ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে কুলাউড়ায় এনসিপির দুই গ্রুপে সংঘর্ষ- জেলা নেতা এহসান জাকারিয়াসহ আটক ৫


অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে কুলাউড়ায় এনসিপির দুই গ্রুপে সংঘর্ষ- জেলা নেতা এহসান জাকারিয়াসহ আটক ৫

আহমেদ আক্তার রানা কুলাউড়া মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত জেলা এনসিপির যুগ্ম সিনিয়র আহ্বায়ক এহসান জাকারিয়াসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনার কুলাউড়া থানায় মামলা(নং- ২৮) দায়ের করছেন আহত এনসিপি নেতা তামিম আহমদ। এতে আহত হয়েছেন প্রায় ১০ জন।

শুক্রবার (২৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দলীয় আধিপত্য বিস্তার ও দীর্ঘদিনের অভ্যন্তরীণ মতবিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাকবিতণ্ডার একপর্যায়ে উভয় পক্ষ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আরও পড়ুন: নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার জন্য স্বজনদের দীর্ঘ অপেক্ষা

খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশের একটি বিশেষ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উস্কানি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ঘটনাস্থল থেকেই মৌলভীবাজার জেলা এনসিপির যুগ্ম সিনিয়র আহ্বায়ক এহসান জাকারিয়া, তোফায়েল আহমদ, সাহেল আহমদ, ফাহিম আহমদ জনি, সোহাগ মিয়াকে আটক করা হয়।

মামলার বাদী মৌলভীবাজার জেলা এনসিপির সাবেক যুগ্ম সম্পাদক তামিম আহমদ বলেন, পদ দেওয়ার বিষয়ে এহসান জাকারিয়াসহ আসামীরা আমার কাছে চাদা দাবি করেন। মৌলভীবাজার থেকে বড়লেখা যাবার পথে কুলাউড়ার উত্তর বাজার এলাকায় আমাদের উপর হামলা করা হয়।
জেলা এনসিপির আহবায়ক খাদেল আহমদ জানান, বিষয়টি আমরা অবগত হয়েছি। এ বিষয়ে দলীল ভাবে তদন্তে করা হবে।

কুলাউড়া থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, পুলিশের সময়োপযোগী পদক্ষেপে পরিস্থিতি বর্তমানে পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনার মামলা দায়ের হয়েছে। আটক ৫ জনকে আদালত প্রেরণ করা হবে।

আরও পড়ুন: মুন্সীগঞ্জ ডিসি অফিসে সোলার প্যানেলে উৎপাদন হবে ৮০ কিলোওয়াট বিদ্যুৎ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপালে জন্মদিনের স্বপ্ন পূরণে গিয়ে নিখোঁজ বাবা-মা, দুই মেয়ের আর্তি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৩:০২ পি.এম


নেপালে জন্মদিনের স্বপ্ন পূরণে গিয়ে নিখোঁজ বাবা-মা, দুই মেয়ের আর্তি

দীপক আহুজা ও তার স্ত্রী মধু আহুজা, ষাট বছর বয়স পূর্ণ হওয়ার উপলক্ষে বহুদিনের স্বপ্ন পূরণের লক্ষ্যে নেপাল ও তিব্বত সীমান্তে পবিত্র কৈলাস মানসসরোবর যাত্রায় গিয়েছিলেন। কিন্তু তাদের আনন্দের মুহূর্তটি আকস্মিক এক প্রাকৃতিক বিপর্যয়ে রূপান্তরিত হয়েছে। নেপাল ও তিব্বত সীমান্তে ঘটে যাওয়া প্রলয়ংকরী বন্যা এবং ভূমিধসের কারণে এই দম্পতি নিখোঁজ রয়েছেন। ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে তারা বর্তমানে নিখোঁজ থাকা প্রায় ১ হাজার ৪০০ জনের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন। এই ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ৪৬৯ জনের প্রাণহানি নিশ্চিত হয়েছে।

দীপক ও মধু আহুজা যুক্তরাষ্ট্র থেকে রওনা দিয়ে ইশা সেক্রিড ওয়াকস অ্যান্ড ট্রেকার্স সোসাইটির ‘এস থ্রি’ গ্রুপের সঙ্গে এই তীর্থযাত্রায় অংশগ্রহণ করেছিলেন। দীপকের ৬০তম জন্মদিন উপলক্ষে কৈলাস মানসসরোবর ভ্রমণ করা ছিল তার জীবনের অন্যতম বড় একটি ইচ্ছে, যা গত ৪ আগস্ট তার জন্মদিনের কাছাকাছি সময়ে বাস্তবে রূপ নেয়। তিব্বতের সাগা অঞ্চলে পৌঁছানোর পর তাদের ভ্রমণের অন্যতম প্রধান আকর্ষণ ছিল আধ্যাত্মিক গুরু সদগুরুর সঙ্গে সাক্ষাৎ করা। কিন্তু যখন তারা দক্ষিণের সীমান্ত অঞ্চলের দিকে ফেরার জন্য রওনা হন, তখনই চরম আবহাওয়া ও প্রলয়ংকরী বন্যা তাদের সুন্দর যাত্রাপথকে তছনছ করে দেয়।

ঈশা ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৯টার দিকে গ্যিরং পোর্ট ইমিগ্রেশন পোস্টে অবস্থান করছিলেন আহুজা দম্পতি। প্রবল বর্ষণ এবং ধারণা করা হচ্ছে হিমবাহ হ্রদ ফাটার কারণে সৃষ্ট আকস্মিক জলচ্ছ্বাস বা ফ্ল্যাশ ফ্লাড মুহূর্তের মধ্যে ঐ এলাকার রাস্তাঘাট, বিদ্যুৎ ও টেলিযোগাযোগব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। ইমিগ্রেশন অফিসটিতে পৌঁছানোর মাত্র কয়েক মিনিট পরেই এই বন্যা আঘাত হানে। ঘটনার আকস্মিকতা এতটাই ভয়াবহ ছিল যে, মেয়ে শ্রেয়া ও আশনা আহুজা জানান, দুর্যোগের ঠিক আগমুহূর্তেও আইফোনের ‘ফাইন্ড মাই’ ফিচারের মাধ্যমে তারা বাবা-মায়ের সঠিক স্থানাঙ্ক ট্র্যাক করতে পারছিলেন। কিন্তু বন্যার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই অ্যাপটিতে তাদের বাবা-মায়ের লোকেশন সম্পূর্ণ নিশ্চুপ ও অচল হয়ে যায়।

মেয়ে শ্রেয়া পুরো ঘটনাটির বিবরণ দিয়ে সংবাদমাধ্যমকে জানান, তারা বাবা-মায়ের সঙ্গে কথা বলেই ঘুমাতে গিয়েছিলেন এবং সকালে ঘুম ভেঙে বন্যার এই ভয়ানক সংবাদ দেখতে পান। এরপর ইশা ফাউন্ডেশনের পাঠানো ইমেলের মাধ্যমে তারা জানতে পারেন যে তাদের বাবা-মাও এই দুর্যোগের শিকার হওয়া দলের অন্তর্ভুক্ত ছিলেন। অপর বোন আশনা আহুজা জানান, কৈলাস যাত্রা তাদের বাবার ৬০তম জন্মদিনের একটি সাধারণ ভ্রমণ ছিল না, বরং এটি ছিল পরিবারের জন্য অত্যন্ত আবেগঘণ ও দীর্ঘদিনের পরম কাঙ্ক্ষিত একটি স্বপ্ন। নিখোঁজ হওয়ার আগে শেষ কথোপকথনে বাবা-মা সদগুরুর সঙ্গে সাক্ষাতের দারুণ অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন এবং সে সময় তারা অত্যন্ত আনন্দিত ছিলেন।

নিখোঁজ বাবা-মায়ের সঙ্গে দ্রুত পুনর্মিলনের আশায় দেশ-বিদেশের বিভিন্ন দূতাবাস এবং উদ্ধারকারী দলগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছেন এই দুই বোন। মিডিয়ার মাধ্যমে বাবা-মায়ের উদ্দেশে আবেগঘন বার্তায় তারা বলেন, "আমরা শুধু তাদের জানাতে চাই যে আমরা তাদের অনেক ভালোবাসি। অনেক মানুষ তাদের জন্য যোগাযোগ করছে এবং সহযোগিতা করছে, আমরা চাই তারা যেন শক্ত থাকে। আমরা জানি, তারা এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবে এবং আমরা সত্যিই চাই তারা যেন নিরাপদে বাড়ি ফিরে আসে।"

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ড্রেসিংরুমে কাঁদলেন রোনালদো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৩:০৩ পি.এম


ড্রেসিংরুমে কাঁদলেন রোনালদো

আল-ইত্তিফাকের বিরুদ্ধে ৩-২ গোলের রোমাঞ্চকর জয়ের ম্যাচে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন। সৌদি গণমাধ্যমের বিশিষ্ট ব্যক্তি খালিদ আল-শানিফ জানিয়েছেন, জয়লাভের পর আবেগের চাপে ড্রেসিংরুমে কাঁদতে দেখা গেছে রোনালদোকে।

মঙ্গলবার, আল-নাসরের হয়ে চলতি মৌসুমের প্রথমবারের মতো শুরুর একাদশে ছিলেন ৪১ বছর বয়সী রোনালদো। প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে থাকা এবং ১০ জনের দলে পরিণত হওয়া আল-নাসর, রোনালদোকে তুলে নিয়ে আবদুল্লাহ আল-খাইবারিকে মাঠে নামায়।

সৌদি সাংবাদিক আল-শানিফ তার ‘দোরিনা গাইর’ অনুষ্ঠানে উল্লেখ করেছেন যে, রোনালদো নিজেই ফিটনেসের কারণে প্রথমার্ধের পর মাঠ থেকে উঠে যাওয়ার অনুরোধ করেছিলেন। তবে, দলের জন্য এমন একটি অবিস্মরণীয় জয় পাওয়ার পর আবেগ ধরে রাখতে না পেরে তিনি কান্নায় ভেঙে পড়েন।

অন্যদিকে, আল-নাসরের ম্যানেজার আঞ্জে পস্তেকোগলু ভিন্ন বক্তব্য রেখেছেন। তিনি বলেন, ‘রোনালদোর পরিকল্পনা ছিল ৪৫ মিনিট খেলার। প্রথম ম্যাচে ৩০ মিনিট খেলেছিল, এবার আমরা তাকে ৪৫ মিনিট খেলাতে চেয়েছিলাম যেন ধীরে ধীরে ফিটনেস ফিরে পায়। ২-০ গোলে পিছিয়ে পড়ায় রোনালদো আরও খেলতে চেয়েছিল, কিন্তু তাকে তুলে নেওয়াটাই সঠিক সিদ্ধান্ত ছিল।’

সূত্র:টাইমস অব ইন্ডিয়া

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইন পেশায় সফল হতে অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৩:০৫ পি.এম


আইন পেশায় সফল হতে অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, আইন পেশায় সফলতার জন্য অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জন করা জরুরি। তিনি উল্লেখ করেন, "দুর্নীতি কিংবা কোনো ধরনের শর্টকাট অবলম্বন করে দ্রুত বড়লোক হওয়ার চেষ্টা না করে মেধা, সততা, নৈতিকতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে একজন আদর্শ আইনজীবী হিসেবে গড়ে তুলতে হবে।"

শুক্রবার রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) অডিটোরিয়ামে বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ ইউএপির ‘ল’ গ্র্যাজুয়েটদের সম্মাননা প্রদান উপলক্ষ্যে আয়োজিত ‘ফেলিসিটেশন প্রোগ্রাম ২০২৬’-এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এনরোলমেন্ট পরীক্ষায় নেপোটিজমের কোনো সুযোগ নেই। এমনকি এনরোলমেন্ট কমিটির সদস্যদের সন্তানদেরও পরীক্ষায় অকৃতকার্য হওয়ার নজির রয়েছে। নবীন আইনজীবীদের নিজেদের মেধা ও যোগ্যতার প্রতি আস্থা রেখে পেশাগত জীবনে এগিয়ে যেতে হবে।

আইনমন্ত্রী নবীন আইনজীবীদের উদ্দেশে বলেন, আইন পেশায় প্রতিষ্ঠিত হতে হলে শুরুতে অনেক পরিশ্রম করতে হয়। কর্মজীবনের শুরুতে কাজ ও পারিশ্রমিক কম থাকলেও ধৈর্য ধরে কাজ করতে হবে। অভিজ্ঞতা অর্জনের সঙ্গে সঙ্গে কাজের পরিধি ও পারিশ্রমিকও বাড়বে। তাই পেশাগত জীবনের শুরুতেই অর্থের পেছনে না ছুটে নিজেকে যোগ্য আইনজীবী হিসেবে গড়ে তোলার দিকে মনোযোগ দিতে হবে।

আইনমন্ত্রী আইনজীবীদের পেশাগত নৈতিকতার ওপর গুরুত্বারোপ করে বলেন, দুর্নীতি বা শর্টকাটের পথ অবলম্বন করে দ্রুত অর্থবিত্ত অর্জনের চেষ্টা করা উচিত নয়। মেধা, সততা, নীতি-নৈতিকতা ও পরিশ্রমের মাধ্যমেই একজন আইনজীবীকে নিজের অবস্থান তৈরি করতে হবে।

মন্ত্রী আরও বলেন, আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়। আইনজীবীদের মানুষের পাশে দাঁড়ানো এবং ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রেও ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ইউএপির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কে. এম. মজিবুল হক, ইউএপির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া এবং স্কুল অব ল’-এর ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. এম. এ. বাকি খলিলি উপস্থিত ছিলেন।

এতে সভাপতিত্ব করেন ইউএপির ডিপার্টমেন্ট অব ল’ অ্যান্ড হিউম্যান রাইটসের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. নূর-ই মেডিনা সূরাইয়া জেসমিন।

অনুষ্ঠান শেষে বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ ইউএপির ‘ল’ গ্র্যাজুয়েটদের সম্মাননা প্রদান করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সম্মাননাপ্রাপ্ত গ্র্যাজুয়েট ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা

আন্তর্জাতিক ডেস্ক

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৩:০৫ পি.এম


মধুপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশন টাঙ্গাইল জেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) দিনব্যাপী টাঙ্গাইলের মধুপুর উপজেলার দোখলা ন্যাশনাল পার্কে এ পরিচিতি সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশন টাঙ্গাইল জেলা শাখার নবনির্বাচিত কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম সোহেল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আঃ হাকিম।
পরিচিতি সভায় নবনির্বাচিত কমিটির সদস্যদের পারস্পরিক পরিচয়, ইউনিয়ন পরিষদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা, স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর করা এবং চেয়ারম্যান-মেম্বারদের মধ্যে পারস্পরিক সমন্বয় ও যোগাযোগ জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
সভাকে কেন্দ্র করে সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বক্তারা ইউনিয়ন পরিষদের কার্যক্রম আরও গতিশীল করা এবং স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটির পরিচিতি সভার মাধ্যমে সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে। পাশাপাশি ইউনিয়ন পরিষদগুলোর স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার নতুন সুযোগ সৃষ্টি হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%