০২:৪৯ এম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক হাজার কোটি ডলারের মানহানির মামলা স্থায়ীভাবে খারিজ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক ডিস্ট্রিক্ট বিচারক। সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ট্রাম্প এই মামলা করেছিলেন মিডিয়া মুঘল রুপার্ট মারডক এবং দি ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে। শনিবার আলজাজিরার একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
শনিবার প্রদত্ত আদেশে ইউএস ডিস্ট্রিক্ট জজ ড্যারিন গেইলস মন্তব্য করেন, ট্রাম্প ‘খড়কুটা আঁকড়ে ধরার চেষ্টা করছেন’ দি ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে এক হাজার কোটি ডলারের মামলাটি নিয়ে। মামলাটি খারিজের ব্যাখ্যায় বিচারক গেইলস লেখেন, ‘সংশোধিত অভিযোগটি প্রকৃত বিদ্বেষের দাবি প্রমাণ করতে ব্যর্থ হয়েছে।’
বিচারক গেইলস তাঁর রায়ে আরো উল্লেখ করেন, ‘প্রকৃতপক্ষে বিদ্বেষসংক্রান্ত অভিযোগগুলো সিদ্ধান্তমূলক, অস্পষ্ট, কখনো কখনো অনুচ্ছেদের সঙ্গে অসংগতিপূর্ণ এবং বিবাদীরা অনুচ্ছেদের বক্তব্যগুলো মিথ্যা হিসেবে জানতেন নাকি তাঁদের জানা উচিত ছিল তার সঙ্গে প্রায়ই অপ্রাসঙ্গিক।’ তিনি আরো ইঙ্গিত করেন, ট্রাম্পের আইনজীবীরা দি ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত অনুসন্ধানের মধ্য থেকে ‘ত্রুটি তৈরি করার চেষ্টা করেছেন’।
আরও পড়ুন: হিমালয়ে বড় প্রাকৃতিক বিপর্যয়ের শঙ্কা, ঝুঁকিতে ৩ লাখের বেশি মানুষ
সূত্র : আলজাজিরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন