১২:৩০ এম
মাঝ আকাশে একটি বিকট শব্দ হঠাৎ করে ভেঙে গেল উড়োজাহাজের জানালা! উড়োজাহাজটি ২০ হাজার ফুট উঁচুতে চলার সময় ৬১ বছর বয়সী এক বৃদ্ধ যাত্রীকে বাতাসের টান দিয়ে প্রায় বাইরে ছিটকে নিয়ে যাচ্ছিল। একটি ভয়াবহ ঘটনার ভিডিও সম্প্রতি সামনে এসেছে। এই ঘটনা গত শুক্রবার (১০ জুলাই) ঘটেছে গ্রিস থেকে জার্মানি যাওয়ার পথে ‘রায়ানএয়ার’-এর একটি ফ্লাইটে।
ওড়োজাহাজটি উড্ডয়নের মাত্র ৬ মিনিট পর ১৫ হাজার ফুটের উচ্চতায় যাওয়ার সময় এমন বিকট শব্দ হয় যেন টায়ার ফাটছে। উড়োজাহাজের ইঞ্জিনের একটি ব্লেড এসে জানালায় আঘাত করে। জানালাটি ভেঙে গিয়ে বাতাস দ্রুত বেরিয়ে যেতে থাকে। কেবিনের ভেতর অক্সিজেনের মাস্কগুলো তৎক্ষণাত নেমে আসে এবং সেখানে একটি তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে।
উড়োজাহাজের জানালার পাশে বসেছিলেন ৬১ বছর বয়সী সার্বিয়ান নাগরিক। বাতাসের প্রচণ্ড টানের ফলে তার মাথা ও কাঁধ জানালার বাইরে চলে যায়। সৌভাগ্যক্রমে, তিনি সিট বেল্ট বেঁধে ছিলেন। তার স্ত্রী প্রায় পাঁচ মিনিট ধরে তার পা শক্ত করে ধরে রাখেন। এটি তাকে বাইরে সম্পূর্ণ ছিটকে পড়া থেকে রক্ষা করে। পরে অন্যান্য যাত্রীরা ছুটে এসে তাকে ভেতরে টেনে আনেন।
আরও পড়ুন: মেক্সিকোর উপকূলে নৌকাডুবিতে ১৬ জন উদ্ধার, ১১ জন নিখোঁজ
একটি নতুন ভিডিওতে দেখা যাচ্ছে, উড়োজাহাজের ইঞ্জিনের বাইরের আবরণ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এবং সেখানে একটি ব্লেড নেই। আহত ওই যাত্রীকে হাসপাতালে নেওয়া হয়েছে। ঘর্ষণের কারণে তার ঘাড় ও কাঁধে আঘাত লেগেছে, তবে তিনি বর্তমানে ভালো আছেন।
রায়ানএয়ারের মুখপাত্র জানিয়েছেন, উড়োজাহাজটি যাত্রীদের নিয়ে গ্রিসের থেসালোনিকি থেকে জার্মানির মেমিংগেনের দিকে উড্ডয়ন করে নিরাপদে ফিরে আসে কিছুক্ষণ পর। দুর্ঘটনায় আহত যাত্রীকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন