০১:৫৭ এম
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ডেমোক্রেটিক পার্টির একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন।
শনিবার রাতে মেরিল্যান্ডে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি ট্রাম্পকে ‘অপদার্থ’ বলে অভিহিত করেছেন এবং তার প্রশাসনের বিরুদ্ধে নজিরবিহীন দুর্নীতি ও আত্মমুগ্ধতার অভিযোগ উত্থাপন করেছেন। খবরটি প্রকাশ করেছে ইয়েনি শাফাক।
প্রায় ১০ মিনিটের বক্তব্যে বাইডেন বিশেষ করে হোয়াইট হাউস সংস্কারের ট্রাম্পের পরিকল্পনাগুলোর সমালোচনা করেন। তিনি বলেন, ট্রাম্পের ‘আত্মপ্রচারমূলক প্রকল্পের’ মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে হোয়াইট হাউসের ইস্ট উইং ভেঙে বলরুম নির্মাণ, কেনেডি সেন্টারে নিজের নাম যুক্ত করা, নিজের সম্মানে একটি তোরণ নির্মাণ এবং রিফ্লেক্টিং পুল সংস্কারের জন্য নিজস্ব ঠিকাদার নিয়োগ। সকল এসবের সমালোচনা করে বাইডেন বলেন, কী এক অপদার্থ।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
তিনি ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল দাঙ্গায় অংশগ্রহণকারীদের প্রতি ট্রাম্পের অবস্থানেরও কঠোর সমালোচনা করেন। বাইডেনের অভিযোগ, ট্রাম্প করদাতাদের অর্থ দিয়ে ওই হামলাকারীদের ক্ষতিপূরণ দিতে চান। তার কথায়, ‘তাদের ক্ষতিপূরণ নয়, দীর্ঘদিন কারাগারে থাকা উচিত।’
বাইডেন আরও মন্তব্য করেন, হোয়াইট হাউসের রিফ্লেক্টিং পুকুরটি এই প্রশাসনের মূল আত্মমুগ্ধতা এবং অযোগ্যতার চেয়ে খারাপ কিছু প্রতিফলিত করে এবং তা হলো ‘দুর্নীতি, দুর্নীতি, নির্লজ্জ, প্রকাশ্য দুর্নীতি’। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো প্রশাসনেই এত বড় মাত্রার দুর্নীতি দেখা যায়নি।
চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প পুনরায় ক্ষমতায় ফেরার পর এটি বাইডেনের প্রথম বড় রাজনৈতিক জনসমাবেশগুলোর একটি। এখানে তিনি প্রকাশ্যে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সবচেয়ে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন।
আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন