ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

ময়মনসিংহে জুলাই শহীদের চত্বরে আগুন, প্রতিবাদে অনশন শুরু


ময়মনসিংহে জুলাই শহীদের চত্বরে আগুন, প্রতিবাদে অনশন শুরু

ময়মনসিংহ নগরের সারদা ঘোষ রোডে অবস্থিত জুলাই শহীদ সাগর চত্বরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে দুবৃর্ত্তরা এই আগুন লাগায়। প্রতিবাদ হিসেবে সোমবার (৯ নভেম্বর) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কিছু সমন্বয়ক ও কর্মী অনশন শুরু করেন, যারা দ্রুত জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান।

পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, রবিবার মধ্যরাতে শহীদ সাগর চত্বরে সাগরের প্রতিকৃতিসহ নির্মিত ভাষ্কর্যে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায়সহ দলের অন্যান্য নেতা-কর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাকর্মীরাও ঘটনাস্থলে আসেন।

আগুন দেওয়ার ঘটনার প্রতিবাদে সোমবার থেকে অনশনে বসেন জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়ক আনোয়ার হোসেন মঞ্জু, আলী হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা। তাদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসররা পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।

আরও পড়ুন: হাতকড়াসহ ছাত্রলীগ সভাপতিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৭ জন আটক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ‘আওয়ামী লীগের দোসররা পরিকল্পিতভাবে শহীদ সাগর চত্বরে আগুন দিয়েছে। জুলাইয়ের প্রশ্নে কোনো আপস হবে না’। তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

শহীদ রেদোয়ান হোসেন সাগর ময়মনসিংহ নগরের চৌরঙ্গী মোড় এলাকার বাসিন্দা আসাদুজ্জামান মিয়ার ছেলে। তিনি ফুলবাড়িয়া কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। ২০২৪ সালের ১৯ জুলাই ময়মনসিংহ নগরের সি কে ঘোষ রোডের ছায়াবাণী সিনেমা হলের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশ গুলি ছোড়ে, যার ফলে গুলিবিদ্ধ হয়ে নিহত হন রেদোয়ান হোসেন সাগর।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, ‘এ ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশ কাজ করছে।’

আরও পড়ুন: ক্যান্সার জয়ী নিশার পাশে আবারও প্রতিমন্ত্রী মীর শাহে আলম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় অর্থোপেডিক হাসপাতালের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০২:০৪ পি.এম


জাতীয় অর্থোপেডিক হাসপাতালের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) উন্নয়নের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি উল্লেখ করেন, চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে এই উন্নয়নকাজের জন্য টেন্ডার আহ্বান করা হবে।

সোমবার (৯ নভেম্বর) সকালে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী এই ঘোষণা প্রদান করেন।

এই পরিদর্শনের সময় তিনি হাসপাতালের আইসিইউ, নতুন পোস্ট অপারেটিভ ওয়ার্ড, বহির্বিভাগের ই-টিকিটিং, কিউআর কোড এবং সম্প্রসারিত অটোমেশন ব্যবস্থার উদ্বোধন করেন।

স্বাস্থ্যমন্ত্রী মন্তব্য করেন, "প্রতিটি হাসপাতালে চিকিৎসকরা নতুন উদ্বাবনী শক্তি নিয়ে কাজ করছেন।" তিনি আরও জানান, চিকিৎসকরা যেন সততার সাথে এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স মেনে কাজ করতে পারেন, সেই জন্য সব ব্যবস্থা করা হবে।

তিনি চিকিৎসক ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের প্রতি আহ্বান জানান, যাতে তারা রোগীদের সঙ্গে আরও ভালো, মানবিক ও সহনশীল আচরণ করতে পারেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও যোগ করেন, দেশের চিকিৎসাব্যবস্থাকে ঢেলে সাজাতে সরকার কাজ করছে। এ ক্ষেত্রে যতটুকু বরাদ্দ প্রয়োজন, তা দেওয়ার সদিচ্ছা সরকারের রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতি: গত দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে গেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০২:০৫ পি.এম


রাষ্ট্রপতি: গত দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে গেছে

রাষ্ট্রপতি ও সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, গত দেড় দশকে দেশের শিক্ষাব্যবস্থা এবং সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলা হয়েছে। বর্তমান সরকার ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা এবং অন্যান্য গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠনের কাজ শুরু করেছে।

সোমবার (৯ নভেম্বর) সকালে বঙ্গভবনে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এই মন্তব্য করেন।

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান জানায়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও চাহিদার বিষয়ে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করা হলে, রাষ্ট্রপতি সেসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আশ্বাস প্রদান করেন।

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য (ভিসি) রাষ্ট্রপতিকে আসন্ন প্রস্তাবিত সমাবর্তন অনুষ্ঠানে আচার্য (চ্যান্সেলর) হিসেবে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তনে উপস্থিত থাকার ব্যাপারে আশ্বস্ত করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লক্ষ্মীপুরে সড়কে উল্টে গেল বাস, ঝরল ৩ প্রাণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০২:০৫ পি.এম


লক্ষ্মীপুরে সড়কে উল্টে গেল বাস, ঝরল ৩ প্রাণ

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে তিনজন নিহত হয়েছেন, যার মধ্যে একজন নারীও রয়েছেন। এ ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চরচামিতা এলাকায় লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদেল আকবর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় তিনজন মারা গেছেন এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃদ্ধ আব্দুর রহমান ও তার স্ত্রী সাজেদা বেগমকে সদর হাসপাতালে আনা হয়েছে, তাদের শরীরের বিভিন্ন অংশে মাথা ও হাতসহ জখমের চিহ্ন রয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত আব্দুর রহমান জানান, তারা বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিলেন। তিনি বলেন, "চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। যাত্রীরা নিষেধ করার পরও তিনি গতি থামাননি। এর ফলে ঘটনাস্থলে এসে বাসটি উল্টে যায়।"

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনাস্থলে নাফিস এন্টারপ্রাইজের আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে পড়ে। বাসটি বেপরোয়া গতিতে চলছিল। এই দুর্ঘটনায় তিনজন মারা যান এবং অন্তত ১৫ জন আহত হন। দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরানো হয়েছে। আহত ও নিহতদের মরদেহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জহুরুল ইসলাম রনি বলেন, "তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের নোয়াখালী ও ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

​বিশ্বম্ভরপুরে অনূর্ধ্ব-১৪ সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০২:০৬ পি.এম


​বিশ্বম্ভরপুরে অনূর্ধ্ব-১৪ সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন

সুনামগঞ্জে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৬-২৭ অর্থবছরের আওতায় অনুর্ধ্ব-১৪ বয়সীদের সাঁতার প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (০৯ নভেম্বর ২০২৬ খ্রি.) বিশ্বম্ভরপুর থানা পুকুর প্রাঙ্গণে এই সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
জেলা ক্রীড়া অফিসার মো. সোহাগ মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) সাকিনা আক্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমাদ উল্যয়া ভূঁইয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. আশিকুর রহমান আশিক এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. জাহাঙ্গীর আলম।
এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা রমিজ উদ্দিন মাষ্টার, সুনামগঞ্জ জেলা মহিলা দলের নেত্রী মদিনা আক্তার, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে সাঁতারু তৈরি এবং পানিতে ডুবে শিশুর মৃত্যু রোধে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে। পরে অতিথিদের উপস্থিতিতে অনূর্ধ্ব-১৪ ক্যাটাগরির সাঁতার প্রশিক্ষণার্থীদের নিয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ সূচনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%