০৮:০১ পি.এম
পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে গত কয়েক মাসের প্রচেষ্টা সত্ত্বেও নৌ চলাচলে বিঘ্ন কাটানোর ক্ষেত্রে ব্যর্থতার জন্য হতাশা প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
আলজাজিরার একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইস্তাম্বুলে আন্তর্জাতিক বিচারবিষয়ক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।
আন্তর্জাতিক চুক্তির কার্যক্রম এবং আন্তর্জাতিক আদালতের রায় বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে এরদোয়ান বলেন, ‘আন্তর্জাতিক চুক্তিগুলো তাদের কার্যকারিতা হারিয়েছে। একইভাবে, আন্তর্জাতিক আদালতগুলোর দেওয়া সিদ্ধান্তও এখন আর কার্যকর করা হচ্ছে না।’
আরও পড়ুন: জ্বালানি ব্যয় বাড়ায় থমকে গেল বিলাসবহুল প্রমোদতরি, কম্বোডিয়ায় আটকা ২০০ যাত্রী
বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থার সমালোচনা করে তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন, জাতিসংঘের ব্যবস্থা যদি আন্তর্জাতিক সম্প্রদায়ের ইচ্ছার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়, তবে একে ‘বৈধ ও ন্যায়সংগত’ বলা যায় না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন