০১:৫১ এম
সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের মিছিল করার সময় কোতোয়ালি মডেল থানা পুলিশের হাতে ১২ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। শুক্রবার সকালে নগরীর জেলরোড থেকে ধোপাদীঘির পাড় পর্যন্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি ব্যানার, পাঁচটি ফেস্টুন ও ১৫টি লাল ক্যাপ উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন—শাহেক আহমেদ, মুন্না আহমেদ, দেলোয়ার হোসেন, মোহাম্মদ সেলিম আহমেদ, তানিম ইকবাল, সালেহ আহমেদ, ফাহিম হাসান রনি, জাকের খান, কিবরিয়া আহমেদ, জুনায়েদ আহমেদ, আলী আহমদ ও এসএম নাদিম।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে ছয়জন জকিগঞ্জের, চারজন কানাইঘাটের এবং দুজন দক্ষিণ সুরমার বাসিন্দা।
আরও পড়ুন: প্লাস্টিক দূষণ বন্ধের এখনই সময়: বরিশালে বিশ্ব পরিবেশ দিবসে আলোচনা
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি-সিটিএসবি) আফজাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মহানগর পুলিশের সিটিএসবি (গোয়েন্দা বিভাগ) থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানা পুলিশের একাধিক টিম এই অভিযান পরিচালনা করেছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও তিনি জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন