০৭:৩৭ পি.এম
কুমিল্লা, ৯ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এ বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ২১১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেলে বার্ডে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ। চার মাসব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল একাডেমি ফর এডুকেশনাল ম্যানেজমেন্টের (নায়েম) মহাপরিচালক প্রফেসর ড. ওয়াসীম মো. মেজবাহুল হক।
আরও পড়ুন: ফজলুর রহমান: সরকারি অফিস-আদালত দলীয়করণের অভিযোগ
সভাপতির বক্তব্যে বার্ডের মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ বলেন, "বৈষম্যহীন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজব্যবস্থার কোনো বিকল্প নেই। আর জ্ঞানভিত্তিক সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অগ্রগণ্য।"
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) ড. মো. মিজানুর রহমান।
প্রশিক্ষণ কোর্সটির কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন বার্ডের পরিচালক (প্রশাসন) সালাহ উদ্দিন ইবনে সাঈদ।
সহযোগী কোর্স পরিচালক ও সহকারী কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন যথাক্রমে যুগ্ম পরিচালক মিজ শারমিন শাহরিয়া এবং সহকারী পরিচালক রহমত উল্লাহ।
আরও পড়ুন: ঝুমুরের বাল্যবিবাহ বন্ধ, পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর
কোর্স সমন্বয়কের দায়িত্ব পালন করেন পরিচালক (রুটিন দায়িত্ব) মিজ আযমা মাহমুদা।
কোর্সের সার্বিক ফলাফলের ভিত্তিতে চেয়ারম্যান’স অ্যাওয়ার্ড অর্জন করেন মিজ মোসাম্মৎ কবিতা পারভিন এবং ডিজি অ্যাওয়ার্ড অর্জন করেন প্রভাষক মো. মোখলেছুর রহমান।
চার মাসব্যাপী এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, জ্ঞান ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে দায়িত্ব পালনে আরও দক্ষ করে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
আরও পড়ুন: ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন মঙ্গলবার বিকেল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন