০১:২৯ এম
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, তারা আগামী বছরের শুরুতে ডোনাল্ড ট্রাম্পের ভারত সফর আয়োজনের জন্য কাজ করছে ওয়াশিংটন।
ভারতীয় বার্তা সংস্থা আইএএনএসকে দেওয়া সাক্ষাৎকারে রুবিও বলেন, ভারত ও যুক্তরাষ্ট্র বর্তমানে একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই ট্রাম্পের সফর হতে পারে। তিনি আরো জানান, সফরের প্রস্তুতি নিতে তিনি নিজেও চলতি বছর ভারত সফর করতে পারেন।
রুবিও বলেন, “আমাদের কাজ হচ্ছে আগামী বছরের প্রথমদিকে প্রেসিডেন্ট ট্রাম্পকে ভারতে আনা।” গত সপ্তাহে ফ্রান্সে জি৭ সম্মেলনের ফাঁকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ট্রাম্পের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর ট্রাম্প জানিয়েছেন, তাদের মধ্যে ‘খুব ভালো আলোচনা’ হয়েছে।
আরও পড়ুন: লণ্ডনের অক্সফোর্ড স্ট্রিট এখন পথচারীদের জন্য উন্মুক্ত: মেয়র বললেন ‘অবক্ষয়ের অবসান’
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত কয়েক মাস ধরেই ট্রাম্পের সফরের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে। সম্ভাব্য সফরটি জাপান ও অস্ট্রেলিয়াকে নিয়ে একটি আঞ্চলিক বৈঠকের সঙ্গেও যুক্ত হতে পারে।
গত এক বছরে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কে কিছুটা টানাপোড়েন তৈরি হয়েছিল। রাশিয়া থেকে তেল কেনার কারণে ওয়াশিংটন ভারতীয় পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করে। একই সময়ে যুক্তরাষ্ট্র পাকিস্তানের সঙ্গে সম্পর্কও জোরদার করে।
এসব কারণে শীতল হয়ে ওঠা সম্পর্ক মেরামতে মে মাসে ভারত সফর করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও। তবে, ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হওয়ার ঘটনায় দুপক্ষের সম্পর্কে আবার টানাপোড়েনের সৃষ্টি হয়।
আইএএনএসকে দেওয়া সাক্ষাৎকারে রুবিও জানিয়েছেন, ভারতের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করার আশা করছে যুক্তরাষ্ট্র। তিনি বলছেন, “আমরা এটি সম্পন্ন করার একদম শেষ পর্যায়ে আছি আর এটি খুবই ইতিবাচক।”
আরও পড়ুন: কৃষ্ণসাগরে যুক্তরাষ্ট্র, তুরস্ক ও মিসরের ব্যর্থতার পর ভারত সফল হবে?
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন