ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশের আর্থিক খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী অস্ট্রেলিয়া


বাংলাদেশের আর্থিক খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলের সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশের ব্যাংকিং ও অর্থনৈতিক খাতের সক্ষমতা উন্নয়নে কারিগরি সহায়তা অব্যাহত রাখার জন্য অস্ট্রেলিয়ার পক্ষ থেকে আগ্রহ পুনর্ব্যক্ত করা হয়েছে। পাশাপাশি দুই দেশের মধ্যে আর্থিক খাতের আধুনিকায়ন, জ্ঞান বিনিময় এবং সক্ষমতা উন্নয়নে সহযোগিতা আরও সম্প্রসারণে উভয় পক্ষেও আগ্রহ প্রকাশ করা হয়। মঙ্গলবার সকালে বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এই বৈঠকে অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলের নেতৃত্বে দেশটির হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন এবং নির্বাহী পরিচালক মো. সরওয়ার হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে অংশ নেন। বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, ব্যাংকিং খাতের চলমান সংস্কার, খেলাপি ঋণ ব্যবস্থাপনা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গে চলমান সহযোগিতা এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে গৃহীত বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে কয়েকটি ব্যাংকের পুনর্গঠন কার্যক্রম সম্পর্কেও মতবিনিময় করা হয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার উন্নয়নে অস্ট্রেলিয়ার পূর্ববর্তী কারিগরি সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বাংলাদেশ ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগের অংশ হিসেবে ‘বাংলা কিউআর’-এর সাম্প্রতিক প্রচারণা কার্যক্রমের প্রশংসাও করেন। বৈঠকে উভয় পক্ষ আরও অর্থনৈতিক উন্নয়ন, আর্থিক খাতের আধুনিকায়ন, জ্ঞান বিনিময় এবং সক্ষমতা উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে একমত হয়। পাশাপাশি অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস কর্মসূচির আওতায় অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা গ্রহণকারী বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের পেশাগত অবদান এবং দুই দেশের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ে তাদের ভূমিকার গুরুত্বও তুলে ধরা হয়। বৈঠক শেষে উভয় পক্ষ আশাবাদী যে, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সহযোগিতা ভবিষ্যতে আরও শক্তিশালী হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৮৮ বছর পর ইতিহাস গড়ল ব্রাজিল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৫:৪৮ পি.এম


৮৮ বছর পর ইতিহাস গড়ল ব্রাজিল

অবিশ্বাস্য, রোমাঞ্চকর এবং দীর্ঘ ৮৮ বছরের এক আক্ষেপ ঘুচানোর গল্প লিখল ব্রাজিল। বিশ্বকাপের শেষ বত্রিশের নকআউট পর্বে জাপানের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে পড়লেও সবশেষে ২-১ গোলের মহাকাব্যিক জয় তুলে নিয়েছে কার্লো আনচেলত্তির দল। এটি ১৯৩৮ সালের পর প্রথমবার, যখন বিশ্বকাপের নকআউট পর্বে বিরতির সময় পিছিয়ে থেকেও ম্যাচ জিতে মাঠ ছাড়ল সেলেসাওরা। সেবার সেটি চেকোস্লোভাকিয়ার বিরুদ্ধে ২-১ ব্যবধানে জয় লাভ করেছিল, আর দীর্ঘ আট দশক পর যেন সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি ঘটল। এই জয়ের মাধ্যমে লাতিন আমেরিকার পরাশক্তিরা টানা ১১ বার বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করল।

ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে টানটান উত্তেজনা বিরাজ করছিল। তবে সব নাটকীয়তার অবসান ঘটে একদম শেষ মুহূর্তে, ম্যাচের ৯৫ মিনিটে। গাব্রিয়েল মার্তিনেল্লির একটি চমৎকার গোলে ব্রাজিলের জয় নিশ্চিত হয়। এই গোলটি কেবল দলটিকে জেতায়নি, বরং বিশ্বকাপের ইতিহাসে নির্ধারিত সময়ের নকআউট পর্বে ব্রাজিল বা যেকোনো দলের জন্যই সবচেয়ে দেরিতে করা ম্যাচজয়ী গোলের নতুন রেকর্ড গড়েছে। এর আগে ২০০২ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়েও ব্রাজিল জিতেছিল, তবে সেবার বিরতির আগেই সমতায় ফিরেছিল তারা। সব মিলিয়ে বিশ্বকাপে এটি ষোড়শ বারের মতো পিছিয়ে পড়েও জয়ের স্বাদ পেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা, যা জার্মানির সাথে যৌথভাবে একটি বিশ্বরেকর্ড।

এই ঐতিহাসিক ম্যাচে ব্রাজিলের অভিজ্ঞ এবং তরুণদের মধ্যে এক চমৎকার সমন্বয় দেখা গেছে। ১৯৬৬ সালের পর থেকে হিসাব করলে, ২৯ বছর ২৪৫ দিনের গড় বয়সের এই একাদশটি ছিল বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিলের দ্বিতীয় সর্বোচ্চ বয়স্ক দল। অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো ৩৪ বছর ১২৬ দিন বয়সে গোল করে ব্রাজিলের ইতিহাসে বিশ্বকাপে দ্বিতীয় সবচেয়ে বয়স্ক গোলদাতার কীর্তি গড়েন। তবে রেকর্ড বুকে কাসেমিরোর আরেকটি ছায়াও রয়েছে; ২০১৮ সালে অভিষেকের পর বিশ্বকাপে এটি ছিল তার পঞ্চম কার্ড, যা এই সময়ে যেকোনো ফুটবলারের জন্য সর্বোচ্চ।

অভিজ্ঞদের পাশাপাশি তরুণরাও আলো ছড়িয়েছেন। মাত্র ১৯ বছর ৩৩০ দিন বয়সে মাঠে নেমে পেলের মতো কিংবদন্তিদের পাশে ব্রাজিলের হয়ে নকআউট পর্বে খেলা তৃতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার হয়ে উঠেছেন তরুণ তুর্কি হায়ান। মাঝমাঠে ব্রুনো গিমারেসও ছিলেন দুর্দান্ত, চলতি আসরে এটি ছিল তার চতুর্থ অ্যাসিস্ট, যা ১৯৭০ বিশ্বকাপে পেলের করা ৬ অ্যাসিস্টের রেকর্ডের দিকেই ইঙ্গিত করছে। পুরো ম্যাচজুড়ে জাপানের রক্ষণভাগকে ব্যস্ত রেখে ব্রাজিল তাদের আক্রমণভাগে ২১০টি সফল পাস দিয়েছে, যা বিশ্বকাপে প্রতিপক্ষের ডি-বক্সে দলটির সর্বোচ্চ পাসের নতুন রেকর্ড। সব মিলিয়ে মাঠের আক্রমণাত্মক ফুটবল আর রেকর্ডের পাতায় এক নতুন অধ্যায় লিখে মাঠ ছেড়েছে আনচেলত্তির ব্রাজিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানসম্মত স্বাস্থ্যসেবায় জনগণের আস্থা বাড়বে: ড্যাব মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৫:৫০ পি.এম


মানসম্মত স্বাস্থ্যসেবায় জনগণের আস্থা বাড়বে: ড্যাব মহাসচিব

ড্যাব মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল বলেছেন, জিয়া হার্ট ফাউন্ডেশন রিসার্চ ইনস্টিটিউট হৃদরোগ চিকিৎসায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চিকিৎসাসেবার মান উন্নয়নে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে অবশ্যই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দক্ষতা, স্বচ্ছতা ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতের মাধ্যমে জনগণের আস্থা আরও অনেক মারা যায়।

মঙ্গলবার দুপুরে দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশন রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

ড্যাব মহাসচিব হাসপাতালের সিসিইউ, আইসিইউ, অপারেশন থিয়েটারসহ বিভিন্ন বিভাগ পরিদর্শন করে দেখলেন। তিনি সেখানে চিকিৎসাসেবার মান, রোগীদের সুযোগ-সুবিধা এবং প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

এদিন হাসপাতালে এসে ফাউন্ডেশনের পক্ষ থেকে ড্যাব মহাসচিবকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক একেএম আজাদ, যুগ্ম সম্পাদক আবু তাহের আবু, যুগ্ম সম্পাদক ডা. জিয়াউল হক জিয়া, ভারপ্রাপ্ত পরিচালক ডা. সুধারঞ্জন রায়সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সেখ সাদেক আলী, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের (চিকিৎসা শিক্ষা) পরিচালক ডা. এফ.এম. মোস্তফা সরকার, ড্যাবের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা এবং জিয়া হার্ট ফাউন্ডেশন রিসার্চ ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারীরা।

উল্লেখ্য, চিকিৎসকদের পেশাজীবী সংগঠন ‘ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’-কে সংক্ষেপে ড্যাব বলা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সীগঞ্জে একটি ভাসমান ফিলিং স্টেশনে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৬:০০ পি.এম


মুন্সীগঞ্জে একটি ভাসমান ফিলিং স্টেশনে আগুন

মুন্সীগঞ্জে একটি ভাসমান ফিলিং স্টেশনে আগুন লেগেছে। মঙ্গলবার (৩০ জুন) বেলা সোয়া ১১টার দিকে নয়াগাঁও এলাকায়, ধলেশ্বরী নদীর ওপর ও টি লাইবা ফ্লোটিং অ্যান্ড ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বেলা সোয়া ১১টার দিকে অগ্নিকাণ্ডের সংবাদ আসে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশে ফায়ার সার্ভিসের সদস্যরা ব্রিদিং অ্যাপারেটাস (বিশেষ সুরক্ষা সরঞ্জাম) ব্যবহার করে অভিযান পরিচালনা করেন এবং অল্প সময়ের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি লঞ্চে ওয়েল্ডিংয়ের কাজ চলাকালে সৃষ্ট স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে কিছু আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুনটি জ্বালানি তেলের সংরক্ষণস্থলে ছড়িয়ে পড়লে বড় ধরনের বিস্ফোরণ ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল। তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের দ্রুত ও পেশাদার পদক্ষেপের কারণে সম্ভাব্য ভয়াবহ দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৬:০৩ পি.এম


জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

সফরকারী বাংলাদেশ জিম্বাবুয়ের কাছে সিরিজের একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানের ব্যবধানে হেরে গেছে। এই ফলে জিম্বাবুয়ে ১-০ ব্যবধানে সিরিজ জিতে নেয়।

বাংলাদেশ প্রথম ইনিংসে ২৭০ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৮৫ রানে অলআউট হয়ে যায়। প্রথম ইনিংসে বাংলাদেশ ১৪০ রান করেছে এবং জিম্বাবুয়ে ৪১০ রান তুলে।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে, প্রথম ইনিংসে বড় ব্যবধানে পিছিয়ে থেকে পরবর্তীতে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৪০ রান করে। ৯ উইকেট হাতে থাকা অবস্থায় টাইগাররা ২৩০ রানে পিছিয়ে ছিল।

এরপর তৃতীয় দিন বাংলাদেশ দলের বাকী ৯ উইকেটে ১৪৫ রান যোগ করে গুটিয়ে যায়।

দলের হয়ে মুশফিকুর রহিম ৩৪, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩০, অমিত হাসান ২৫, মাহমুদুল হাসান জয় ২২, হাসান মাহমুদ ১৫, মোমিনুল হক ১৩ এবং এবাদত হোসেন অপরাজিত ১২ রান করেন।

জিম্বাবুয়ে পেসার ব্লেসিং মুজারাবানি ৪টি এবং রিচার্ড এনগারাভা ৩টি উইকেট নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%