প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কম্পানির লটারির মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ কর্মীর সাক্ষাৎকারের তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। এই তালিকা থেকে ১১২ জন বাংলাদেশি বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি করার সুযোগ পাবেন।
সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সরকারিভাবে শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কম্পানিতে কর্মী নিয়োগের উদ্দেশ্যে অনলাইন লটারির মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন প্রার্থীর সাক্ষাৎকার (প্র্যাকটিক্যাল ও ভাইভা) নিম্নোক্ত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকারের জন্য মনোনীত প্রার্থীদের নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী প্রবাসী মিলনায়তন, প্রবাসী কল্যাণ ভবন (২য় তলা), ৭-৭২ ইস্কাটন গার্ডেন, রমনায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
সাক্ষাৎকার প্রার্থীদের জন্য বিশেষ নির্দেশনা-
>> সাক্ষাৎকারের সময় প্রত্যেক প্রার্থীকে তাদের যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতার প্রমাণস্বরূপ সনদপত্র এবং মূল পাসপোর্টসহ বিজ্ঞপ্তিতে উল্লিখিত প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে।
>> মূল পাসপোর্ট ব্যতীত কোনো সাক্ষাৎকার/ইন্টারভিউ গ্রহণ করা হবে না।
>> প্রার্থীদের অবশ্যই নির্ধারিত তারিখ ও সময়ে সাক্ষাৎকারের স্থানে উপস্থিত থাকতে হবে।
>> নির্ধারিত সময়ে উপস্থিত হতে ব্যর্থ হলে প্রার্থীর সাক্ষাৎকার গ্রহণ করা হবে না।
প্রার্থীদের যথাসময়ে উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হচ্ছে এবং যথাযথ ও মার্জিত পোশাক পরিধান করে উপস্থিত হতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন