প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাগুরা-যশোর মহাসড়কের ভিটাসাইর মডেল মসজিদ এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন নবাব আলী খন্দকার (৬০) নামের একজন। নবাব আলী মাগুরা সদর উপজেলার কালিশংকরপুর এলাকার মৃত আলেক আলী খন্দকারের পুত্র। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ফারুক নামের একজন রিকশাচালক।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টার দিকে যশোর থেকে আসা একটি বাস পেছন থেকে একটি রিকশাকে সজোরে ধাক্কা দেয়, যার ফলে রিকশার আরোহী নবাব আলী ঘটনাস্থলেই মারা যান। এ সময় রিকশাচালক ফারুক গুরুতরভাবে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. নাছিম নবাব আলীকে মৃত ঘোষণা করেন। বর্তমানে রিকশাচালক ফারুক একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মাগুরা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) নির্মল কুমার বিশ্বাস জানিয়েছেন, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন