ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

মালয়েশিয়ায় বিনা খরচে নিয়োগ, নির্বাচিতদের সাক্ষাতের তারিখ প্রকাশ


মালয়েশিয়ায় বিনা খরচে নিয়োগ, নির্বাচিতদের সাক্ষাতের তারিখ প্রকাশ

মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কম্পানির লটারির মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ কর্মীর সাক্ষাৎকারের তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। এই তালিকা থেকে ১১২ জন বাংলাদেশি বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি করার সুযোগ পাবেন।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সরকারিভাবে শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কম্পানিতে কর্মী নিয়োগের উদ্দেশ্যে অনলাইন লটারির মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন প্রার্থীর সাক্ষাৎকার (প্র্যাকটিক্যাল ও ভাইভা) নিম্নোক্ত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকারের জন্য মনোনীত প্রার্থীদের নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী প্রবাসী মিলনায়তন, প্রবাসী কল্যাণ ভবন (২য় তলা), ৭-৭২ ইস্কাটন গার্ডেন, রমনায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে ৮১টি শূন্য পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ

সাক্ষাৎকার প্রার্থীদের জন্য বিশেষ নির্দেশনা-

>> সাক্ষাৎকারের সময় প্রত্যেক প্রার্থীকে তাদের যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতার প্রমাণস্বরূপ সনদপত্র এবং মূল পাসপোর্টসহ বিজ্ঞপ্তিতে উল্লিখিত প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে।

>> মূল পাসপোর্ট ব্যতীত কোনো সাক্ষাৎকার/ইন্টারভিউ গ্রহণ করা হবে না।

>> প্রার্থীদের অবশ্যই নির্ধারিত তারিখ ও সময়ে সাক্ষাৎকারের স্থানে উপস্থিত থাকতে হবে।

আরও পড়ুন: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চাকরি স্থায়ীকরণ ও ছাঁটাই বন্ধের দাবিতে মানববন্ধন

>> নির্ধারিত সময়ে উপস্থিত হতে ব্যর্থ হলে প্রার্থীর সাক্ষাৎকার গ্রহণ করা হবে না।

প্রার্থীদের যথাসময়ে উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হচ্ছে এবং যথাযথ ও মার্জিত পোশাক পরিধান করে উপস্থিত হতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাগুরায় বাসের ধাক্কায় রিকশা আরোহী নবাব আলী নিহত, চালক ফারুক আহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১২ পি.এম


মাগুরায় বাসের ধাক্কায় রিকশা আরোহী নবাব আলী নিহত, চালক ফারুক আহত

মাগুরা-যশোর মহাসড়কের ভিটাসাইর মডেল মসজিদ এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন নবাব আলী খন্দকার (৬০) নামের একজন। নবাব আলী মাগুরা সদর উপজেলার কালিশংকরপুর এলাকার মৃত আলেক আলী খন্দকারের পুত্র। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ফারুক নামের একজন রিকশাচালক।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টার দিকে যশোর থেকে আসা একটি বাস পেছন থেকে একটি রিকশাকে সজোরে ধাক্কা দেয়, যার ফলে রিকশার আরোহী নবাব আলী ঘটনাস্থলেই মারা যান। এ সময় রিকশাচালক ফারুক গুরুতরভাবে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. নাছিম নবাব আলীকে মৃত ঘোষণা করেন। বর্তমানে রিকশাচালক ফারুক একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মাগুরা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) নির্মল কুমার বিশ্বাস জানিয়েছেন, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ ১০ নভেম্বর আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস পালিত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৩ পি.এম


আজ ১০ নভেম্বর আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস পালিত

বিশ্ব অর্থনীতি এবং ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যক্রম সচল রাখতে হিসাবরক্ষক ও অর্থসংক্রান্ত পেশাজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনের হিসাব সংরক্ষণ, আয়-ব্যয়ের বিবরণ তৈরি, বাজেট ব্যবস্থাপনা এবং আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করার জন্য কাজ করেন। প্রতিবছর ১০ নভেম্বর আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস পালিত হয়, যা এসব পেশাজীবীর অবদানকে স্বীকৃতি দেয়।

হিসাবরক্ষণ শুধুমাত্র প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব রাখার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থান মূল্যায়ন, ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি এবং সঠিক ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও হিসাবরক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

বিশ্বজুড়ে ব্যবসাপ্রতিষ্ঠান, আর্থিক সংস্থা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে হিসাবরক্ষণ পেশার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি এ পেশায় নিয়োজিত ব্যক্তিদের অবদান স্মরণ করা হয় দিবসটিতে। একই সঙ্গে হিসাবরক্ষণ এবং অর্থ ব্যবস্থাপনায় পেশাগত দক্ষতা, সততা এবং স্বচ্ছতার গুরুত্বও তুলে ধরা হয়।

আধুনিক অর্থনীতিতে হিসাবরক্ষণ পেশাজীবীরা শুধু আর্থিক তথ্য সংরক্ষণ করেন না, বরং প্রতিষ্ঠান পরিচালনা এবং অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়নেও সহায়তা করেন। তাই ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে জাতীয় ও বৈশ্বিক অর্থনীতির কার্যক্রমে তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আশঙ্কা, তাপমাত্রা ২ ডিগ্রি কমতে পারে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৪ পি.এম


দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আশঙ্কা, তাপমাত্রা ২ ডিগ্রি কমতে পারে

আবহাওয়া অধিদপ্তর আগামী ২৪ ঘণ্টায় দেশের সকল বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে। সংস্থাটি পূর্বাভাসে উল্লেখ করেছে যে, তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য এই তথ্য প্রদান করা হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, বরিশাল ও চট্টগ্রামের কিছু স্থানে এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেটের দু-একটি স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি, রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিত অংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চোখ ওঠা সমস্যার ঘরোয়া সমাধান জানালেন ডা. তাসনিম জারা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৪ পি.এম


চোখ ওঠা সমস্যার ঘরোয়া সমাধান জানালেন ডা. তাসনিম জারা

দেশে চোখ ওঠা রোগের প্রাদুর্ভাব প্রায়শই লক্ষ্য করা যায়। এই রোগটি কনজাংটিভাইটিস নামে পরিচিত। চোখের কনজাংটিভা নামক পর্দার প্রদাহের ফলে চোখ ওঠা রোগের সৃষ্টি হয়। মূলত ভাইরাসজনিত এবং ছোঁয়াচে এই রোগ। চোখ ওঠা রোগের কারণ কী? এটি কীভাবে ছড়ায়? লক্ষণগুলো কী? প্রতিরোধের উপায় কী? চিকিৎসকের কাছে কখন যাওয়া উচিত?

এই বিষয়ে আলোচনা করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জনকারী তরুণ চিকিৎসক ডা. তাসনিম জারা।

তিনি উল্লেখ করেন, যার চোখ উঠেছে, তার বালিশ, রুমাল, গামছা ইত্যাদি যেন অন্য কেউ ব্যবহার না করে।

কনজাংটিভাইটিস বা চোখ ওঠার সমস্যায় অনেকেই ভোগেন। তবে চোখ ওঠার সমস্যা সহজ ঘরোয়া পদ্ধতিতে সমাধান করা সম্ভব। চিকিৎসক তাসনিম জারা চোখ ওঠার কারণ এবং সহজ ঘরোয়া সমাধান সম্পর্কে বিস্তারিত জানান।

তিনি জানান, কনজাংটিভাইটিস বা চোখ ওঠা রোগ অনেকের মধ্যে দেখা যাচ্ছে। এটি সাধারণত ব্যাকটেরিয়া বা ভাইরাসের কারণে হয়ে থাকে। রোগটি সহজেই এক ব্যক্তির থেকে অন্য ব্যক্তির মধ্যে ছড়িয়ে পড়ে। তবে কিছু সাধারণ পদ্ধতি অনুসরণ করলে এই রোগের প্রতিরোধ করা সম্ভব। তাসনিম জানান, মাত্র তিনটি সহজ পদ্ধতিতে এই রোগ প্রতিরোধ করা যায়।

তিনি বলেন, যার চোখ উঠেছে, তার বালিশ, রুমাল, গামছা ইত্যাদি আলাদা রাখতে হবে। এরপর সেই রুমাল, বালিশ, গামছা, তোয়ালে ইত্যাদি গরম জলে সাবান দিয়ে অথবা ডিস্টিল্ড ওয়াটারে ধুয়ে নিতে হবে। এরপর নিজের হাতগুলোও ভালো করে ধোয়া প্রয়োজন।

এই রোগ বাতাসের মাধ্যমে ছড়ায়। হাঁচি এবং কাশির মাধ্যমে এই রোগ ছড়ানোর সম্ভাবনা থাকে। তাই যদি কারোর চোখ ওঠে, তাহলে হাঁচির সময় মুখ কিছু দিয়ে ঢাকতে হবে। কেউ যদি টিস্যু কাগজ দিয়ে মুখ ঢেকে হাঁচেন, তাহলে তা ফেলে দিতে হবে। তাসনিমের মতে, যাদের চোখ উঠেছে, তাদের হাত পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি।

তাসনিমের পরামর্শ, যাদের চোখ উঠেছে, তাদের মলম বা ড্রপ দেওয়ার আগে এবং পরে হাত ভালো করে ধোয়া উচিত। চোখ পরিষ্কার করার আগে এবং আশেপাশে কেউ গেলেও হাত ধোয়া প্রয়োজন। চোখে হাত না লাগানোর বিষয়েও সতর্ক থাকতে হবে বলে তিনি জানান।

অনেকে মনে করেন, যার চোখ উঠেছে, তার দিকে তাকালে অন্যদেরও এই রোগ হবে। তবে তাসনিম জানান, এই ধারণাটি সম্পূর্ণ ভুল। কারণ এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। তবে, ওই ধরনের রোগীর কাছাকাছি গেলে কিছু সতর্কতা অবলম্বন করা উচিত।

কীভাবে উপসম সম্ভব

তিনি জানান, যাদের চোখ উঠেছে, তাদের একটি পরিষ্কার কাপড় দিয়ে ঠান্ডা জল দিয়ে চোখে সেঁক দিলে আরাম লাগবে। চোখ পরিষ্কার করার সময় সরাসরি হাত না দিয়ে গরম জল ঠান্ডা করে কাপড় ভিজিয়ে নেওয়ার পরামর্শও দেন তিনি। দুই চোখের জন্য আলাদা কাপড় ব্যবহার করা উচিত। কোনো লুব্রিকেটিং ড্রপ বা অ্যান্টিবায়োটিক ড্রপ ব্যবহার করলেও আরাম পাওয়া যাবে বলে তিনি জানান। তবে, চিকিৎসকের সঙ্গে পরামর্শ করেই অ্যান্টিবায়োটিক ড্রপ ব্যবহার করা উচিত। যদি দুই সপ্তাহ পরেও রোগ না সারে এবং দেখতে অসুবিধা হয়, তাহলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বলেও জানান তাসনিম জারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%