ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

গঙ্গার পানিতে ন্যায্য হিস্যা নিশ্চিত করার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার


গঙ্গার পানিতে ন্যায্য হিস্যা নিশ্চিত করার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে উপদেষ্টা গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জানান।

আজ সোমবার সচিবালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

দুই দেশের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয়েও আলোচনা হয়েছে।

আরও পড়ুন: নেতানিয়াহুর জোটের আসন ৫৪, বিরোধীদের ৪৭, আরব দলের ১৯

হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সাক্ষাতের শুরুতে উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং পারস্পরিক কুশল বিনিময় করেন। এ সময় তারা দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ মন্তব্য করেন, বাংলাদেশ ও ভারত বন্ধু প্রতীম প্রতিবেশী রাষ্ট্র। দুই দেশের দীর্ঘ সীমান্ত রয়েছে। সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনা এবং জনগণের মধ্যে বোঝাপড়ার জন্য এটি গুরুত্বপূর্ণ। তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানোর পাশাপাশি গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জানান।

তিনি নির্দিষ্ট কোনো দলের সঙ্গে সম্পর্ক না রেখে জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক বৃদ্ধির ওপর জোর দেন। উপদেষ্টা আশা প্রকাশ করেন, বর্তমান ভারতীয় হাইকমিশনারের নেতৃত্বে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

সাক্ষাৎকালে হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান অভিন্ন সংস্কৃতি এবং ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি ভারতে বাংলাদেশি ইলিশের ব্যাপক চাহিদার কথাও উল্লেখ করেন এবং বাংলাদেশের কর্মকর্তাদের ভারতে প্রশিক্ষণে পাঠানোর জন্য অনুরোধ করেন।

আরও পড়ুন: রাষ্ট্রপতি কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানালেন

ভারতীয় হাইকমিশনার আশা প্রকাশ করেন, দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারিত হবে। তিনি দুই দেশের জনপ্রশাসনের মধ্যে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম পুনরায় চালুর ওপর গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, দুটি দেশের জনগণের স্বার্থে সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন।

সাক্ষাতে ভারতীয় হাইকমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অন্ধকারে ডুবে যেতে পারে বানারীপাড়ার ৫ ইউনিয়নের লক্ষাধিক মানুষ!

আন্তর্জাতিক ডেস্ক

হুমায়ুন কবির, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:২৭ পি.এম


অন্ধকারে ডুবে যেতে পারে বানারীপাড়ার ৫ ইউনিয়নের লক্ষাধিক মানুষ!
 
বরিশালের বানারীপাড়া উপজেলার কাজলাহার গ্রামে সন্ধ্যা নদীর তীব্র ভাঙনে ৩৩ হাজার ভোল্টেজের একটি উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক টাওয়ার নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে পড়েছে। নদীভাঙন অব্যাহত থাকায় যেকোনো সময় গুরুত্বপূর্ণ এই বৈদ্যুতিক টাওয়ারটি ধসে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, টাওয়ারটি ধসে পড়লে বানারীপাড়া উপজেলার বাইশারী, ইলুহার, উদয়কাঠী, সৈয়দকাঠী ও বিশারকান্দি—এই পাঁচটি ইউনিয়নের প্রায় ৩০ হাজার বিদ্যুৎ গ্রাহকসহ লক্ষাধিক মানুষ দীর্ঘ সময় বিদ্যুৎহীনতায় পড়তে পারেন।
স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যা নদীর তীব্র স্রোত ও ভাঙনে প্রতিদিনই টাওয়ারটির আশপাশের মাটি নদীগর্ভে বিলীন হচ্ছে। দ্রুত কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ না করা হলে টাওয়ারটি রক্ষা করা কঠিন হয়ে পড়বে।
জনগুরুত্বপূর্ণ এই বৈদ্যুতিক স্থাপনাটি রক্ষায় অবিলম্বে নদীর ভাঙনকবলিত অংশে জিওব্যাগ ফেলে জরুরি ভিত্তিতে সাময়িক প্রতিরক্ষা বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাদের দাবি, টাওয়ারটি ধসে পড়লে শুধু বিদ্যুৎ সরবরাহই ব্যাহত হবে না, বরং পাঁচটি ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ব্যবসা প্রতিষ্ঠানসহ সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় মারাত্মক প্রভাব পড়বে।
এ বিষয়ে স্থানীয়রা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ও স্থানীয় সংসদ সদস্য।
এখন দেখার বিষয়, সন্ধ্যা নদীর অব্যাহত ভাঙনের হাত থেকে গুরুত্বপূর্ণ এই ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক টাওয়ারটি রক্ষায় কত দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তীর্থযাত্রা শেষে বাড়ি ফেরার পথে বাস দুর্ঘটনায় নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:২৭ পি.এম


তীর্থযাত্রা শেষে বাড়ি ফেরার পথে বাস দুর্ঘটনায় নিহত ১২

তীর্থযাত্রা শেষে বাড়ি ফেরার পথে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে।

 

উত্তরপ্রদেশের বাগপত জেলায় ঘটে যাওয়া এই দুর্ঘটনাটি তীর্থ যাত্রীবাহী একটি গাড়ির সড়কের বিভাজকে ধাক্কা খেয়ে উল্টে যাওয়ার ফলে ঘটে। এই ঘটনায় ১৬ জনেরও বেশি আহত হয়েছেন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে বাগপত জেলার পূর্বাঞ্চলীয় পরিধি মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

সোমবার (৭ সেপ্টেম্বর) পুলিশ জানায়, নিহত ও আহত ব্যক্তিরা সকলেই উত্তরপ্রদেশের বদায়ুঁ জেলার বাসিন্দা। তারা রাজস্থানের বাগাড় ধাম থেকে তীর্থযাত্রা শেষে বাড়ি ফিরছিলেন।

পুলিশের তথ্য অনুযায়ী, গাড়িটিতে মোট ৩২ জন তীর্থযাত্রী ছিলেন। রাত প্রায় ১টার দিকে খেকড়া কোতওয়ালি এলাকার বাসি ও বড়া গ্রামের মাঝামাঝি স্থানে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকে ধাক্কা দেয় এবং পরে উল্টে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা যাত্রীদের চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পুলিশ ও উদ্ধারকারী কর্মীরা সেখানে পৌঁছে আহতদের উদ্ধার করেন এবং আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। নিহতদের পরিচয় শনাক্ত করার পাশাপাশি তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

এ ঘটনায় বদায়ুঁতে নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তীর্থযাত্রা শেষে নিরাপদে বাড়ি ফেরার বদলে একসঙ্গে এত মানুষের মৃত্যুতে এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমদানি ও রপ্তানিকৃত পণ্যের ওজন পরিমাপে ওয়েব্রিজ স্থাপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:২৯ পি.এম


আমদানি ও রপ্তানিকৃত পণ্যের ওজন পরিমাপে ওয়েব্রিজ স্থাপন

ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৬ : আমদানি ও রপ্তানিকৃত পণ্যের ওজন পরিমাপের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ওয়েব্রিজ স্থাপন করছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)।

আজ সোমবার ঢাকায় রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড)-এর পুরাতন ও সম্প্রসারিত জোনে স্থাপিত দু’টি আধুনিক ওয়েব্রিজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।

ঢাকা ইপিজেডের পুরাতন ও সম্প্রসারিত জোনের মূল গেটে স্থাপিত এ দু’টি ওয়েব্রিজের মাধ্যমে জোনে প্রবেশ ও বহির্গমনকারী পণ্যবাহী কনটেইনার, কাভার্ড ভ্যানসহ অন্যান্য যানবাহনে পরিবাহিত পণ্যের ওজন নির্ভুলভাবে পরিমাপ ও তথ্য সংরক্ষণ করা সম্ভব হবে। এর ফলে পণ্য পরিবহন ও বাণিজ্যিক কার্যক্রমের মনিটরিং আরও শক্তিশালী হবে।

একই সঙ্গে জোনে প্রবেশ ও বহির্গমনকারী পণ্যের তথ্যের নির্ভুলতা, আমদানিকৃত কাঁচামালের যথাযথ ব্যবহার এবং বন্ডিং কার্যক্রমের মনিটরিং আরও কার্যকর হবে। এর ফলে বাণিজ্যিক কার্যক্রমে শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি রাজস্ব সুরক্ষায়ও ইতিবাচক ভূমিকা রাখবে এ ব্যবস্থা।

