ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ


মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ

বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি দেশে ফিরেছেন ব্যক্তিগত সফর শেষে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে, চিফ হুইপের স্ত্রী এবং পুত্রসহ মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ-১৩৬ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের অবতরণ ঘটে।

এটি উল্লেখযোগ্য যে, চিফ হুইপ নূরুল ইসলাম মনি গত ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ব্যক্তিগত সফরের জন্য মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিলেন।

আরও পড়ুন: কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক মো. শামিম আটক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইতিহাসে আজকের এই দিনে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:১৭ এম


ইতিহাসে আজকের এই দিনে

ঘটনাবহুল এ বিশ্বে প্রতিদিন ঘটে নানান ঘটনা। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্মের পাশাপাশি মৃত্যুও হয় অনেকের। রোজকার এসব ঘটনার মধ্যে বিশেষ কিছু ঘটনা স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে। কিছু উঠে যায় ইতিহাসের পাতায়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।

ঘটনাবলি
১৫৮০- স্যার ফ্রান্সিস ড্রেক তার সমুদ্রপথে বিশ্বভ্রমণ সমাপ্ত করে মাতৃভূমি ইংল্যান্ড ফেরেন।

১৭৭৭- ব্রিটিশ বাহিনী ফিলাডেলফিয়া ও পেনসিলভানিয়া দখল করে নেয়।

১৮৪১- ব্রুনাইর সুলতান সারাওয়াকা দ্বীপ ব্রিটেনের কাছে ছেড়ে দেন।

১৮৮৭- এমিল বার্লিনার নামে একজন জার্মান অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রথম কথা বলা যন্ত্র (গ্রামোফোন) পেটেন্ট করেন।

১৯০৭- নিউজিল্যান্ড ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।

১৯৩২- মহাত্মা গান্ধী এবং বি আর আম্বেদকর পুনা চুক্তিতে সম্মত হন।

১৯৫০- জাতিসংঘ বাহিনী উত্তর কোরিয়ার কাছ থেকে সিউ পুনর্দখল করে।

১৯৫০- ইন্দোনেশিয়া জাতিসংঘের অন্তর্ভুক্ত হয়।

১৯৫৯- জাপানের হনসুতে দুদিনব্যাপী টাইফুনে সাড়ে চার হাজার লোকের প্রাণহানি ঘটে।

১৯৬০- সিকাগোতে প্রথম টেলিভিশন বিতর্ক হয়েছিল দুজন প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে। তারা হলেন- রিচার্ড এম নিঙ্ন ও জন এফ কেনেডি।

১৯৬০- ফিদেল ক্যাস্ত্রো ইউএসআর-এর প্রতি কিউবার সমর্থন জানান।

১৯৬২- উত্তর ইয়েমেনের রাজতন্ত্রী ব্যবস্থাকে অকার্যকর ঘোষণা করা হয়।

১৯৬৮- সুইজারল্যান্ড জাতিসংঘে যোগদান করে।

১৯৭৩- কনকর্ড বিমান রেকর্ড সময়ে কোথাও না থেমে আটলান্টিক মহাসাগর পাড়ি দেয়।

জন্ম
১৭৭৪- মার্কিন যুক্তরাষ্ট্রের একজন রোল মডেল পরিবেশবিদ জনি আপেলসিড।

১৮২০- উনিশ শতকের বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজসংস্কারক ও গদ্যকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

১৮৭৬- ভারতীয় মুসলিম রাজনীতিবিদ ও কবি গোলাম ভিক নৈরাগ।

১৮৮৮- ব্রিটেনের সমকালীন বিখ্যাত কবি ও সাহিত্যিক টি এস এলিয়ট।

১৮৮৯- জার্মান দার্শনিক মার্টিন হাইডেগার।

১৯২৩- ভারতীয় চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক দেব আনন্দ।

১৯৩২- ভারতীয় রাজনীতিবিদ ও ১৪তম প্রধানমন্ত্রী মনমোহন সিং।

১৯৩৬- দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেত্রী ও জাতীয় কংগ্রেসের নারী শাখার প্রধান উইনি ম্যান্ডেলা।

১৯৪৩- অস্ট্রেলীয় ক্রিকেটার ও সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেল।

১৯৮১- মার্কিন টেনিস খেলোয়াড় সেরেনা উইলিয়ামস।

মৃত্যু
১৯৫৯- আততায়ীর হাতে আহত হয়ে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী সলোমন বন্দরনায়েক মৃত্যুবরণ করেন।

১৯৮২- চিত্রশিল্পী নীরদ মজুদার।

১৯৮৯- খ্যাতিমান বাঙালি কণ্ঠশিল্পী, সংগীত পরিচালক এবং প্রযোজক হেমন্ত মুখোপাধ্যায়। তিনি হিন্দি সংগীত জগতে হেমন্ত কুমার নামে প্রসিদ্ধ।

১৯৯০- ইতালির খ্যাতনামা ঔপন্যাসিক আলবার্টো মোরাভিয়া।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:২২ এম


জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিউইয়র্ক সময় রাত ১১টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটটি জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে। প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীরা রয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এ তথ্য জানিয়েছেন।

ফ্লাইটটি ২৬ সেপ্টেম্বর রাত ৮টায় দুবাই পৌঁছানোর কথা রয়েছে। সেখান থেকে রাত ২টায় ঢাকার উদ্দেশে রওনা হয়ে ২৭ সেপ্টেম্বর সকাল ৮টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

সফরকালে প্রধানমন্ত্রী প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলায় ভাষণ দেন। এতে তিনি বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, মানবিক সংকট, অর্থনৈতিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকার তুলে ধরেন।

পাঁচ দিনের এই সফরে প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি একাধিক রাষ্ট্র ও সরকারপ্রধান, আন্তর্জাতিক সংস্থা এবং অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:২৫ এম


আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

ধুলো, ধোঁয়া ও ক্ষতিকর কণার উপস্থিতি মানুষের স্বাভাবিক জীবনযাত্রার ওপর প্রভাব ফেলে। সেই সঙ্গে জলবায়ু পরিবর্তন ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলায় বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা দিন দিন বাড়ছে।এমন অবস্থায় বায়ুমান স্কোর ২০৪ নিয়ে তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। বাতাসের এই মানকে ধরা হয় ‘খুবই অস্বাস্থ্যকর’। অন্যদিকে ১৫৯ স্কোর নিয়ে তালিকার ৩ নম্বরে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত হয়। শনিবার (২৬ সেপ্টেম্বর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, দূষিত শহরের তালিকায় ২০৪ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। এ ছাড়া ১৭৩ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, ১৫৯ স্কোর নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা, ১৫৮ স্কোর নিয়ে তালিকার ৪ নম্বরে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা এবং পঞ্চম অবস্থানে থাকা উগান্ডার কাম্পালার স্কোর ১৩৮।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়।

৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো, বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো, ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলা।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের ফলে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে মৃত্যুহার বেড়ে গেছে। এর ফলে বিশ্বব্যাপী প্রতিবছর আনুমানিক ৭০ লাখ মানুষ মারা যায়।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে ফের পরমাণু পরিদর্শনের অনুমতি দেবে তেহরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:২৮ এম


ইরানে ফের পরমাণু পরিদর্শনের অনুমতি দেবে তেহরান

ইরানে জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের আবারও প্রবেশের অনুমতি দেওয়ার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আইএইএর পরিদর্শকেরা ইরানে এসে পরিদর্শন করতে চাইলে এ বিষয়ে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানো সম্ভব। ইরানে জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না—সিবিএসের এমন প্রশ্নের জবাবে পেজেশকিয়ান বলেন, ‘এটি সম্পূর্ণ সঠিক।’ আগের মতো পরিদর্শকদের ওপর বিধিনিষেধ থাকবে কি না জানতে চাইলেও একই জবাব দেন তিনি। তবে নির্দিষ্ট পরিদর্শন ও এর শর্ত নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে বলে জানান।এর আগে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলার পর তেহরান আইএইএর সঙ্গে সহযোগিতা সীমিত করেছিল। এ অবস্থায় ইরানের পরমাণু উপকরণ ও কর্মসূচি সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য যাচাই করতে না পারায় উদ্বেগ প্রকাশ করে আসছে আইএইএ। পশ্চিমা দেশগুলোও তেহরানের সঙ্গে সংস্থাটির সহযোগিতা পুনঃস্থাপনের দাবি জানিয়ে আসছে।

পেজেশকিয়ানের বক্তব্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনার বিষয়টিও উঠে এসেছে। তিনি জানান, নির্দিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনার মধ্যেই পরিদর্শন ও সংশ্লিষ্ট শর্তগুলোতে সমঝোতা করা যেতে পারে। একই সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সর্বশেষ প্রস্তাব গ্রহণ করলে তেহরান এ নিয়ে করা অঙ্গীকারগুলো মেনে চলবে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%