প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভাষা সৈনিক এবং প্রবীণ রাজনীতিবিদ মোশাররফ হোসেন আখুঞ্জি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৯ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স ছিল ৯০ বছর।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি কোনো জটিল রোগে ভুগছিলেন না। তার মৃত্যু বয়সজনিত কারণে হয়েছে।
১৯৫২ সালের ভাষা আন্দোলনে রাজশাহীতে সামনের সারিতে থেকে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন মোশাররফ হোসেন আখুঞ্জি। বাংলা ভাষার মর্যাদা রক্ষার সেই আন্দোলনের সাথে রাজশাহীর ইতিহাসে তার নামও জড়িয়ে রয়েছে।
তিনি এক ছেলে, দুই মেয়ে এবং বহু গুণগ্রাহী, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহ ঢাকা থেকে রাজশাহী মহানগরীর কুমারপাড়ায় তার নিজ বাসায় আনার প্রস্তুতি চলছে। সোমবার রাতের মধ্যেই মরদেহ রাজশাহীতে পৌঁছানোর কথা রয়েছে। জানাজা ও দাফনের সময় পরে পরিবার জানাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন