর মেয়েকে গলা কেটে হত্যার চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত স্থানীয় যুবক মো. শান্তকে পুলিশ গ্রেপ্তার করেছে। রবিবার (১৪ জুন) সকাল সাড়ে ৯টার সময়, এই ঘটনাটি শহরের জমিদারপাড়া এলাকায় সৌদি আরব প্রবাসী জনি ইসলামের বাড়িতে সংঘটিত হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন— জনি ইসলামের স্ত্রী রিতা মণি ইসলাম (৩০) এবং তাঁদের মেয়ে জান্নাতুল ইসলাম রিধি (১১)। আহতদের চিকিৎসা দেওয়ার জন্য দ্রুত উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই, পুলিশ অভিযুক্ত মো. শান্তকে হেফাজতে নেয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রেম করে বিয়ের পর থানায় গিয়ে মেয়েকে হত্যা করলেন বাবা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০২:৪৯ পি.এম


প্রেম করে বিয়ের পর থানায় গিয়ে মেয়েকে হত্যা করলেন বাবা

ভারতের উত্তর প্রদেশের বান্দা জেলার একটি থানার ভেতরে বাবা-মায়ের ‘হামলায়’ একটি তরুণীর মৃত্যুর ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, স্বামীকে ছাড়তে রাজি না হওয়ায় এই হামলার ঘটনাটি ঘটে।

এনডিটিভি জানিয়েছে, ১৯ বছর বয়সি নিহত শিবানী ১৮ মে তার প্রতিবেশী ললিত ভার্মার সঙ্গে বাড়ি ছেড়েছিলেন। এরপর তারা একটি মন্দিরে বিয়ে করেন এবং আইনগতভাবে বিয়ের নিবন্ধনও তারা সম্পন্ন করেন।

তরুণীর পরিবার ললিতের বিরুদ্ধে একটি মামলা দায়ের করলে পুলিশ ওই দম্পতির সন্ধানে অভিযান শুরু করে। গত শুক্রবার গোপন তথ্যের ভিত্তিতে তাদের সাতনা জেলা থেকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদের জন্য বান্দায় নিয়ে আসা হয়।

পুলিশকে দম্পতি জানান, তারা নিজেদের ইচ্ছায় বিয়ে করেছেন এবং এর জন্য বৈধ নথিপত্রও উপস্থাপন করেন।

পুলিশ শিবানীর স্বাস্থ্য পরীক্ষা ও জবানবন্দি রেকর্ডের প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় উভয় পরিবারের সদস্যরা থানায় উপস্থিত হন। কাউন্সেলিং চলাকালে শিবানীর বাবা-মা তাকে বাড়ি ফিরে যাওয়ার জন্য চাপ দিতে থাকেন। কিন্তু তিনি স্বামী ললিত বর্মার সঙ্গেই থাকার সিদ্ধান্তে অটল ছিলেন।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ অনুযায়ী, শিবানীর মা রান্নো তাকে পেছন থেকে চেপে ধরেন। পরে তার বাবা ছুরি বের করে মেয়ের ওপর হামলা চালান। পুলিশ সদস্যরা ঘটনাটি হতবাক অবস্থায় প্রত্যক্ষ করেন।

হামলায় শিবানীর পেট, হাত ও তালুতে গুরুতর আঘাত লাগে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

বান্দার পুলিশ সুপার পলাশ বানসাল জানান, এ ঘটনার প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং শিবানীর বাবাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত চালিয়ে যাচ্ছে।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরাইলে লেবাননের ২ ড্রোন হামলার দাবি সামরিক বাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০২:৫১ পি.এম


ইসরাইলে লেবাননের ২ ড্রোন হামলার দাবি সামরিক বাহিনীর

ঢাকা, ১৪ জুন, ২০২৬ : রোববার লেবানন থেকে নিক্ষেপ করা সন্দেহভাজন দুটি ড্রোন ইসরাইলের উত্তরাঞ্চলে আঘাত হেনেছে। এ তথ্য জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।

ধারণা করা হচ্ছে, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই হামলার সাথী।

তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানানো হয়েছে ইসরাইলি সেনাবাহিনী কর্তৃক।

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরাইল-লেবানন সীমান্তের কাছাকাছি এলাকায় ইসরাইলি ভূখণ্ডে সন্দেহজনক দুটি ড্রোন শনাক্ত করা হয়েছে।’ খবরটি বার্তা সংস্থা এএফপি’র।

এই হামলার পর, ইসরাইলের দুই কট্টর ডানপন্থী মন্ত্রী প্রতিশোধমূলক হামলা চালিয়ে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে আঘাত হানার আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, ওই এলাকাটি হিজবুল্লাহর শক্ত ঘাঁটি ‘দাহিয়ে’ নামে পরিচিত।

ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ লিখেছেন, ‘উত্তরের জনগোষ্ঠীর ওপর হামলা চালানো ‘দাহিয়ে মতবাদ’-এর জন্য একটি পরীক্ষা, যা প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন।

আমি তাকে দৃঢ় ও কঠোরভাবে এ অভিযান বাস্তবায়ন ও দাহিয়ের ভবনগুলো ধ্বংস করার আহ্বান জানাই।’ জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির এক্স-এ লেখেন, ‘প্রতিটি ড্রোনের জন্য একটি ক্ষেপণাস্ত্র, প্রতিটি লঙ্ঘনের জন্য গোলাবর্ষ ও প্রতিটি মিসাইলের জন্য দাহিয়ে এমন আক্রমণ চালানো হবে, যাতে পুরো এলাকা কেঁপে ওঠে।’

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ ইসরাইলি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন যে, যদি ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরাইলের বেসামরিক এলাকাগুলোকে লক্ষ্য করে হামলা চালায়, তবে ইসরাইল বৈরুতের দাহিয়ে এলাকায় পাল্টা হামলা চালাবে।

তারা আরও দাবি করেছেন যে, তাদের এই অবস্থানের সাথে ওয়াশিংটনের সমর্থন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%