০৫:৪৫ পি.এম
নকআউট পর্বের প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে শুরুর দিকে পিছিয়ে পড়ে ব্রাজিল। তবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই কামব্যাক করে সেলেসাওরা। ক্যাসেমিরো দলকে সমতায় ফেরালেও এখানে পেছনের মাস্টার মাইন্ড হিসেবে কোচ কার্লো আনচেলত্তির ভূমিকা ছিল বিশেষ।
প্রথমার্ধ শেষে ড্রেসিং রুমে তিনি ধৈর্যের বার্তা দিয়ে খেলোয়াড়দের বলেছিলেন, ‘আমরা সঠিক পথেই আছি এবং এই পথেই এগিয়ে যেতে হবে।’
কোচের প্রশংসা করে ক্যাসেমিরো বলেন, প্রথমার্ধের বিরতিতে কোচ আমাদের অনেক কিছু বলেছিলেন। তবে সবচেয়ে বড় বার্তাটি ছিল—শান্ত থাকতে হবে। আমাদের মাথা ঠাণ্ডা রেখেছিলাম বলেই আমরা ঘুরে দাঁড়াতে পেরেছি। দলের প্রত্যেকে এই প্রশংসার দাবিদার।
আরও পড়ুন: এনআইডি নিবন্ধনের আবেদন বাতিলের নতুন কারণ জানাল নির্বাচন কমিশন
এদিকে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানান, শুরুতে আমরা মাঝমাঠে আধিপত্য তৈরি করতে চেয়েছিলাম এবং আক্রমণাত্মকভাবে প্রবেশ করতে চেয়েছিলাম। কিন্তু তাদের টাইট মার্কিংয়ের কারণে তা সম্ভব হয়নি। তারা খুবই সংগঠিত ছিল এবং স্পেস বন্ধ করে রেখেছিল।
তিনি বলেন, বিরতির পর কৌশল বদলে ক্রস এবং আক্রমণে অতিরিক্ত খেলোয়াড় যুক্ত করার মাধ্যমে ব্রাজিল ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নিয়ে আসে। পরিস্থিতি জটিল হলে নেইমারকে নামানোর পরিকল্পনাও ছিল বলেও জানান কোচ। তবে শেষ পর্যন্ত বদলি কৌশলই ম্যাচ জয়ের জন্য যথেষ্ট হয়ে ওঠে।
কোচের মতে, এটি এখন পর্যন্ত দলের সবচেয়ে পরিপূর্ণ পারফরম্যান্স না হলেও এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতির ধাপ। তিনি উল্লেখ করেন, ফুটবলে চাপ ও কষ্ট দুইই অংশ। সেই চাপ সামলাতে পারা যে পার্থক্য গড়ে দেয়, সেটিই এখানে মুখ্য।
আরও পড়ুন: কুমিল্লায় দেশীয় অস্ত্র তৈরি ও বিক্রির অভিযোগে যুবক আটক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন