ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাব হবে যন্ত্রণাদায়ক: আইআরজিসি প্রধান


যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাব হবে যন্ত্রণাদায়ক: আইআরজিসি প্রধান

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যদি যেকোনো ধরনের আগ্রাসন ঘটে, তাহলে তার প্রতিক্রিয়ায় ‘ধ্বংসাত্মক ও যন্ত্রণাদায়ক হামলা’ করা হবে বলে সতর্ক করেছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান আহমদ ওয়াহিদি।

ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আইআরজিসির প্রধান কমান্ডার আহমদ ওয়াহিদি এই সতর্কবার্তা প্রদান করেন।

তিনি আরও বলেন, ‘শত্রুর উচিত তাদের বারবার পরাজয় থেকে শিক্ষা নেওয়া; অন্যথায় তাদের আরো বড় শিক্ষা পেতে হবে।’

আরও পড়ুন: মার্ক জাকারবার্গ ও প্রিসিলা চ্যান কিনলেন ঐতিহাসিক স্ট্রানক্যালি ক্যাসল

ওয়াহিদির এই বক্তব্য বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি রাডার স্থাপনায় ইরানের হামলার পর প্রকাশিত হয়েছে। ইরানের দাবি, সিরিক শহরের একটি টেলিযোগাযোগ টাওয়ারে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় বাহরাইনে ওই হামলা চালানো হয়েছে।

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরের ৩৫ গ্রামে টানা পাঁচ মাস বিদ্যুৎহীন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৭ পি.এম


ফরিদপুরের ৩৫ গ্রামে টানা পাঁচ মাস বিদ্যুৎহীন

ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মাবেষ্টিত চরাঞ্চল নারিকেলবাড়িয়া ইউনিয়নের ৩৫টি গ্রামের ১০ হাজারেরও বেশি মানুষ টানা পাঁচ মাস ধরে সম্পূর্ণ বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। যেখানে পাঁচ ঘণ্টা বিদ্যুৎ না থাকা অকল্পনীয়, সেখানে এই দীর্ঘ সময় বিদ্যুৎবিহীন থাকা তাদের জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তুলেছে। চলতি বছরের ৮ জুন পদ্মা নদীর তলদেশ দিয়ে স্থাপিত সাবমেরিন ক্যাবল ছিঁড়ে যাওয়ার পর থেকে ইউনিয়নটির প্রায় দেড় হাজার গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

দীর্ঘ এই বিদ্যুৎ বিচ্ছিন্নতায় চরের বাসিন্দাদের দৈনন্দিন জীবনযাত্রা, কৃষি, ক্ষুদ্র ব্যবসা ও শিক্ষা ব্যবস্থা চরমভাবে বিপর্যস্ত হয়েছে। বিকল্প হিসেবে অনেকে সৌরবিদ্যুৎ (সোলার প্যানেল) ব্যবহার করছেন, তবে তা দিয়ে কেবল একটি বা দুটি বাতি জ্বালানো সম্ভব; ফ্যান, ফ্রিজ বা সেচযন্ত্র চালানো সম্ভব নয়।

ভুক্তভোগীদের দুর্ভোগ ও ক্ষোভ

বিদ্যুৎ না থাকায় চরের ঘরে ঘরে কেনা ইলেকট্রনিক সামগ্রী এখন অকেজো হয়ে নষ্ট হচ্ছে। স্থানীয় গৃহবধূ মোসাম্মৎ শোভা আক্ষেপ করে জানান, বিদ্যুৎ সংযোগ পাওয়ার পর তিনি ধারদেনা ও সঞ্চয় দিয়ে একটি ফ্রিজ কিনেছিলেন, কিন্তু মাসের পর মাস বিদ্যুৎ না থাকায় সেটি বন্ধ হয়ে নষ্ট হওয়ার পথে। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, "প্রচণ্ড গরমে রাতে ঘুমানো যায় না, সারারাত হাতপাখা দিয়ে বাতাস করতে করতে চোখে পানি চলে আসে।" তিনি আরো বলেন, "আগে বিদ্যুৎ না দিলে বরং ভালো হতো, এখন বিদ্যুৎ দিয়ে আবার কেড়ে নেওয়ায় কষ্ট আরো বেড়েছে।"

একই ইউনিয়নের আরেক নারী বাসিন্দা জানান, ঘরে বাতাসের জন্য প্রায় ৯ হাজার টাকা খরচ করে তিনটি ফ্যান কিনেছিলেন, কিন্তু বিদ্যুৎ না থাকায় সবগুলোই এখন অচল হয়ে পড়ে আছে।

বিদ্যুৎ সংকটের কারণে চরের শিক্ষার্থীদের পড়াশোনাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সন্ধ্যার পর মোমবাতি বা কুপির আলোয় পড়াশোনা করতে হচ্ছে শিশুদের। স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জানান, শ্রেণিকক্ষে বিদ্যুৎ না থাকায় এবং চারপাশে গাছপালা কম থাকায় ভেতরে প্রচণ্ড গরম থাকে। ফলে বাধ্য হয়ে শিক্ষার্থীদের নিয়ে খোলা আকাশের নিচে গাছতলায় বসে পাঠদান করতে হচ্ছে, যা শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের জন্যই অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।

চরের সাধারণ পুরুষ বাসিন্দাদের মধ্যেও এ নিয়ে তীব্র ক্ষোভ বিরাজ করছে। একজন স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, "দেশের অন্য কোনো এলাকায় টানা তিন ঘণ্টা বা এক সপ্তাহ বিদ্যুৎ না থাকলে মিছিল-মিটিং শুরু হয়ে যেত। চরাঞ্চলের বাসিন্দা বলেই তাদের প্রতি এমন চরম অবহেলা করা হচ্ছে।" আরেক বাসিন্দা বলেন, "পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ আন্তরিক হলে চার-পাঁচ দিনের মধ্যেই উদ্যোগ নিয়ে লাইন চালু করতে পারত, কিন্তু চরের মানুষ বলেই বিষয়টি ঝুলিয়ে রাখা হয়েছে।"

জনপ্রতিনিধির বক্তব্য

নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন জানান, ২০২১ সালে প্রথম এই চরে বিদ্যুৎ আসার পর মানুষের জীবনযাত্রার মান অনেক উন্নত হয়েছিল। চরের মানুষ প্রথমবারের মতো ফ্যানের বাতাস, টেলিভিশন, ফ্রিজ এবং বিদ্যুৎচালিত সেচব্যবস্থার সুবিধা ভোগ করতে শুরু করেছিল। কিন্তু নদীর তলদেশের সাবমেরিন ক্যাবল বারবার নষ্ট হওয়ার কারণে প্রায় দেড় হাজার গ্রাহক ও ১০ হাজারের বেশি মানুষ সব ধরনের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এবং তাদের কেনা বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলো নষ্ট হয়ে যাচ্ছে।

বারবার সংযোগ বিচ্ছিন্নতার ইতিহাস ও কর্তৃপক্ষের অবস্থান

পল্লী বিদ্যুৎ সূত্র অনুযায়ী, ২০২১ সালে পদ্মা নদীর তলদেশ দিয়ে ৪ কিলোমিটার দীর্ঘ সাবমেরিন ক্যাবল বসিয়ে এই ইউনিয়নে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। কিন্তু এরপর থেকে চার দফায় নদীর তলদেশে তার ছিঁড়ে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এর মধ্যে ২০২৩ সালে টানা ৬ মাস এবং ২০২৪ সালের নভেম্বর থেকে টানা ১৫ মাস বিদ্যুৎহীন থাকতে হয়েছিল এই ইউনিয়নের বাসিন্দাদের।

এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর কর্মকর্তারা ক্যামেরার সামনে আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হননি। তবে তারা জানিয়েছেন, বর্ষা মৌসুমে পদ্মা নদীর তীব্র স্রোতের কারণে ছিঁড়ে যাওয়া ক্যাবলটি মেরামত করা সম্ভব হয়নি। বর্তমানে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে দরপত্র (টেন্ডার) প্রক্রিয়ার মাধ্যমে নতুন ঠিকাদার নিয়োগ করে আগামী ডিসেম্বরের মধ্যে নতুন ক্যাবল বসানোর কাজ চলছে, যা স্থাপন করতে সর্বোচ্চ তিন দিন সময় লাগবে।

বিশেষজ্ঞের প্রতিক্রিয়া

দীর্ঘ পাঁচ মাস ধরে একটি অনুমোদিত লাইন বন্ধ রাখাকে কর্তৃপক্ষের চরম গাফিলতি ও অবহেলা হিসেবে দেখছেন ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা ড. এম শামসুল আলম। তিনি বলেন, "নদীর তলদেশে লাইন বিচ্ছিন্ন হতেই পারে, কিন্তু তা দ্রুত পুনরুদ্ধার না করে মাসের পর মাস মানুষকে বিদ্যুৎবঞ্চিত রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।" তিনি আরো বলেন, "বিদ্যুৎ সরবরাহ কোনো লাভ-লোকসানের ব্যবসা নয়, বরং এটি রাষ্ট্রের পক্ষ থেকে জনগণকে দেওয়া একটি মৌলিক সেবা। পুরোনো ক্যাবল মেরামত বা দ্রুত বিকল্প ব্যবস্থা না নিয়ে মানুষকে এভাবে অন্ধকারে ফেলে রাখা চরম গাফিলতি এবং এটি অপরাধের পর্যায়ে পড়ে বলেও মন্তব্য করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

এবি সিদ্দীক ভূইঁয়া

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৮ পি.এম


বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পনা

গ্রাম থেকে এসে রাজধানীতে বসে নাশকতার পরিকল্পনা করছে নব‍্য বিএনপি সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান !

দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতার পরিকল্পনায় নিষিদ্ধ আওয়ামী লীগ। তারি ধারাবাহিকতায় মতিঝিলে বি আর টি সির হেড অফিস। সেখানে ঢুকছেন নাশকতার পরিকল্পনা করার জন্য আবার আসপাসে ঘুরছেন নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা জামান। এ খবর পেয়ে সাংবাদিকরা অনুসন্ধান করতে গেলে পাওয়া যায় তার দেখা।যার কথা বলছি তিনি হলেন পটুয়াখালী জেলার বাউফল উপজেলা থেকে আসা নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা লিজজামান।

নতুন চেয়ারম্যান পেয়ে লিজ নেয়ার ফন্দি আকছেন তিনি । কিছু বিএনপির লোকজন সাথে নিয়ে নব‍্য বিএনপি সেজেছেন পটুয়াখালী জেলার নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক বাউফল পৌরসভার মেয়র জুয়েলের নিকটবর্তী আত্মীয় ও নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা জামান ওরফে (লিজজামান)। দেশের বিভিন্ন স্থান থেকে আসা নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা কর্মীদের নিয়ে রাজধানীতে বসে বিএনপি সাজিয়ে দল ভারি করে মতিঝিলের বি আর টি সি সহ বিভিন্ন অফিসে ঢুকে অর্থনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা ও নাশকতার পরিকল্পনা করছেন। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে নব‍্য বিএনপি সেজেছেন।

সুত্রে জানাযায়, আওয়ামী লীগের সময় সারা দেশেই বি আর টি সির বাস আওয়ামী লীগের নেতাদের নামে লিজ দেয়া হয়ে ছিল।

সুত্রে জানাযায়, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের বাস গাড়ি বরিশাল- মাওয়া রুটে সকল গাড়ি লীজ দেন আর লিজ নেন আওয়ামী লীগের দলীয় প‍্যাটে দলীয় পরিচয় ব‍্যবহার করে সাথে দলীর প্রত‍্যয়ন পত্র দিয়ে লীজ নেন জামান সেই থেকেই লিজ জামান হিসাবে পরিচয় পান । লীজ নেয়ার ক্ষেত্রে যে সব চেয়ে সহযোগিতা করেন তিনি হলেন পতিত প্রধান মন্ত্রীর পরিবারের লোক বরিশাল মহানগর নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবেক মেয়র সেনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। তাই নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা লিজ জামান প্রতি মাসে দশ লাখ টাকা দেন সাদিক আব্দুল্লাহ কে। আর এই প্রভাবশালী নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা সাদিকের সাথে যোগাযোগ করিয়ে দেন বরিশাল জেলার সাবেক ছাত্র লীগ নেতা ও সাবেক বরিশাল সিটির কাউন্সিল রাজীব। পলাতক সাবেক প্রধান মন্ত্রীর ফুফাতো বোনের ছেলে সাদিক আব্দুল্লাহর মাধ্যমে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান মাসে দশ লাখ টাকা দিয়েতেন সাদিকে বাকি টাকা নিয়েছেন তিনি। বতর্মানে বরিশাল অঞ্চলের যেখান থেকেই আসুক নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, সকলকেই ঢাকায় এনে পরিচয় গোপন করিয়ে নব‍্য বিএনপি সাজিয়ে সংগঠিত করছেন আর নাশকতার ফন্দি আকছে বিদেশ থেকে টাকা পাওয়া লীজজামান।

এদিকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) নতুন চেয়ারম্যান হলেন মীর আহমেদ তারিকুল ওমর (অতিরিক্ত সচিব)। তিনি গত ১৩ অক্টোবর ২০২৬ তারিখে এই পদে যোগদান করেন।

যোগদান ও নিয়োগ সংক্রান্ত তথ্য

* পূর্বের পদ। তিনি নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। গত ৮ অক্টোবর ২০২৬ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে প্রেষণে বিআরটিসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। আর নতুন চেয়ারম্যান পেয়ে আবার লীজ নেয়ার চেষ্টা করছেন লীজজামান।

সুত্রে জানাযায়, বি আর টি সি আওয়ামী লীগের সময় লীজ দিয়ে বি আর টি সির তথা পরিবহন খাত কে ধংস করে দেন পতিত আওয়ামী লীগ। আওয়ামী লীগের শেষের দিকে তথা বি আর টি সির কর্মকর্তা, চালক, কর্মচারীদের বেতন ভাতা দিতে না পারার কারণে দেশের বিভিন্ন স্থানে বি আর টি সির ডিপোর গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন চালক, কর্মচারীরা। পরবর্তীকালে বি আর টি সির সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম এসে কর্মকর্তাদের কাছ থেকে এসব ঘটনা শুনে একের পর এক যুগান্তকারী পদক্ষেপ নিতে থাকে ধাপে ধাপে লীজ পাটির কবল থেকে রক্ষা করে বি আর টি সির চালকদের মাধ্যমে বাস, ট্রাক পরিচালিত করে অলাভজনক প্রতিষ্ঠানকে লাভজনক প্রতিষ্ঠানে রুপান্তর করেন। প্রতি মাসের ৫ তারিখের মধ্যে বেতন ভাতা পান বি আর টি সির কর্মকর্তা,চালক, কর্মচারীরা। নিষিদ্ধ আওয়ামী লীগের লুটপাটের স্থান বি আর টি সি থেকে টাকা বন্ধ হলে
আওয়ামী লীগের রোষানলে পরেন ভিতরে ভিতরে চেয়ারম্যান তাজুল ইসলাম। তার কর্ম দক্ষতার পুরুস্কার পদ-উন্নতি পেলেন না। পরে বিদায়ের আগ মুহূর্তে পেলেন সচিবে পদমর্যাদা।

বি আর টি সির এক কর্মকর্তা নাম না প্রকাশ করার সত্ত্বে বলেন, হেড অফিসে আসেন লীজজামান তার সাথে বিএনপির লোক রয়েছে বলে জানান। এমনকি বিএনপির এমপি,মন্ত্রীর সাথেও যোগাযোগ রয়েছে তার এমন কথাও প্রকাশ করে চলছেন। বি আর টি সির কর্মকর্তা, ম‍্যনেজার, চালক বদলি করা তার কাছে কোন ঘটনাই না শুধু টাকা নিয়ে যাবে আর মন্ত্রী ফোন দিবে সাথে সাথে হয়ে যাবে। আওয়ামী লীগের দলীয় পরিচয়ে যারা চাকুরী নিয়েছেন তাদের সকলের সাথাই যোগাযোগ লীজ জামানের।তিনি এখন বিএনপির নেতা পরিচয় দেন।সাথে গ্রামের কিছু লোক জন রয়েছে তারা কেহ বি আর টি সিতে চাকুরী করে না। লীজজামানের মুঠোফোনের (01710794811 ) নাম্বার চেক করলেই রাজধানীতে বসে নাশকতার পরিকল্পনা করছে কি না সকল কিছু বেরিয়ে আসবে। নব‍্য বিএনপি সেজে থাকা সাবেক আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান। কি পরিমাণ টাকা বিদেশ থেকে পাচ্ছে আর রাজধানীতে বসে নিষিদ্ধ আওয়ামী লীগকে ভিতরে ভিতরে সংগঠিত করছে কি না তাহাও বেরিয়ে আসবে বলে মত এই কর্মকর্তার।

বি আর টি সির হেড অফিসে থাকা এক কর্মচারী নাম না প্রকাশ করার সত্ত্বে বলেন,গ্রাম থেকে এসে রাজধানীতে বসে কোন কাজ কর্ম না করে। এত লোকজন নিয়ে দিনে পর দিন মতিঝিল অফিসের সামনে অথবা আসপাশে ঘুরেফিরে কি খায় টাকা পায় কোথা থেকে। সেই বিষয়টি নিয়ে তদন্ত করে বের করা উচিৎ। কারন নাশকতার পরিকল্পনা করছে কি না নব‍্য বিএনপি সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান ! সে দিকেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর থাকা উচিৎ বলে মত দেন।

বি আর টি সির এক চালক নাম না প্রকাশ করার সত্ত্বে বলেন,আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামানের সাথে আওয়ামী লীগের মতাদর্শী কর্মকর্তা, ম‍্যনেজারদের সাথেই সম্পর্ক বেশি রয়েছে। ডিসেম্বরে আপা আসছে তখন আর কাউকেই জমা খাতা দিতে হবে না। যে সকল বিএনপির লোক আমার কাছ থেকে টাকা নিয়েছে। তা সুদে আসলে আদায় করে নিব এমন কথা প্রায়ই বলেন লিজজামান। পরিবহন খাত নিয়ে নাশকতার পরিকল্পনা করছে কি না সেটাই ভাবনার বিষয় তাই বিএনপির নেতাদের উচিৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেয়া। তারাই বের করতে পারবে তার নাশকতার পরিকল্পনা রয়েছে কি না।

আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামানের সাথে এ বিষয়ে তার মোটোফোনে যোগাযোগ করা হলে নাম্বার টি বন্ধ পাওয়া যায়।

অন্য এদিকে বর্তমান সময়ে (নভেম্বর ২০২৬) নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতার পরিকল্পনার অভিযোগ উঠেছে।

সাম্প্রতিক ঘটনা ও পদক্ষেপসমূহ:

* জয়পুরহাটে নেতাকর্মী আটক: ১০ নভেম্বর ২০২৬ রাতে জয়পুরহাটের আক্কেলপুরে পিকনিকের আড়ালে নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

* স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে বর্তমান পর্যন্ত আওয়ামী লীগের আর রাজনীতি করার সুযোগ নেই। তিনি অভিযোগ করেছেন যে সীমান্তর ওপার থেকে ও পলাতক নেতারা নির্দেশনা দিয়ে দেশে অস্থিতিশীলতা ও শ্রম অসন্তোষ তৈরির চেষ্টা করছেন।

* আইনশৃঙ্খলা বাহিনীর কড়া অবস্থান: আইজিপি আলী হোসেন ফকির ৬৪ জেলার পুলিশ সুপার ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারদের সাথে অনলাইন সভা করে নাশকতার বিরুদ্ধে কঠোর নির্দেশ দিয়েছেন। ঢাকার বিভিন্ন মোড়ে মোড়ে পাহারা ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

* বিরোধী দলের প্রতিক্রিয়া: বাংলাদেশ জামায়াতে ইসলামী ও অন্যান্য বিরোধী দল নাশকতা রোধে প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে এবং সরকারের ব্যর্থতার সমালোচনা করেছে।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ইন্ধন:

পোশাক খাতের চলমান শ্রমিক অসন্তোষ এবং নাশকতার পেছনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ইন্ধন থাকার অভিযোগ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন রাজনৈতিক দল।

প্রাপ্ত তথ্য ও অভিযোগসমূহ:

* আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও জেলা পুলিশ জানিয়েছে, পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি ও অন্যান্য দাবি নিয়ে চলা আন্দোলনের সুযোগ নিয়ে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বহু নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ঢাকায় ৩৩ জনসহ সাভার ও আশুলিয়া অঞ্চলে শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা কর্মীরা দেশের বিভিন্ন স্থান থেকে এসেছে। নাশকতা ও অস্থিতিশীলতা তৈরি করতে সাধারণ পোশাক শ্রমিকের ছদ্মবেশে ।

পুলিশের ধারণা, শ্রমিকদের এই আন্দোলনের সুযোগ নিয়েই গ্রেফতার হওয়া আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পুলিশের গাড়িতে আগুনসহ এলাকায় নাশকতা ও ভাঙচুর চালিয়েছেন।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন শ্রমিক লীগের সহসাধারণ সম্পাদক মো. কামাল গাজী (৩২), যিনি মিছিলে লোক সংগ্রহ এবং ভাঙচুরের নেতৃত্ব দেন। এছাড়া আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. নাহিদ হাসান (১৮), মো. নাহিদ হাসান (১৮) (একই নামের দুজন), আরিফ আকন্দ (২৯), জায়েদ করিম রিয়াজ (২৪), মোয়াজ্জেম শাহরিয়া নিয়াজ, জুবায়েদ ইসলাম জিসান (২২) ও মো. মাহিম মোল্লাকে (১৯) গ্রেফতার করা হয়েছে।

পাশাপাশি যুবদলের সক্রিয় কর্মী মো. রমজান সরকার (১৮) এবং অপর দুই সক্রিয় সদস্য মো. ওলিউল্লাহ অনিক (২০) ও আলিফ হোসেন ইমনকেও (২৬) গ্রেফতার করে ডিবি।

* রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া:

* বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে পোশাকশিল্পসহ দেশের বিভিন্ন খাতে অস্থিতিশীলতা তৈরির পেছনে আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের উস্কানি রয়েছে ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী পোশাক আন্দোলনে কোনো রাজনৈতিক মহল বা নিষিদ্ধ সংগঠনের উসকানি রয়েছে কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোরে বিএনপি নেতার উঠানে দুটি বোমা, চিরকুটে লেখা ‘বাড়াবাড়ি করলে পথে মারা যাবি’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৮ পি.এম


যশোরে বিএনপি নেতার উঠানে দুটি বোমা, চিরকুটে লেখা ‘বাড়াবাড়ি করলে পথে মারা যাবি’

যশোরে মাস্টার শিমুল হোসেন নামে এক বিএনপি নেতার বাড়ির উঠানে দুটি ককটেল বোমাসদৃশ বস্তু ও একটি চিরকুট রেখে হত্যার হুমকি প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে পুলিশ ঘটনাস্থল থেকে উক্ত বস্তু দুটি ও চিরকুটটি উদ্ধার করে।

শিমুল হোসেন যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক। তিনি ছাতিয়ানতলা গ্রামের বাসিন্দা এবং ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।

শিমুল হোসেন জানান, সকালে ঘর থেকে বের হয়ে তিনি উঠানে দুটি ককটেল বোমাসদৃশ বস্তু ও একটি চিরকুট পড়ে থাকতে দেখেন। চিরকুটে গালিগালাজ করে লেখা ছিল, ‘বেশি বাড়াবাড়ি করলে পথে মারা যাবি।’

পরে তিনি বিষয়টি পুলিশ ও বিএনপি নেতাদের জানান।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি এবং সাজিয়ালী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ উক্ত বস্তু দুটি ও চিরকুট উদ্ধার করে।

যশোর ডিবি পুলিশের ওসি ইন্সপেক্টর মামুনুর রশীদ জানান, এসআরবির বোমা নিষ্ক্রিয়কারী দল বস্তু দুটি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব নয়।

এদিকে খবর পেয়ে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। তারা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের ১৫ সদস্য মিছিলের চেষ্টা করতে গিয়ে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৮ পি.এম


রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের ১৫ সদস্য মিছিলের চেষ্টা করতে গিয়ে গ্রেফতার

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাজধানীতে মিছিল করার প্রচেষ্টার সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৫ সদস্যকে গ্রেফতার করেছে।

শুক্রবার (১৩ নভেম্বর) এই তথ্য একটি খুদে বার্তায় জানানো হয়েছে।

ডিএমপি তাদের খুদে বার্তায় উল্লেখ করে, ডেমরা, তুরাগ, দারুস সালাম এবং মিরপুর মডেল থানা এলাকায় মিছিল করার চেষ্টা করার সময় ১৫ সদস্যকে ককটেলসহ আটক করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%