ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

১৯০ কিলোমিটার দূর থেকে ইউক্রেনের যুদ্ধবিমান ভূপাতিত করে ইতিহাস গড়ল রুশ সু-৩৫!


১৯০ কিলোমিটার দূর থেকে ইউক্রেনের যুদ্ধবিমান ভূপাতিত করে ইতিহাস গড়ল রুশ সু-৩৫!

রাশিয়ার একটি সু-৩৫ (Su-35) যুদ্ধবিমান প্রায় ১৯০ কিলোমিটার দূর থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইউক্রেনের একটি মিগ-২৯ (MiG-29) যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে দাবি করা হয়েছে। দাবি সত্য হলে, এটি যুদ্ধক্ষেত্রে ফাইটার জেট থেকে ফাইটার জেট ভূপাতিতের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ দূরত্বের সফল হামলার অন্যতম নজির হতে পারে।

শনিবার (২৭ জুন) মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের এক প্রতিবেদনে এ সংক্রান্ত তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনে বলাহয়, শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে এই দুর্ধর্ষ ঘটনা ঘটে। আধুনিক সামরিক বিমান চলাচলের ইতিহাসে ফাইটার-টু-ফাইটার ভূপাতিতের ঘটনাগুলোর মধ্যে এটি অন্যতম রেকর্ড হতে পারে।

পোলতাভা অঞ্চলে যুদ্ধ মিশনের সময় একটি মিগ-২৯ যুদ্ধবিমান হারানোর বিষয়টি নিশ্চিত করেছে ইউক্রেন কর্তৃপক্ষও। ফলে ঘটনাটি সত্য বলেই মনে করা হচ্ছে। তবে ইউক্রেন জানিয়েছে, বিমানের পাইলট নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হন এবং প্রাণে বেঁচে যান। 

আরও পড়ুন: ক্রসফায়ারের বক্তব্য প্রত্যাহার করে আইজিপির জবাবদিহি নিশ্চিতের দাবি টিআইবির

রাশিয়াপন্থি সামরিক সূত্র এবং একাধিক উন্মুক্ত গোয়েন্দা বিশ্লেষকের দাবি, রাশিয়ার নিয়ন্ত্রিত বেলগোরোদ অঞ্চলের আকাশসীমা থেকে একটি সু-৩৫এস যুদ্ধবিমান দূরপাল্লার আর-৩৭এম (এয়ার টু এয়ার) নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়ে। এতে ইউক্রেনের মিগ-২৯ বিমানটিকে ভূপাতিত হয়।

সামরিক বিশ্লেষকদের মতে, বেলগোরোদের পশ্চিমাংশ থেকে পোলতাভা অঞ্চলের ভেলিকা বাহাচকা বা শিশাকি এলাকার সম্ভাব্য লক্ষ্যবস্তুর সরলরৈখিক দূরত্ব প্রায় ১৮৫ থেকে ১৯০ কিলোমিটার, যা এই ঘটনাকে বিশেষ গুরুত্ব দিয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা দেখায় যে রাশিয়া এখন গভীর নিরাপদ আকাশসীমায় নিজেদের যুদ্ধবিমান রেখে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, আকাশ সতর্কীকরণ ব্যবস্থা, স্থলভিত্তিক রাডার এবং সুরক্ষিত ডেটা লিংকের সমন্বয়ে গড়ে ওঠা নেটওয়ার্কভিত্তিক যুদ্ধ কৌশল ব্যবহার করছে।

এছাড়া আর-৩৭এম ক্ষেপণাস্ত্রের মাধ্যমে রাশিয়া ইউক্রেনের পুরোনো মিগ-২৯ ও সু-২৭ যুদ্ধবহরের ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করছে, যেগুলো পশ্চিমা দেশগুলোর সরবরাহ করা নির্ভুল অস্ত্র ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আরও পড়ুন: জাতিসংঘের ‘কালেক্টিভ হাউজিং অ্যাওয়ার্ড’ পেল জামালপুর গ্রাম

তবে এখন পর্যন্ত প্রকাশ্যে এমন কোনো ভিডিও বা ধ্বংসাবশেষের ছবি প্রকাশিত হয়নি, যা নিশ্চিতভাবে প্রমাণ করে যে বিমানটি আর-৩৭এম ক্ষেপণাস্ত্রেই ভূপাতিত হয়েছে। ২০২৩ সালের জানুয়ারিতে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক প্রতিবেদনে জানায়, রাশিয়ার সুখোই-৫৭ এবং মিগ-৩১বিএম যুদ্ধবিমান অত্যন্ত দীর্ঘ দূরত্ব থেকে ইউক্রেনীয় যুদ্ধবিমান লক্ষ্য করে হামলা চালাতে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে।

এর পরের মাসে ব্রিটিশ গণমাধ্যম দ্য কনভারসেশন এক প্রতিবেদনে দাবি করে, রাশিয়ার মিগ-৩১ এবং সুখোই-৫৭ যুদ্ধবিমান আর-৩৭এম দূরপাল্লার অতিদ্রুতগতির ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রুশ আকাশসীমার ভেতর থেকেই ২০০ কিলোমিটারেরও বেশি দূরত্বে থাকা ইউক্রেনীয় যুদ্ধবিমানে আঘাত হেনেছে।

২০২৩ সালের মার্চে রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যম স্পুটনিককে দেয়া এক সূত্রের বক্তব্য অনুযায়ী, ইউক্রেনে চলমান সামরিক অভিযানে আর-৩৭এম ক্ষেপণাস্ত্র সবচেয়ে কার্যকর অস্ত্রগুলোর একটি হিসেবে প্রমাণিত হয়েছে। ওই সূত্র দাবি করে, এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের ক্ষেত্রে লক্ষ্যবস্তুতে আঘাত হানার সম্ভাবনা প্রায় শতভাগ এবং একটি ক্ষেপণাস্ত্রই একটি ইউক্রেনীয় সামরিক বিমান ধ্বংস করতে যথেষ্ট হয়েছে।

প্রতিবেদনগুলোতে আরও বলা হয়, সুখোই-৫৭ বা মিগ-৩১বিএম এর তুলনায় দূরপাল্লার আকাশযুদ্ধে সু-৩৫ কিছুটা কম সক্ষম হলেও যুদ্ধ শুরুর পর থেকেই এটি একাধিক ইউক্রেনীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

আরও পড়ুন: ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি, নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ

তবে সু-৩৫ এর রাডার মিগ-৩১বিএম এর মতো শক্তিশালী নয়। ফলে নিজস্ব রাডারের ওপর নির্ভর করলে এটি আর-৩৭এম ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা পুরোপুরি কাজে লাগাতে পারে না। দীর্ঘ দূরত্বে লক্ষ্যবস্তুতে হামলার জন্য মিগ-৩১, আকাশভিত্তিক আগাম সতর্কীকরণ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা অথবা সামনের সারিতে মোতায়েন স্থলভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কাছ থেকে লক্ষ্যবস্তুর তথ্য নেয়া প্রয়োজন হয়।

তবে বিশ্লেষণ অনুযায়ী, সু-৩৫ এর ইরবিস-ই রাডারের লক্ষ্য শনাক্ত করার সক্ষমতা অধিকাংশ পশ্চিমা যুদ্ধবিমানের রাডারের চেয়ে বেশি। কেবল কিছু উন্নত সংস্করণের মার্কিন যুদ্ধবিমান এ ক্ষেত্রে সমতুল্য হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। যদিও এই রাডারকে সর্বাধুনিক প্রযুক্তির বলা হয় না, তবুও এর আকার ও উচ্চ ক্ষমতা এটিকে উল্লেখযোগ্য কার্যকারিতা দিয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, এর রাডারের আকার মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের এএন/এপিজি-৮১ রাডারের তুলনায় প্রায় তিন গুণ বড়। উঠে আসছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টঙ্গীতে আফরিনার ভবনে অভিযান চালিয়ে মাদক ও নগদ অর্থ উদ্ধার, গ্রেপ্তার ৩

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০১:৪২ এম


টঙ্গীতে আফরিনার ভবনে অভিযান চালিয়ে মাদক ও নগদ অর্থ উদ্ধার, গ্রেপ্তার ৩

টঙ্গীর শীর্ষ মাদক সম্রাজী আফরিনা বেগমের মাদকের টাকায় নির্মিত ছয়তলা ভবনসহ তার একাধিক স্থাপনায় পুলিশ অভিযান চালিয়েছে। অভিযানে ৬৬ বোতল ফেনসিডিল, ইয়াবা ও মাদক সেবনের নানা সরঞ্জাম, ৪৬টি মোবাইল এবং নগদ ৩৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (২৮ জুন) রাতে জিএমপির গোয়েন্দা বিভাগ এই অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে মাদক সম্রাজী আরফিনার নিয়ন্ত্রণাধীন ব্যাংকের মাঠ মাদক বস্তির এক আমির হোসেনের ঘর থেকে ৬৬ বোতল ফেনসিডিল জব্দ হয়।

আরফিনার একাধিক স্থাপনা এবং গোপালপুর এলাকায় মাদকের টাকায় নির্মিত ছয়তলা ভবনে তল্লাসী করে ১১ পুঁড়িয়া গাঁজা, চার লিটার চোলাই মদ, ৪৬টি মোবাইল ও মাদক বিক্রির ৩৯ হাজার টাকা উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের একটি সূত্র জানায়, মাদক সম্রাজী আরফিনার ছয়তলা ভবনের এক ভাড়াটিয়া হিসেবে মালয়েশিয়া প্রবাসী এক ব্যক্তির স্ত্রীকে সিগারেটে ইয়াবা ভরে খেতে দেখা যায়। ওই নারী স্বামীর সঙ্গে অভিমান করে আরফিনার বাসায় ভাড়ায় এসে মাদক সেবন করছেন বলে সাংবাদিকদের কাছে স্বীকার করেন।

এদিকে পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, মাদক সম্রাজী আরফিনা বেগম দীর্ঘ দিন ধরে ব্যাংকের মাঠ মাদক বস্তিতে সিলিন্ডার গ্যাস ব্যবসার আড়ালে মাদকের ব্যবসা করে আসছেন। পদবিহীন জনৈক প্রভাবশালী এক বিএনপি নেতার আশ্রয়ে তিনি বীরদর্পে মাদকের ব্যবসা অব্যাহত রেখেছেন। ফলে সহজে কেউ কিছু বলতে পারে না।

অভিযানে নেতৃত্ব দেওয়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেন কালের কণ্ঠকে জানিয়েছেন, "মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। মাদক নির্মূলের পূর্ব পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। কোনো মাদক কারবারি, মাদক সেবী ও গডফাদার আইনের বাইরে থাকবে না।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঈদগাঁও থানার পুলিশের বিশেষ অভিযানে আটক ৮ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০১:৪৭ এম


ঈদগাঁও থানার পুলিশের বিশেষ অভিযানে আটক ৮ জন

ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ও ৫৪ ধারায় মোট ৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

২৮ জুন (২০২৬) এই অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে মাদক, মারামারি, হুমকি এবং পিতা-মাতা ভরণ-পোষণ আইনের মামলার পরোয়ানাভুক্ত আমসামি।

গ্রেফতারকৃতদের তালিকা সংক্ষিপ্ত আকারে নিচে দেয়া হলো:

ফৌজদারি কার্যবিধি (৫৪ ধারা)

- ইসমাইল হোসেন মোর্শেদ (২৭) - ঈদগাঁও ইউপি।

- আসমা (২৫) - রামু থানা।

মারামারি ও হুমকি মামলা

- মোঃ আজিমুল হক (৩৫) - ইসলামাবাদ ইউপি।

- মোঃ শাহজাহান (৩০) ও মোঃ ইমরান (২৬) - ঈদগাঁও ইউপি।

পিতা-মাতা ভরণ-পোষণ আইন মামলা

- খালেদ বাদশা ও আব্দুল্লাহ - পশ্চিম গোমাতলী, ঈদগাঁও।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলায়

- সুবল রুদ্র (৪৫) - ঈদগাঁও ইউপি।

পুলিশ জানিয়েছে, ঈদগাঁও থানার আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের নিশ্চিতে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী আজ দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০১:৫৫ এম


প্রধানমন্ত্রী আজ দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (২৯ জুন) রাজধানী ঢাকার শেরে বাংলা নগরের ‘বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র’ থেকে একযোগে দেশের ২৯ হাজারেরও বেশি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন।

এ সম্পর্কে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার (২৮ জুন) শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত ৫ বছরে ২৫ কোটি গাছের চারা লাগানোর লক্ষ্যমাত্রা এবং প্রতি শিশুকে প্রতিবছর বৃক্ষরোপণে সম্পৃক্ত করতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে দেশের শিক্ষাঙ্গনে এই নতুন সবুজায়ন কর্মসূচি শুরু হয়েছে। এর আওতায় আগামী ৫ বছরে দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসায় ৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শেরে বাংলা নগরের ‘বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে’ আয়োজন করা অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী দুপুর ২টায় মাধ্যমিক পর্যায়ের মোট ২৯ হাজার ৬২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৮ হাজার ৯০৭টি বিদ্যালয়, ১ হাজার ৪৪৬টি স্কুল অ্যান্ড কলেজ এবং ৯ হাজার ২৬৮টি মাদ্রাসা রয়েছে।

মণ্ট্রালয় জানায়, এই কর্মসূচি সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে বিশেষ কারণে তা দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এই লক্ষ্য বাস্তবায়নে প্রতিবছর ৫ হাজার টাকা করে জলবায়ু সচেতনতা অনুদান প্রদান করা হচ্ছে। এ বছর কর্মসূচির আওতায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ১টি ফলদ বৃক্ষ, ১টি বনজ বৃক্ষ ও ১টি ঔষধি বৃক্ষ রোপণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানটি দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বড় পর্দায় সরাসরি দেখানো হবে। প্রতিটি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট এলাকার মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত হয়ে সরাসরি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

অনুষ্ঠানটি সম্পূর্ণ অংশগ্রহণমূলক হবে এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গ সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠানে যুক্ত হয়ে নিজেদের অনুভূতি প্রকাশের সুযোগ পাবেন।

শিক্ষা মন্ত্রণালয় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে অনুষ্ঠিটি সুন্দরভাবে উদযাপনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছে। এ উপলক্ষে সোমবার প্রতিটি ক্যাম্পাসে জলবায়ু বিষয়ক ব্যানার ও ফেস্টুন টাঙানো হবে। শিক্ষকদের ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালির আয়োজনও করা হবে বলেও জানানো হয়েছে।

এদিকে, একই মঞ্চে প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’-এর জাতীয় পর্যায়ের তরুণ উদ্ভাবকদের তৈরি স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনীর স্টল পরিদর্শন এবং সেরা উদ্ভাবকদের মাঝে পুরস্কার বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ বিষয়ে আরও জানানো হয়, আয়োজনটি সফল করতে রোববার দুপুরে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ও প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মূল ভ্যেনু ও প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাইডেন ট্রাম্পকে ‘অপদার্থ’ অভিহিত করে তুললেন নজিরবিহীন দুর্নীতির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০১:৫৭ এম


বাইডেন ট্রাম্পকে ‘অপদার্থ’ অভিহিত করে তুললেন নজিরবিহীন দুর্নীতির অভিযোগ

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ডেমোক্রেটিক পার্টির একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন।

শনিবার রাতে মেরিল্যান্ডে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি ট্রাম্পকে ‘অপদার্থ’ বলে অভিহিত করেছেন এবং তার প্রশাসনের বিরুদ্ধে নজিরবিহীন দুর্নীতি ও আত্মমুগ্ধতার অভিযোগ উত্থাপন করেছেন। খবরটি প্রকাশ করেছে ইয়েনি শাফাক।

প্রায় ১০ মিনিটের বক্তব্যে বাইডেন বিশেষ করে হোয়াইট হাউস সংস্কারের ট্রাম্পের পরিকল্পনাগুলোর সমালোচনা করেন। তিনি বলেন, ট্রাম্পের ‘আত্মপ্রচারমূলক প্রকল্পের’ মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে হোয়াইট হাউসের ইস্ট উইং ভেঙে বলরুম নির্মাণ, কেনেডি সেন্টারে নিজের নাম যুক্ত করা, নিজের সম্মানে একটি তোরণ নির্মাণ এবং রিফ্লেক্টিং পুল সংস্কারের জন্য নিজস্ব ঠিকাদার নিয়োগ। সকল এসবের সমালোচনা করে বাইডেন বলেন, কী এক অপদার্থ।

তিনি ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল দাঙ্গায় অংশগ্রহণকারীদের প্রতি ট্রাম্পের অবস্থানেরও কঠোর সমালোচনা করেন। বাইডেনের অভিযোগ, ট্রাম্প করদাতাদের অর্থ দিয়ে ওই হামলাকারীদের ক্ষতিপূরণ দিতে চান। তার কথায়, ‘তাদের ক্ষতিপূরণ নয়, দীর্ঘদিন কারাগারে থাকা উচিত।’

বাইডেন আরও মন্তব্য করেন, হোয়াইট হাউসের রিফ্লেক্টিং পুকুরটি এই প্রশাসনের মূল আত্মমুগ্ধতা এবং অযোগ্যতার চেয়ে খারাপ কিছু প্রতিফলিত করে এবং তা হলো ‘দুর্নীতি, দুর্নীতি, নির্লজ্জ, প্রকাশ্য দুর্নীতি’। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো প্রশাসনেই এত বড় মাত্রার দুর্নীতি দেখা যায়নি।

চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প পুনরায় ক্ষমতায় ফেরার পর এটি বাইডেনের প্রথম বড় রাজনৈতিক জনসমাবেশগুলোর একটি। এখানে তিনি প্রকাশ্যে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সবচেয়ে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%