প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশে চোখ ওঠা রোগের প্রাদুর্ভাব প্রায়শই লক্ষ্য করা যায়। এই রোগটি কনজাংটিভাইটিস নামে পরিচিত। চোখের কনজাংটিভা নামক পর্দার প্রদাহের ফলে চোখ ওঠা রোগের সৃষ্টি হয়। মূলত ভাইরাসজনিত এবং ছোঁয়াচে এই রোগ। চোখ ওঠা রোগের কারণ কী? এটি কীভাবে ছড়ায়? লক্ষণগুলো কী? প্রতিরোধের উপায় কী? চিকিৎসকের কাছে কখন যাওয়া উচিত?
এই বিষয়ে আলোচনা করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জনকারী তরুণ চিকিৎসক ডা. তাসনিম জারা।
তিনি উল্লেখ করেন, যার চোখ উঠেছে, তার বালিশ, রুমাল, গামছা ইত্যাদি যেন অন্য কেউ ব্যবহার না করে।
কনজাংটিভাইটিস বা চোখ ওঠার সমস্যায় অনেকেই ভোগেন। তবে চোখ ওঠার সমস্যা সহজ ঘরোয়া পদ্ধতিতে সমাধান করা সম্ভব। চিকিৎসক তাসনিম জারা চোখ ওঠার কারণ এবং সহজ ঘরোয়া সমাধান সম্পর্কে বিস্তারিত জানান।
তিনি জানান, কনজাংটিভাইটিস বা চোখ ওঠা রোগ অনেকের মধ্যে দেখা যাচ্ছে। এটি সাধারণত ব্যাকটেরিয়া বা ভাইরাসের কারণে হয়ে থাকে। রোগটি সহজেই এক ব্যক্তির থেকে অন্য ব্যক্তির মধ্যে ছড়িয়ে পড়ে। তবে কিছু সাধারণ পদ্ধতি অনুসরণ করলে এই রোগের প্রতিরোধ করা সম্ভব। তাসনিম জানান, মাত্র তিনটি সহজ পদ্ধতিতে এই রোগ প্রতিরোধ করা যায়।
তিনি বলেন, যার চোখ উঠেছে, তার বালিশ, রুমাল, গামছা ইত্যাদি আলাদা রাখতে হবে। এরপর সেই রুমাল, বালিশ, গামছা, তোয়ালে ইত্যাদি গরম জলে সাবান দিয়ে অথবা ডিস্টিল্ড ওয়াটারে ধুয়ে নিতে হবে। এরপর নিজের হাতগুলোও ভালো করে ধোয়া প্রয়োজন।
এই রোগ বাতাসের মাধ্যমে ছড়ায়। হাঁচি এবং কাশির মাধ্যমে এই রোগ ছড়ানোর সম্ভাবনা থাকে। তাই যদি কারোর চোখ ওঠে, তাহলে হাঁচির সময় মুখ কিছু দিয়ে ঢাকতে হবে। কেউ যদি টিস্যু কাগজ দিয়ে মুখ ঢেকে হাঁচেন, তাহলে তা ফেলে দিতে হবে। তাসনিমের মতে, যাদের চোখ উঠেছে, তাদের হাত পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি।
তাসনিমের পরামর্শ, যাদের চোখ উঠেছে, তাদের মলম বা ড্রপ দেওয়ার আগে এবং পরে হাত ভালো করে ধোয়া উচিত। চোখ পরিষ্কার করার আগে এবং আশেপাশে কেউ গেলেও হাত ধোয়া প্রয়োজন। চোখে হাত না লাগানোর বিষয়েও সতর্ক থাকতে হবে বলে তিনি জানান।
অনেকে মনে করেন, যার চোখ উঠেছে, তার দিকে তাকালে অন্যদেরও এই রোগ হবে। তবে তাসনিম জানান, এই ধারণাটি সম্পূর্ণ ভুল। কারণ এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। তবে, ওই ধরনের রোগীর কাছাকাছি গেলে কিছু সতর্কতা অবলম্বন করা উচিত।
কীভাবে উপসম সম্ভব
তিনি জানান, যাদের চোখ উঠেছে, তাদের একটি পরিষ্কার কাপড় দিয়ে ঠান্ডা জল দিয়ে চোখে সেঁক দিলে আরাম লাগবে। চোখ পরিষ্কার করার সময় সরাসরি হাত না দিয়ে গরম জল ঠান্ডা করে কাপড় ভিজিয়ে নেওয়ার পরামর্শও দেন তিনি। দুই চোখের জন্য আলাদা কাপড় ব্যবহার করা উচিত। কোনো লুব্রিকেটিং ড্রপ বা অ্যান্টিবায়োটিক ড্রপ ব্যবহার করলেও আরাম পাওয়া যাবে বলে তিনি জানান। তবে, চিকিৎসকের সঙ্গে পরামর্শ করেই অ্যান্টিবায়োটিক ড্রপ ব্যবহার করা উচিত। যদি দুই সপ্তাহ পরেও রোগ না সারে এবং দেখতে অসুবিধা হয়, তাহলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বলেও জানান তাসনিম জারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন