০৬:০৮ এম
খুলনা থেকে লংমার্চে অংশগ্রহণ করে ফেরার সময় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বহনকারী একটি বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এই ঘটনায় বাসে থাকা জামায়াত-শিবিরের ৩০ জন কর্মী আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার মির্জাপুর বাজার এলাকায়। নিহত পথচারীর নাম আব্দুল খালেক (৭০)। তিনি পাটকেলঘাটা থানার খলিষখালী ইউনিয়নের কাশেডাঙ্গা গ্রামের বাসিন্দা ছিলেন।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন জানান, আব্দুল খালেক নিহত হন সাতক্ষীরা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাসের ধাক্কায়। খুলনা থেকে লংমার্চে অংশ নিয়ে ফেরার সময় একটি বাস তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
আরও পড়ুন: চুরির বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা
আহত ব্যক্তিদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে বলে জানা গেছে।
দুর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল এবং পাটকেলঘাটা থানার ওসি তোফাজ্জেল হোসেন।
সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান বলেন, ‘খুলনার লংমার্চ শেষে আসার পথে মির্জাপুর এলাকায় ওই বৃদ্ধাকে বাঁচাতে জামায়াত নেতা-কর্মী থাকা একটি বাস খাদে পড়ে যায়। এ সময় আমাদের অন্তত ৩০জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতরা সকলে সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছেন।’
আরও পড়ুন: রাজৈরে পরকীয়ায় বাধা, অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন