ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

​বিশ্বম্ভরপুরে অনূর্ধ্ব-১৪ সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন


​বিশ্বম্ভরপুরে অনূর্ধ্ব-১৪ সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন

সুনামগঞ্জে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৬-২৭ অর্থবছরের আওতায় অনুর্ধ্ব-১৪ বয়সীদের সাঁতার প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (০৯ নভেম্বর ২০২৬ খ্রি.) বিশ্বম্ভরপুর থানা পুকুর প্রাঙ্গণে এই সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
জেলা ক্রীড়া অফিসার মো. সোহাগ মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) সাকিনা আক্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমাদ উল্যয়া ভূঁইয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. আশিকুর রহমান আশিক এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. জাহাঙ্গীর আলম।
এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা রমিজ উদ্দিন মাষ্টার, সুনামগঞ্জ জেলা মহিলা দলের নেত্রী মদিনা আক্তার, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে সাঁতারু তৈরি এবং পানিতে ডুবে শিশুর মৃত্যু রোধে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে। পরে অতিথিদের উপস্থিতিতে অনূর্ধ্ব-১৪ ক্যাটাগরির সাঁতার প্রশিক্ষণার্থীদের নিয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ সূচনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঋতু পরিবর্তনে সর্দি-কাশির সমস্যা বাড়ে, নিয়ন্ত্রণে যা করবেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২২ পি.এম


ঋতু পরিবর্তনে সর্দি-কাশির সমস্যা বাড়ে, নিয়ন্ত্রণে যা করবেন

ভোরে হালকা শীতের অনুভূতি, দিনের বেলায় গরম আবার রাতের শেষ ভাগে ঠান্ডা ভাব। ঋতু পরিবর্তনের এই সময়ের মধ্যে অনেকের সর্দি-কাশি, গলাব্যথা এবং নাক দিয়ে পানি পড়ার মতো সমস্যা দেখা দেয়। বিশেষ করে শিশু এবং বয়স্কদের মধ্যে সংক্রমণের ঝুঁকি বেশি থাকে। তবে কিছু নিয়ম মেনে চললে ভাইরাসের সংক্রমণের আশঙ্কা কমানো সম্ভব। যেমন-

বাইরে থেকে ফিরেই হাত ধুয়ে নিন

আমাদের হাতের মধ্যে থাকা জীবাণু সহজেই নাক, মুখ এবং চোখে পৌঁছাতে পারে। এজন্য বাইরে থেকে বাড়ি ফিরে সাবান দিয়ে অন্তত ২০ সেকেন্ড ভালোভাবে হাত ধোয়া উচিত। খাওয়ার আগে এবং টয়লেট ব্যবহারের পরেও হাত ভালোভাবে পরিষ্কার করতে হবে। অপরিষ্কার হাত চোখ, নাক বা মুখে দেওয়া এড়িয়ে চলা উচিত।

ঘরের জানালা খুলে রাখুন

ঘরে দীর্ঘ সময় বন্ধ থাকলে বাতাসের চলাচল কমে যায়। সংক্রমিত ব্যক্তির কাছাকাছি থাকলে বাতাসের মাধ্যমে ছড়ানো ভাইরাসের সংস্পর্শে আসার ঝুঁকি বৃদ্ধি পায়। তাই বাড়ি এবং কর্মস্থলে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা রাখা উচিত। ভিড়ের মধ্যে গেলে প্রয়োজনে মাস্ক ব্যবহার করা উচিত।

পর্যাপ্ত পানি ও পুষ্টিকর খাবার খান

শরীর সুস্থ রাখতে পর্যাপ্ত পানি খাওয়া অত্যন্ত জরুরি। খাবারের তালিকায় মৌসুমি ফল, শাকসবজি, ডাল, ডিম এবং প্রোটিনসমৃদ্ধ খাবার রাখা উচিত। ভিটামিন সি-সমৃদ্ধ ফল খাওয়া যেতে পারে। তবে কোনো একটি খাবার খেলেই সর্দি-কাশি নিয়ন্ত্রণে রাখা যাবে এমন কোনো প্রমাণ নেই। অকারণে ভিটামিনের সাপ্লিমেন্ট খাওয়া ঠিক নয়।

ঘুম

প্রতিদিন পর্যাপ্ত ঘুম শরীরের স্বাভাবিক রোগপ্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে সহায়তা করে। প্রাপ্তবয়স্কদের সাধারণত ৭ থেকে ৮ ঘণ্টা ঘুম প্রয়োজন। নিয়মিত শরীরচর্চা করা উচিত। অতিরিক্ত ক্লান্তি এড়িয়ে চলা উচিত।

কাশি-হাঁচির সময় সতর্ক থাকুন

কাশি বা হাঁচি দেওয়ার সময় মুখ এবং নাক টিস্যু বা কনুই দিয়ে ঢেকে রাখা উচিত। ব্যবহৃত টিস্যু সঙ্গে সঙ্গে ফেলে দিতে হবে। অসুস্থ হলে অন্যদের থেকে কিছুটা দূরত্ব বজায় রাখতে হবে। ফ্লু টিকা নিতে হলে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত। সূত্র: আজকাল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাজলা নদীতে অনুষ্ঠিত নারী নৌকাবাইচে অংশ নিল ১৬টি নৌকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৩ পি.এম


কাজলা নদীতে অনুষ্ঠিত নারী নৌকাবাইচে অংশ নিল ১৬টি নৌকা

নড়াইলের কাজলা নদীতে অনুষ্ঠিত হয়েছে জাতীয় নারী নৌকাবাইচ প্রতিযোগিতা। শনিবার বিকেলে সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের এগারোখান এলাকার গুয়াখোলা-মান্দিয়ায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ১৬টি নৌকার নারী মাঝি-মাল্লারা অংশগ্রহণ করেন। ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে ভিড় করেন হাজারো নারী ও পুরুষ।

বাংলাদেশের নদীমাতৃক সৌন্দর্য ও ঐতিহ্য দেশি-বিদেশি পর্যটকদের কাছে তুলে ধরার পাশাপাশি গ্রামীণ পর্যটনকে উৎসাহিত করার উদ্দেশ্যে বাংলাদেশ পর্যটন করপোরেশন এই আয়োজন করে।

বিকেল চারটায় প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (স্বাস্থ্যবিষয়ক) ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার। এ সময় উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন জুই, সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলি ও মাহমুদা হাবিবা, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. শামীমুজ্জামান, পরিচালক মো. গনী উল আজম, নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস এবং অলোকাপুরী সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি বনানী বিশ্বাস।

প্রতিযোগিতায় সদর উপজেলার গুয়াখোলা গ্রামের মুক্তা অধিকারীর নৌকা প্রথম স্থান অধিকার করে, হাতিয়ারার ববিতা সরকারের নৌকা দ্বিতীয় স্থান লাভ করে, রীনা বিশ্বাসের নৌকা তৃতীয় স্থান অর্জন করে এবং মালিয়াটের চম্পা গোস্বামীর নৌকা চতুর্থ স্থান পায়। সন্ধ্যায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনা ফাঁসির আসামি, সাধারণ ট্রাভেলার নন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৫ পি.এম


শেখ হাসিনা ফাঁসির আসামি, সাধারণ ট্রাভেলার নন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাধারণ ট্রাভেলার হিসেবে নয় বরং আসামি হিসেবে ভারতের কাছে হস্তান্তর করার দাবি জানানো হবে।

তিনি সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।

হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনা বছরের পর বছর ধরে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তিনি দেড় হাজার মানুষের হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে গেছেন। তিনি ফাঁসির আসামি, সাধারণ কোনো ট্রাভেলার নন। তাই তার প্রত্যাবর্তন প্রক্রিয়া সাধারণভাবে হবে না। যিনি পালিয়ে গেছেন, তিনি কীভাবে ফিরবেন? ভারত সরকারের কাছে তাকে আসামি হিসেবে হস্তান্তরের অনুরোধ জানানো হবে।

তিনি আরও বলেন, বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে। পাসপোর্টের বিষয়টি হাস্যকর। বাংলাদেশ টেরোরিস্টদের পাসপোর্ট প্রদান করে না। রাজনৈতিকভাবে যিনি মারা গেছেন, তাকে নিয়ে রাষ্ট্রের সময় নষ্ট করার প্রয়োজন নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উত্তরখানে তরুণী সানজিদা আক্তারের মরদেহ উদ্ধার, স্বামী আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৬ পি.এম


উত্তরখানে তরুণী সানজিদা আক্তারের মরদেহ উদ্ধার, স্বামী আটক

রাজধানীর উত্তরখানে একটি বাসা থেকে ২২ বছর বয়সী সানজিদা আক্তার ইমার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তার স্বামী আমিনুর রহমানকে আটক করা হয়েছে।

রোববার রাত পৌনে ১১টার দিকে হেলাল মার্কেটের মেরাদিয়া রোডসংলগ্ন সোনালী পাবনা নামের ১০ তলা ভবনের নবম তলার ফ্ল্যাট থেকে ইমার মরদেহ উদ্ধার করা হয়। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

উত্তরখান থানার এসআই নিসার আলী তিতুমীর জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইমার স্বামী আমিনুর রহমান ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করেছেন। এ ঘটনায় আমিনুরকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং উত্তরখান থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

নিহতের চাচা সাইফুল ইসলাম জানিয়েছেন, প্রায় ১১ মাস আগে আমিনুরের সঙ্গে ইমার বিয়ে হয়। তারা দুজনই পড়াশোনা করতেন এবং উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা ছিল। ইমা পাবনার সরকারি এডওয়ার্ড কলেজে পড়াশোনা করতেন। পরে ভালো সুযোগের আশায় সাত-আট মাস আগে তারা ঢাকায় চলে আসেন। এরপর ইমা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

সাইফুল ইসলাম আরও জানান, ইমার গ্রামের বাড়ি পাবনার আমিনপুর থানার শ্যামসুন্দরপুর গ্রামে। তার বাবা এবিএম শফিকুল ইসলাম। তিন বোনের মধ্যে ইমা ছিলেন সবার ছোট। স্বামীর সঙ্গে তিনি উত্তরখানের হেলাল মার্কেটের মেরাদিয়া রোডসংলগ্ন সোনালী পাবনা ভবনের নবম তলার ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%