ঢাকা ইপিজেডের পর পর্যায়ক্রমে চট্টগ্রাম ইপিজেড, আদমজী ইপিজেড, কুমিল্লা ইপিজেড ও কর্ণফুলী ইপিজেডে একই ধরনের আধুনিক ওয়েব্রিজ স্থাপনের কার্যক্রম এগিয়ে নিচ্ছে বেপজা। পর্যায়ক্রমে বেপজাধীন সব জোনে ওয়েব্রিজ স্থাপন করবে বেপজা।

অনুষ্ঠানে ঢাকা ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুল জব্বার, বেপজার নির্বাহী পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল মো. মহসীন হাসান, ঢাকা ইপিজেডের কাস্টমসের সহকারী কমিশনারসহ ইপিজেডের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীঘিনালায় পূবালী ব্যাংকের ক্যাশলেস বুথ উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ লোকমান হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি,

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৩১ পি.এম


দীঘিনালায় পূবালী ব্যাংকের ক্যাশলেস বুথ উদ্বোধন

নগদ টাকার ব্যবহার কমিয়ে নিরাপদ ও প্রযুক্তিনির্ভর লেনদেনে মানুষকে অভ্যস্ত করতে খাগড়াছড়ির দীঘিনালায় ক্যাশলেস বুথ চালু করেছে পূবালী ব্যাংক। ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে আয়োজিত এ বুথে গ্রাহকদের হাতে-কলমে নগদ টাকা ছাড়াই লেনদেনের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দীঘিনালার বোয়ালখালী বাজারে এ ক্যাশলেস বুথের উদ্বোধন করা হয়। চট্টগ্রাম উত্তর অঞ্চল প্রধান ও ডিজিএম এ কে এম মাসুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বুথটির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি শাখার ব্যবস্থাপক ও এজিএম ইকবাল হোসেন। সভাপতিত্ব করেন পূবালী ব্যাংকের দীঘিনালা উপশাখা প্রধান পিও ইভান ত্রিপুরা। এ সময় বোয়ালখালী বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দসহ দীঘিনালা উপজেলার পূবালী ব্যাংকের বিভিন্ন পর্যায়ের গ্রাহকরা উপস্থিত ছিলেন।

বুথটি তিন দিন কার্যক্রম পরিচালনা করবে। এ সময়ে আগ্রহী গ্রাহকদের নগদ অর্থ ছাড়াই ব্যাংকিং ও আর্থিক লেনদেনের পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ ও ব্যবহারিক ধারণা দেওয়া হবে। পাশাপাশি ক্যাশলেস লেনদেনের সুবিধা, নিরাপত্তা ও প্রয়োজনীয় সতর্কতা সম্পর্কেও সচেতন করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে ডিজিএম এ কে এম মাসুদ বলেন, “বর্তমান সময়ে ক্যাশলেস লেনদেন নিরাপদ ও স্বচ্ছ আর্থিক ব্যবস্থার অন্যতম মাধ্যম। নগদ টাকা বহনের ঝুঁকি কমানোর পাশাপাশি ক্যাশলেস লেনদেনের মাধ্যমে দ্রুত ও সহজে অর্থ স্থানান্তর করা যায়। লেনদেনের হিসাবও ডিজিটালভাবে সংরক্ষিত থাকে, ফলে স্বচ্ছতা নিশ্চিত করা সহজ হয়।


সংশ্লিষ্টরা জানান, নগদ অর্থের পরিবর্তে ডিজিটাল লেনদেন বাড়লে টাকা বহন ও সংরক্ষণের ঝুঁকি কমে, লেনদেনে সময় সাশ্রয় হয় এবং আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা বাড়ে। বিশেষ করে ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের দৈনন্দিন কেনাকাটা, বিল পরিশোধ, অর্থ স্থানান্তরসহ বিভিন্ন কাজে ক্যাশলেস পদ্ধতি ব্যবহার করলে আর্থিক লেনদেন আরও সহজ ও নিরাপদ হয়ে উঠবে।

ক্যাশলেস বুথে এসে গ্রাহকরা ডিজিটাল লেনদেনের পদ্ধতি সম্পর্কে সরাসরি জানতে ও ব্যবহার করে দেখতে পারছেন। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে দীঘিনালার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে নগদবিহীন লেনদেনের প্রতি আগ্রহ আরও বাড়বে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%