ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

অভিবাসন প্রক্রিয়া সুশৃঙ্খল ও প্রবাসীদের সুরক্ষায় উদ্যোগ নিয়েছে সরকার: শামা ওবায়েদ


অভিবাসন প্রক্রিয়া সুশৃঙ্খল ও প্রবাসীদের সুরক্ষায় উদ্যোগ নিয়েছে সরকার: শামা ওবায়েদ

ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, সরকার অভিবাসন প্রক্রিয়াকে সুশৃঙ্খল করার জন্য, নথি জালিয়াতি প্রতিরোধ এবং দেশের অভ্যন্তর ও বিদেশে অবৈধ সিন্ডিকেট থেকে বাংলাদেশিদের সুরক্ষার লক্ষ্যে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করছে।

তিনি উল্লেখ করেন, দেশের বিপুলসংখ্যক প্রবাসী এবং বিদেশে যেতে ইচ্ছুক অভিবাসী কর্মীদের জন্য সেবাগুলোকে আরও সুসংহত করার উদ্দেশ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি পৃথক অভিবাসন শাখা প্রতিষ্ঠা করেছে।

অভিবাসন-সংক্রান্ত আবেদনে জাল নথি ও মিথ্যা তথ্য ব্যবহারের বিষয়টি মোকাবিলায় গতকাল অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকের ফলাফল সম্পর্কে আজ সাংবাদিকদের ব্রিফিংকালে শামা এ মন্তব্য করেন।

আরও পড়ুন: তেলের দাম কমবে কবে: রুশ উপপ্রধানমন্ত্রীর বক্তব্য

তিনি জানান, বিদেশে কর্মসংস্থানের প্রত্যাশী বাংলাদেশিরা প্রায়ই অসাধু মধ্যস্বত্বভোগী ও অবৈধ সিন্ডিকেটের প্রতারণার শিকার হন। এই চক্রগুলি জাল নথি ব্যবহার করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি সরকারি প্রক্রিয়াকে জটিল করে তোলে।

বৈঠকে জনসচেতনতা বৃদ্ধি এবং অভিবাসন ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়েছে বলেও তিনি জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য হলো, আরও বেশি বাংলাদেশি যাতে দক্ষ কর্মী হিসেবে বৈধভাবে বিদেশে যেতে পারেন এবং এ প্রক্রিয়াটি যাতে আরও সহজ হয়, তা নিশ্চিত করা।’

তিনি আরও বলেন, এ উদ্যোগের সমন্বয়ের জন্য সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর ফোকাল পয়েন্টদের নিয়ে একটি যৌথ কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন: অরেগনের স্কুলে গুলিতে নিহত ৪, আহত ২; শোকে স্তব্ধ শহর

বৈঠকে পাসপোর্ট অধিদপ্তর, অভিবাসন কর্তৃপক্ষ, পুলিশ এবং স্বরাষ্ট্র, প্রবাসীকল্যাণ, বাণিজ্য, আইন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শামা বলেন, সরকারের ‘এক নাগরিক, এক কার্ড’ উদ্যোগের আওতায় নাগরিকদের প্রয়োজনীয় তথ্য একটি কেন্দ্রীয় ডেটাবেজের আওতায় আনা হবে।

তিনি উল্লেখ করেন, এ ব্যবস্থা চালু হলে তথ্য যাচাইয়ের প্রক্রিয়া সহজ হবে এবং সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের জাল নথি ব্যবহারের সুযোগ উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘ততদিন পর্যন্ত আমাদের নিশ্চিত করতে হবে, নাগরিকরা যেন যথাযথ ও যাচাই করা নথিপত্র নিয়ে বিদেশে যান।’

আরও পড়ুন: মক্কায় ওমরাহ পালন করতে গিয়ে বাংলাদেশি নারীর মৃত্যু

তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সমন্বিত পদক্ষেপগুলো ইতিবাচক ফল বয়ে আনবে এবং আগামী দিনগুলোতে অভিবাসন-সংক্রান্ত জালিয়াতি উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মক্কায় হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত আমির ডা. শফিকুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:১৯ পি.এম


মক্কায় হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত আমির ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, "মক্কায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।" তিনি মন্তব্য করেন যে, এ ধরনের হামলার নিন্দা জানানো আমাদের নৈতিক ও ঈমানি দায়িত্ব।

তিনি বুধবার (১৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই মন্তব্য করেন। ফেসবুক পোস্টে জামায়াত আমির উল্লেখ করেন, ‘পবিত্র মক্কা নগরী আল্লাহ তায়ালার ঘর কাবার কারণে সম্মানিত। এটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও পবিত্রতম স্থান। এখানে যে কোনো প্রকার হামলা চালানো হলে তার বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং নিন্দা জানানো আমাদের নৈতিক ও ঈমানী দায়িত্ব।’

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি আরও লেখেন, ‘হামলাকারী হুতি হোক কিংবা যে কেউ হোক, এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় সৌদি আকাশ প্রতিরক্ষা বাহিনী মক্কার দক্ষিণে একটি ড্রোন শনাক্ত করে। সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানিয়েছেন, ড্রোনটি মক্কার নির্ধারিত সীমার আকাশসীমায় ঢোকার আগেই ধ্বংস করা হয়েছে।

তিনি আরও বলেন, মক্কাকে নিশানা করে হুথিদের এটি দ্বিতীয় হামলার চেষ্টা। এর আগে ২০১৭ সালে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনাকেও মক্কায় হামলার চেষ্টা হিসেবে উল্লেখ করেছিল সৌদি নেতৃত্বাধীন জোট।

তবে, হামলার অভিযোগ অস্বীকার করেছে হুথিরা। গোষ্ঠীটির মুখপাত্র হাজেম আল-আসাদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সৌদির দাবিটি প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, এর আগেও সৌদি আরব একই ধরনের অভিযোগ করেছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে রেলওয়ে জলাশয় দখলমুক্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:১৯ পি.এম


বগুড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে রেলওয়ে জলাশয় দখলমুক্ত

দীর্ঘদিনের জটিলতা ও দখলচেষ্টার অবসান ঘটিয়ে অবশেষে বগুড়া সিটি করপোরেশন উদ্যোগ নিয়েছে শহরের স্টেশন রোড-সংলগ্ন চকবৃন্দাবন মৌজার আলোচিত রেলওয়ের প্রাকৃতিক জলাশয়টি দখলমুক্ত করার। বুধবার (১৬ সেপ্টেম্বর) পরিচালিত অভিযানে জলাশয়ের ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে পুকুরটির সীমানা নির্ধারণ ও মাটি অপসারণের কাজ শুরু হয়েছে।

জানা গেছে, প্রায় ১ একর ২৮ শতক আয়তনের এই জলাশয়টি দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিলতার কারণে দখল ও ভরাটের ঝুঁকিতে ছিল। অভিযোগ উঠেছে যে, জালিয়াতির মাধ্যমে সরকারি নথিতে জমির শ্রেণি পরিবর্তন করে সেখানে বাণিজ্যিক স্থাপনা নির্মাণের চেষ্টা করা হয়েছিল।

অভিযান পরিচালনাকারী বগুড়া সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাঃ জাহাঙ্গীর আলম বলেন, সিটি করপোরেশনের পরিধি বাড়লেও নগরীতে অগ্নিকাণ্ড বা জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিসের ব্যবহারের উপযোগী দৃশ্যমান বড় কোনো জলাশয় নেই। জনস্বার্থে জরুরি পানি সংরক্ষণ, অগ্নিকাণ্ড মোকাবিলা এবং নগরবাসীর বিনোদনের সুযোগ তৈরির লক্ষ্যেই পুকুরটি উদ্ধার করা হচ্ছে।

তিনি আরও জানান, এ বিষয়ে চলমান মামলা প্রত্যাহার হয়েছে এবং আদালতের কোনো নিষেধাজ্ঞা না থাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। জলাশয়টি পুনরুদ্ধারের পর জনসাধারণের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে।

তবে উচ্ছেদ অভিযানে ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট লিজগ্রহীতা ও ব্যবসায়ীরা। তাঁদের দাবি, রেলওয়ের কাছ থেকে নিয়ম মেনেই তাঁরা জমি লিজ নিয়েছেন এবং এর বিপরীতে সরকারকে বিপুল পরিমাণ রাজস্বও দিয়েছেন। তাঁরা জানান, প্রায় ৯৪ শতক জমিতে চারটি গ্রুপের প্রায় ৫০ জন ব্যবসায়ী যুক্ত রয়েছেন। ইতোমধ্যে খাজনা বাবদ প্রায় ১ কোটি ৯ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

লিজগ্রহীতারা বলছেন, রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র ও শ্রেণি পরিবর্তনের প্রক্রিয়ার পর লাইসেন্স দেওয়া হলে বর্তমানে তাঁদের স্থাপনাগুলোকে অবৈধ বলা হচ্ছে কেন। একই সঙ্গে সীমানা নির্ধারণ না করেই পার্শ্ববর্তী ব্যক্তিমালিকানাধীন জমিতে উচ্ছেদ অভিযান চালানোর অভিযোগও করেন তাঁরা।

সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাঃ জাহাঙ্গীর আলম বলেন, জেলা প্রশাসকের অনুমোদন ছাড়া কোনো পুকুর বা প্রাকৃতিক জলাশয়ের শ্রেণি পরিবর্তনের আইনগত সুযোগ নেই। জমির শ্রেণি পরিবর্তনের জন্য যে নথি দাখিল করা হয়েছিল, তদন্তে সেটি ভুয়া ও মিথ্যা প্রমাণিত হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট কোনো অবৈধ স্থাপনার জন্য সিটি করপোরেশন থেকেও অনুমোদন নেওয়া হয়নি।

বাংলাদেশ রেলওয়ের বগুড়ার কানুনগো রাজিবুজ্জামান বলেন, মূল আরএস খতিয়ানে জমিটি পুকুর শ্রেণিভুক্ত। সেই শ্রেণি অনুযায়ীই বাণিজ্যিক লিজ দেওয়া হয়েছিল ভিটা হিসেবে নয়। পরবর্তীতে জমিটির শ্রেণি পরিবর্তন করে ভিটা করার জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন করা হলেও তা নাকচ হয়ে যায়। জেলা প্রশাসনের পক্ষ থেকেও প্রাকৃতিক জলাশয়ের শ্রেণি পরিবর্তনের সুযোগ নেই বলে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জামিল নগরের সাইফুল ইসলাম ও আব্দুল হাকিম সরকারসহ ১৭ জনের নামে লিজ নেওয়া চকবৃন্দাবন মৌজার ১ দশমিক ২৮ একর জমিটির বর্তমান বাজারমূল্য প্রায় ৬৩ কোটি ৫০ লাখ টাকা। ২০২৩ সালে কৃষি লিজ নেওয়ার পর পরবর্তীতে জালিয়াতির মাধ্যমে জমিটিকে ‘ভিটা’ হিসেবে দেখিয়ে সেখানে মার্কেট নির্মাণের চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে। ওই সময় বালু ফেলে জলাশয়টি ভরাটের উদ্যোগ নেওয়া হলে পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে তা বন্ধ হয়ে যায়। জলাশয় রক্ষায় পরিবেশ অধিদপ্তর থেকে একাধিকবার জেলা প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষকে চিঠিও দেওয়া হয়েছিল।

বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, স্টেশন রোড এলাকার ঐতিহ্যবাহী এই প্রাকৃতিক জলাশয়টি সম্পূর্ণভাবে পুনঃখনন করে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে। পরবর্তীতে এখানে একটি দৃষ্টিনন্দন বিনোদনকেন্দ্র ও লেক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। নগরের পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:২০ পি.এম


পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ : বাংলাদেশ সৌদি আরবের পবিত্র নগরী মক্কা আল-মোকাররমা লক্ষ্য করে কথিত ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সৌদি আরবের পবিত্র মক্কা আল-মোকাররমা এবং অন্যান্য পবিত্র স্থানগুলোর পবিত্রতার প্রতি বাংলাদেশের গভীর শ্রদ্ধা পুনর্ব্যক্ত করেছে।

বাংলাদেশ পবিত্র স্থানগুলোর সুরক্ষায় সৌদি আরব ও দেশটির জনগণের প্রচেষ্টার প্রতি সংহতি প্রকাশ করেছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও সুরক্ষার প্রতি সর্বদা পূর্ণ সম্মান প্রদর্শন এবং তা নিশ্চিত করতে হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আন্তর্জাতিক যুব উৎসবে ইগর বুটম্যানের নেতৃত্বে তরুণ জ্যাজশিল্পীদের পরিবেশনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:২৭ পি.এম


আন্তর্জাতিক যুব উৎসবে ইগর বুটম্যানের নেতৃত্বে তরুণ জ্যাজশিল্পীদের পরিবেশনা

রাশিয়ার প্রখ্যাত জ্যাজশিল্পী ইগর বুটম্যানের নেতৃত্বে গঠিত ‘ওয়ার্ল্ড ইয়ুথ জ্যাজ টিম’ আন্তর্জাতিক যুব উৎসবে বিশ্বের বিভিন্ন দেশের তরুণ জ্যাজশিল্পীদের নিয়ে বিশেষ পরিবেশনা প্রদান করেছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাশিয়ার ইয়েকাতেরিনবুর্গের চাইকোভস্কি কনসার্ট হলে অনুষ্ঠিত গালা কনসার্টে ইগর বুটম্যান ও তরুণ শিল্পীরা অংশগ্রহণ করেন। এতে রাশিয়া, চীন, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা, বেলারুশ, কিউবা, উজবেকিস্তান, আর্মেনিয়া ও কাজাখস্তানের শিল্পীরা উপস্থিত ছিলেন।

বিভিন্ন দেশের শিল্পীদের সম্মিলিত পরিবেশনায় জ্যাজের আন্তর্জাতিক ভাষা ফুটে ওঠে। আয়োজকদের মতে, সংগীত ভৌগোলিক সীমান্ত অতিক্রম করে মানুষের মধ্যে যোগাযোগ ও সংলাপের সুযোগ তৈরি করতে পারে, এ আয়োজন তারই উদাহরণ।

ইগর বুটম্যান জানান, এ ধরনের আন্তর্জাতিক দল নিয়ে কাজ করা তাদের জন্য নতুন অভিজ্ঞতা। তিনি আশা প্রকাশ করেন যে, এই উদ্যোগ নতুন বন্ধুত্ব ও সৃজনশীল বিনিময়ের পথ উন্মোচন করবে। পাশাপাশি, শিল্পীরা নিজ নিজ দেশে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখবেন।

বুটম্যান বলেন, দলের প্রতিটি শিল্পী অসাধারণ এবং তাদের প্রত্যেকের নিজস্ব পরিবেশনাশৈলী রয়েছে। এই বৈচিত্র্যই দলটিকে আরো শক্তিশালী করেছে।

কনসার্টে ইগর বুটম্যানের পরিচালনায় রাশিয়ার মস্কো জ্যাজ অর্কেস্ট্রা অংশ নেয়। তাদের সঙ্গে পরিবেশন করেন চীনের পিয়ানোবাদক এ বু, তুরস্কের কণ্ঠশিল্পী আইয়ুল এরগেল, দক্ষিণ আফ্রিকার কণ্ঠশিল্পী জো মোদিগা, উজবেকিস্তানের স্যাক্সোফোনবাদক দোনিয়োর রিজায়েভ, আর্মেনিয়ার ট্রাম্পেটবাদক তিগরান আরুতিউনিয়ান, কাজাখস্তানের ট্রাম্পেটবাদক সাতেন নুরমুখামেদ ও বেলারুশের স্যাক্সোফোনবাদক ম্যাক্সিম বাখার।

তরুণ শিল্পীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে বুটম্যান বলেন, নতুন কিছু করার প্রতি তরুণ সংগীতশিল্পীদের আগ্রহ প্রবল। তাদের সঙ্গে বাজানো সব সময় আনন্দদায়ক ও রোমাঞ্চকর।

জ্যাজের ভবিষ্যৎ নিয়েও তিনি মন্তব্য করেন। তিনি উল্লেখ করেন, একসময় কেউ কেউ জ্যাজের অবসানের পূর্বাভাস দিয়েছিলেন। কিন্তু বাস্তবে আরো বেশি সংগীতশিল্পী এই ধারায় আসছেন এবং বিভিন্ন দেশে জ্যাজ উৎসবের সংখ্যা বাড়ছে। তরুণদের এ ধারায় যুক্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বুটম্যানের ভাষ্য, কনসার্টে অংশ নেওয়া শিল্পীরা বয়সে তরুণ হলেও শিক্ষানবিশ নন। তারা ইতিমধ্যে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত।

ভিন্ন দেশের সুর এক মঞ্চে

কনসার্টে প্রচলিত জ্যাজের পাশাপাশি বিভিন্ন দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে যুক্ত সুরও পরিবেশন করা হয়। রুশ সুরকার মদেস্ত মুসর্গস্কির অপেরা ‘খোভানশ্চিনা’র ‘দ্য ইয়াং ওয়ান ওয়াজ এক্সিটিং’ সুরের ওপর তাৎক্ষণিক জ্যাজ ইম্প্রোভাইজেশন করেন শিল্পীরা। এ ছাড়া ‘দ্য অ্যাডভেঞ্চার্স অব বুরাতিনো’ চলচ্চিত্রের বুরাতিনোর গানও পরিবেশন করা হয়।

অংশগ্রহণকারী শিল্পীরা নিজেদের দেশের সংগীত ঐতিহ্যের ছোঁয়া থাকা মৌলিক রচনাও পরিবেশন করেন। দক্ষিণ আফ্রিকার গায়িকা জো মোদিগা এ অনুষ্ঠানের জন্য বিশেষ একটি গান তৈরি করেন। গানটি নারীর অধিকার নিয়ে লেখা বলে তিনি জানান।

জো মোদিগা বলেন, দক্ষিণ আফ্রিকার সংগীত ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। সেখানে ধ্রুপদি সংগীত, জ্যাজ ও ডিজিটাল সংগীতের বিভিন্ন ধারা বিদ্যমান।

চীনের পিয়ানোবাদক এ বু জানান, রাশিয়ায় এটি তার ষষ্ঠ পরিবেশনা। তবে মস্কোর বাইরে এবারই প্রথম তিনি পরিবেশন করলেন। বিভিন্ন দেশের ভিন্ন সাংস্কৃতিক ও সংগীতভিত্তিক অভিজ্ঞতার শিল্পীদের এক মঞ্চে নিয়ে আসায় এ কনসার্ট তার কাছে বিশেষ আয়োজন।

বুটম্যান জানান, এ বুর সঙ্গে তার পরিচয়ও বেশ পুরোনো। বহু বছর আগে প্যারিসে প্রথম তার পরিবেশনা শুনেছিলেন তিনি। মাত্র আট বছর বয়সে এ বু বেইজিং কনজারভেটরি অব মিউজিকে ভর্তি হন। পরে তিনি নিউইয়র্কের জুলিয়ার্ড স্কুলে পড়াশোনা করেন।

জ্যাজের অভিন্ন ভাষা

কনসার্টের আগের দিন আন্তর্জাতিক যুব উৎসবের অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন ইগর বুটম্যান। সেখানে সোভিয়েত ও রুশ জ্যাজের ইতিহাস, সমসাময়িক জ্যাজের চিত্র এবং তরুণদের এ সংগীতধারায় আকৃষ্ট করার বিষয়ে আলোচনা হয়। রাশিয়ায় তিন বছর আগে জ্যাজের শতবর্ষ পূর্তি উদ্‌যাপনের বিষয়টিও সেখানে উল্লেখ করা হয়।

বুটম্যান বলেন, আন্তর্জাতিক এ ধরনের আয়োজনে তিনি সব সময় নতুন কিছু আবিষ্কার করেন। জ্যাজে ইম্প্রোভাইজেশন অন্যতম ভিত্তি। তাই এ ধারাকে সমর্থন ও বিকশিত করা প্রয়োজন।

বিভিন্ন দেশে এ ধরনের আন্তর্জাতিক সংগীতদলের কনসার্ট আয়োজনেরও পরামর্শ দেন তিনি। তাঁর মতে, এতে অংশগ্রহণকারীরা অনুপ্রাণিত হয়ে নিজ নিজ দেশেও এ ধরনের উদ্যোগ এগিয়ে নিতে পারেন। সংগীতের মাধ্যমে বিশ্বের মানুষের মধ্যে যোগাযোগ ও সংলাপ আরও জোরদার করা সম্ভব।

আন্তর্জাতিক যুব উৎসব

‘যুব ও শিশু’ জাতীয় প্রকল্পের আওতায় ২০২৬ সালের আন্তর্জাতিক যুব উৎসব ১১ থেকে ১৭ সেপ্টেম্বর রাশিয়ার ইয়েকাতেরিনবুর্গে অনুষ্ঠিত হচ্ছে। ‘স্বপ্নকে অনুসরণ করো’ স্লোগানে আয়োজিত এ উৎসবের বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০২৫ সালের ২৯ ডিসেম্বর একটি ডিক্রি জারি করেন।

এবারের উৎসবে বিশ্বের ১৯১টি দেশের ১০ হাজার তরুণ নেতা অংশ নিয়েছেন। তাদের মধ্যে ৫ হাজার রাশিয়ার এবং ৫ হাজার বিদেশি নাগরিক। অংশগ্রহণকারীদের মধ্যে সৃজনশীল শিল্প ও সংস্কৃতি, সরকারি প্রশাসন, বিজ্ঞান ও শিক্ষা, ক্রীড়া, উদ্যোক্তা, গণমাধ্যম, ডিজিটাল প্রযুক্তি ও তথ্যপ্রযুক্তি এবং নাগরিক কর্মকাণ্ডের প্রতিনিধিরা রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%