ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

রাজধানীতে হৃদরোগীদের উন্নত সেবা নিশ্চিতে ২০তম বৈজ্ঞানিক সেমিনার


রাজধানীতে হৃদরোগীদের উন্নত সেবা নিশ্চিতে ২০তম বৈজ্ঞানিক সেমিনার

হৃদরোগের চিকিৎসা ক্ষেত্রে প্রযুক্তি ও চিকিৎসাপদ্ধতির পরিবর্তন ঘটছে প্রতিনিয়ত। গবেষণার পরিধি বাড়ছে, এবং নতুন নতুন চিকিৎসা কৌশল আসছে। এসব অগ্রগতিকে কাজে লাগিয়ে হৃদরোগীদের উন্নত সেবা নিশ্চিত করার লক্ষ্যে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ২০তম বৈজ্ঞানিক সেমিনার অ্যান্ড ওয়ার্কশপ-২০২৬। এই সেমিনারে হৃদরোগের আধুনিক চিকিৎসা, গবেষণা এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর বিজয় সরণিতে বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে বাংলাদেশ হার্ট রিসার্চ অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিশেষজ্ঞরা শিশুদের হৃৎস্পন্দন অনিয়ম, জন্মগত হৃদ্‌রোগ শনাক্তকরণ, ইকোকার্ডিওগ্রাফির ব্যবহার এবং জটিল হৃদরোগের চিকিৎসা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি, হৃদরোগের বিভিন্ন জটিলতা মোকাবিলায় আধুনিক চিকিৎসাপদ্ধতি প্রয়োগের ওপরও গুরুত্ব দেয়া হয়েছে।

আরও পড়ুন: ‘প্রসবকালীন নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মিডওয়াইফদের ভূমিকা গুরুতপূর্ণ’

বিশেষজ্ঞদের মতে, গবেষণালব্ধ জ্ঞান এবং আধুনিক চিকিৎসাপদ্ধতির সমন্বয় হৃদরোগের চিকিৎসায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারে। তারা জানান, এ ধরনের আয়োজন চিকিৎসকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দেশের হৃদ্‌রোগ চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে সহায়ক হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%