ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

বাকেরগঞ্জ পৌর বিএনপির ৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম মাহির অব্যাহতি প্রত্যাহার


বাকেরগঞ্জ পৌর বিএনপির ৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম মাহির অব্যাহতি প্রত্যাহার

বরিশালের বাকেরগঞ্জ পৌর বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. ওবায়দুল ইসলাম মাহির বিরুদ্ধে দেওয়া অব্যাহতির আদেশ প্রত্যাহার করেছে পৌর বিএনপি। একই সঙ্গে তাকে স্বীয় পদে পুনর্বহাল করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি মো. নাসির উদ্দিন জোমাদ্দার এবং সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন তালুকদার শাহিন স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ৯ সেপ্টেম্বর দলীয় শৃঙ্খলা, নীতি-আদর্শ ও পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ওবায়দুল ইসলাম মাহিরকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: মাদারীপুরে মহাসড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা, ধাওয়ায় ফেলে গেল মোটরসাইকেল

পরবর্তীতে তার আবেদনের পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে দলীয় নীতি-আদর্শ ও পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িত না থাকা এবং সাংগঠনিক সিদ্ধান্ত মেনে চলার অঙ্গীকারের ভিত্তিতে তার অব্যাহতির আদেশ প্রত্যাহার করা হয়।

চিঠিতে আরও জানানো হয়, এ সিদ্ধান্ত সোমবার (৯ নভেম্বর) থেকে কার্যকর হবে। অব্যাহতির আদেশ প্রত্যাহার করে পুনরায় স্বীয় পদে বহাল করায় পৌর বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক কার্যক্রমে নতুন করে গতি ফিরবে বলে মনে করছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুরে মহাসড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা, ধাওয়ায় ফেলে গেল মোটরসাইকেল

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৯ পি.এম


মাদারীপুরে মহাসড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা, ধাওয়ায় ফেলে গেল মোটরসাইকেল

মাদারীপুর সদর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের কলাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মী, সাধারণ মানুষ ও পুলিশের ধাওয়ায় পালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থলে একটি মোটরসাইকেল ফেলে যায় তারা। পরে মোটরসাইকেলটি জব্দ করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ১০ থেকে ১২ জনের একটি দল মোটরসাইকেলে করে কলাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় আসে। তাদের অধিকাংশের মাথায় হেলমেট ছিল। একপর্যায়ে তারা সড়কের পাশের একটি গাছ কেটে মহাসড়কের ওপর ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এতে মহাসড়কে অবরোধের পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয়।

খবর পেয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের বাধা দেন। পরে স্থানীয় লোকজন ও পুলিশের ধাওয়ায় ওই ব্যক্তিরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। এ সময় একটি মোটরসাইকেল ফেলে যায় তারা। পরে পুলিশ মোটরসাইকেলটি জব্দ করে।

এদিকে, এর আগে মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে শেখ হাসিনার প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে ছাত্রলীগের একটি মিছিল বের হওয়ার তথ্য পাওয়া গেছে। ওই মিছিলে নেতৃত্ব দেন ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক ফয়সাল সিকদার।

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ১০ থেকে ১২ জন হেলমেট পরা ব্যক্তি মোটরসাইকেল নিয়ে এসে একটি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করে। পরে স্থানীয় লোকজন ও পুলিশের ধাওয়ায় তারা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

অন্যদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য নাশকতা ঠেকাতে জেলার বিভিন্ন এলাকায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%