০১:২২ এম
ভারতে মুসলিমরা প্রতিনিয়তই নানাভাবে হেনস্থার শিকার হচ্ছেন। মুসলিমদের জন্য ক্রমশই কঠিন হয়ে পড়েছে ভারত। এবার গরুর মাংস রান্নার অভিযোগে ভারতের উত্তর প্রদেশের বাসা-বাড়িতে হানা দিচ্ছে পুলিশ।
প্রদেশটির কৌশাম্বি জেলায় গরুর মাংস রান্নার অভিযোগে শামা পারভিন, শাইস্তা ও ফাতিমা নামের তিন মুসলিম নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে জব্দ করা মাংসটি আদৌ গরুর কি না, তা নিশ্চিত করতে পাঠানো ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন এখনো হাতে আসেনি। খবর ইয়েনি শাফাকের।
আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে
পুলিশের দাবি, বুধবার তারা গোপন তথ্য পায় যে ওই এলাকার একটি পরিবার গরুর মাংস সংগ্রহ করে বাড়িতে রান্না করছে। পরে ওই বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় চারজন পুরুষ বাড়ি থেকে পালিয়ে যান। তিন নারী পালানোর চেষ্টা করলে নারী পুলিশ সদস্যরা তাদের আটক করেন।
পুলিশ স্বীকার করেছে, জব্দ করা মাংস ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং সেটি গরুর মাংস কি না, তা পরীক্ষার ফল পাওয়ার পরেই নিশ্চিত হওয়া যাবে।
এদিকে, পরীক্ষার ফলাফলের অপেক্ষায় থাকা সত্ত্বেও, ইতোমধ্যেই ওই তিন নারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আটক নারীদের স্বামী এবং প্রতিবেশী আরও একজনকে খোঁজা হচ্ছে। তারা সবাই মুম্বাইয়ে কর্মরত ছিলেন এবং সম্প্রতি কৌশাম্বিতে ফিরেছেন। পাশাপাশি মাংসটি কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং এর আগে এ ধরনের কেনাকাটা করা হয়েছিল কি না, তা তদন্ত করা হচ্ছে।
আরও পড়ুন: ইসরাইলের নির্বাচনে ভোটার উপস্থিতি ৭৭.৭ শতাংশ, ১৯৯৯ সালের পর সর্বোচ্চ
উল্লেখ্য, উত্তর প্রদেশে গরু জবাইবিরোধী আইন কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে। এ আইনের আওতায় গরুর মাংস রাখা বা খাওয়ার অভিযোগে প্রায়ই ফৌজদারি মামলা দায়ের করে পুলিশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন