ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন না: রাশেদ খান


শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন না: রাশেদ খান

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান মন্তব্য করেছেন যে, দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন না। তিনি উল্লেখ করেন, ফিরবেন না বলেই শেখ হাসিনা স্ট্যান্টবাজি শুরু করেছেন।

আজ সোমবার সন্ধ্যায় রাশেদ খান নিজের ফেসবুক পেজে একটি ভিডিও বার্তায় এ তথ্য জানান।

ভিডিওর ক্যাপশনে তিনি উল্লেখ করেন, ‘দণ্ডপ্রাপ্ত অপরাধী শেখ হাসিনা ডিসেম্বরে না ফেরার জন্য স্ট্যান্টবাজি শুরু করেছেন। ভারতকে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে হস্তান্তর করতে হবে। কোনো দণ্ডপ্রাপ্ত অপরাধীকে পাসপোর্ট বা এনআইডি ইস্যু করার আইনগত সুযোগ নেই।’

আরও পড়ুন: রিজভী: হাসিনা তার আশ্রয়দাতাকে নিয়ে দেশে ফিরবেন কিনা প্রশ্ন উঠেছে

ভিডিও বার্তায় রাশেদ খান বলেন, ‘শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে ফিরুক। যেহেতু সে পালিয়ে গেছে, তাই তাকে ফিরিয়ে দিতে হবে ভারতকে।’

তিনি আরও জানান, একজন দণ্ডপ্রাপ্ত আসামির পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করা যায় না। রাশেদ খান বলেন, ‘পাসপোর্ট বা এনআইডি চাওয়ার মাধ্যমে শেখ হাসিনা স্ট্যান্টবাজি শুরু করেছেন। কারণ, ডিসেম্বরে তারা বাংলাদেশে ফিরবে না।’

রাশেদ খান প্রশ্ন তোলেন, ‘শেখ হাসিনার যদি দেশে ফেরার এত আগ্রহ থাকে তাহলে পালালেন কেন?’ তিনি বলেন, ‘আমার কাছে মনে হয়, হাসিনা যদি বাংলাদেশে ফেরেন সেসময় যে জনরোষ সৃষ্টি হবে সেখান থেকে হাসিনাকে রক্ষা করা কঠিন হবে। এই ভয়ে হাসিনা বাংলাদেশে ফিরবেন না।’

তিনি আশ্বাস দেন যে, যদি শেখ হাসিনা বাংলাদেশে ফেরেন, তাহলে সরকার তার নিরাপত্তা এবং ন্যায়বিচার নিশ্চিত করবে।

আরও পড়ুন: যুবদলের ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ব্যানার অপসারণের নির্দেশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিজভী: হাসিনা তার আশ্রয়দাতাকে নিয়ে দেশে ফিরবেন কিনা প্রশ্ন উঠেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৯ পি.এম


রিজভী: হাসিনা তার আশ্রয়দাতাকে নিয়ে দেশে ফিরবেন কিনা প্রশ্ন উঠেছে

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তিনি কি তার আশ্রয়দাতাকে সঙ্গে নিয়েই বাংলাদেশে ফিরবেন, এ নিয়ে মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে।

সোমবার একটি বক্তব্যে তিনি বলেন, দিল্লিতে সম্প্রতি আন্দোলন চলছে এবং শেখ হাসিনাকে সে দেশের সরকারপ্রধান আশ্রয় দিয়েছেন। এর মধ্যেই শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে আসার কথা জানাচ্ছেন।

রিজভী বলেন, হাসিনাকে তো আশ্রয় দিয়েছেন সেই দেশের প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেছেন যে তিনি ডিসেম্বরে আসবেন। এখন প্রশ্ন হচ্ছে, তার যে আশ্রয়দাতা, তাকে নিয়েই তিনি দেশে ঢুকবেন কিনা—এবং এই কারণে কি পটকাগুলো মারা হচ্ছে, এটাই এখন মানুষের প্রশ্ন।

সাম্প্রতিক বিভিন্ন অপতৎপরতা ও পটকা ফোটানোর ঘটনার প্রতি ইঙ্গিত করে তিনি উল্লেখ করেন, দেশে ফেরার আনন্দ উদযাপনেই এসব করা হচ্ছে কি না, তা নিয়ে জনমনে গভীর সন্দেহ ও সংশয় তৈরি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকেরগঞ্জ পৌর বিএনপির ৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম মাহির অব্যাহতি প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক

বাকেরগঞ্জ প্রতিনিধি

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৮ পি.এম


বাকেরগঞ্জ পৌর বিএনপির ৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম মাহির অব্যাহতি প্রত্যাহার

বরিশালের বাকেরগঞ্জ পৌর বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. ওবায়দুল ইসলাম মাহির বিরুদ্ধে দেওয়া অব্যাহতির আদেশ প্রত্যাহার করেছে পৌর বিএনপি। একই সঙ্গে তাকে স্বীয় পদে পুনর্বহাল করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি মো. নাসির উদ্দিন জোমাদ্দার এবং সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন তালুকদার শাহিন স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ৯ সেপ্টেম্বর দলীয় শৃঙ্খলা, নীতি-আদর্শ ও পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ওবায়দুল ইসলাম মাহিরকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

পরবর্তীতে তার আবেদনের পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে দলীয় নীতি-আদর্শ ও পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িত না থাকা এবং সাংগঠনিক সিদ্ধান্ত মেনে চলার অঙ্গীকারের ভিত্তিতে তার অব্যাহতির আদেশ প্রত্যাহার করা হয়।

চিঠিতে আরও জানানো হয়, এ সিদ্ধান্ত সোমবার (৯ নভেম্বর) থেকে কার্যকর হবে। অব্যাহতির আদেশ প্রত্যাহার করে পুনরায় স্বীয় পদে বহাল করায় পৌর বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক কার্যক্রমে নতুন করে গতি ফিরবে বলে মনে করছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%