০৮:৩৯ পি.এম
জামালপুর সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু ঘটেছে। রবিবার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নরুন্দি মাইচপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ওই নারী নরুন্দি মাইচপাড়া এলাকায় রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি রেললাইনে পড়ে যান। ফলে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। পরে রেলওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহত নারীর বয়স আনুমানিক ৫৫ বছর বলে জানা গেছে।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ‘নিহত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’
আরও পড়ুন: দুই হাতের আঙুল নেই, পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৩.৫০ অর্জন কলি রানীর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন