শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৩:৪৮ পি.এম
জো রুট নতুন একটি কীর্তি গড়লেন টেস্ট ক্রিকেটের ইতিহাসে। বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে এজবাস্টনে অনুষ্ঠিত তৃতীয় টেস্টে তিনি ২২০তম ক্যাচ নিয়ে টেস্ট ক্রিকেটে সর্বাধিক ক্যাচ নেওয়ার রেকর্ড স্থাপন করেন।
অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথের ২১৯ ক্যাচের রেকর্ডকে অতিক্রম করেছেন রুট। গত মাসে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে তিনি এই রেকর্ডটি গড়েছিলেন। রুট গতকাল সেটি ভেঙে দিলেন। উইকেটরক্ষক নন, এমন ফিল্ডারদের মধ্যে টেস্টে সর্বাধিক ক্যাচ নেওয়ার তালিকায় এখন শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের এই ব্যাটার। ম্যাচের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে তার এই মাইলফলক অর্জিত হয়, যখন স্বাগতিক দল পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল।
পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারে আসে রেকর্ড গড়া এই ক্যাচ। অলি রবিনসনের বল আব্দুল্লাহ শফিকের ব্যাটের কানায় লেগে নিচু হয়ে যায়, স্লিপে দাঁড়িয়ে থাকা রুটের দিকে। দ্রুত নিচু হয়ে অসাধারণ দক্ষতায় সেই ক্যাচটি গ্রহণ করেন রুট। মাত্র তিন বল খেলে শূন্য রানে সাজঘরে ফেরেন শফিক।
এই রেকর্ডটি আগে রুটের দখলে ছিল। সর্বশেষ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজে স্মিথ সেই রেকর্ডটি কেড়ে নিয়েছিলেন। তবে এক সিরিজ বাদ দিয়েই রুট আবারও সেই রেকর্ড নিজের করে নিয়েছেন।
রুটের ২২০ ক্যাচের পর দ্বিতীয় স্থানে রয়েছেন রাহুল দ্রাবিড়, যার ক্যাচ সংখ্যা ২১০। চতুর্থ স্থানে মাহেলা জয়াবর্ধনের ক্যাচ সংখ্যা ২০৫। পঞ্চম স্থানে আছেন জ্যাক ক্যালিস, যার ক্যাচ সংখ্যা ২০০।
তবে রুটের সামনে আরও বড় একটি রেকর্ডের সম্ভাবনা রয়েছে। বর্তমানে তার রান সংখ্যা ১৪২১৬। আর মাত্র ১৭০৫ রান হলেই তিনি শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাবেন টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে।
শচীন ১৫৯২১ রান নিয়ে এখন পর্যন্ত শীর্ষে অবস্থান করছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০২৬ : দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাবের বৃদ্ধি লক্ষ্য করার পর, আগামীকাল শনিবার থেকে সারাদেশে শুরু হতে যাচ্ছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ ।
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। তথ্য অধিদপ্তরের (পিআইডি) প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
জনস্বার্থে প্রধানমন্ত্রীর এই উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করার জন্য বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং দেশের সকল বেসরকারি টিভি চ্যানেলের সংশ্লিষ্টদের প্রতি বিনীত অনুরোধ জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাট সংলগ্ন নাফ নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হয়ে গেছে। শুক্রবার সকালে এই ঘটনা ঘটে। নিখোঁজ শিশুদের উদ্ধার করতে কোস্টগার্ড ও স্থানীয় জেলেরা নদীতে তল্লাশি শুরু করেছেন।
নিখোঁজ দুই শিশুর নাম হলো মোহাম্মদ নিশান (১২) এবং আরজিন (১০)। মোহাম্মদ নিশান শাহপরীর দ্বীপ উত্তরপাড়া এলাকার মোহাম্মদ উল্লাহর ছেলে, আর আরজিন একই এলাকার কেফায়েত উল্লাহর ছেলে। উভয়েই সাবরাং ইউনিয়নের উত্তরপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয়দের মতে, শুক্রবার সকাল ১১টার দিকে কয়েকজন শিশু শাহপরীর দ্বীপ জেটিঘাট এলাকায় নাফ নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে নিশান ও আরজিন নদীর অপেক্ষাকৃত গভীর পানিতে চলে গেলে তাদের আর খুঁজে পাওয়া যায়নি।
জেটিঘাটে বড়শি দিয়ে মাছ শিকার করা আব্দুল মজু জানান, ‘সকাল ১১টার দিকে শিশুরা জেটি থেকে নদীতে গোসল করতে নামে। শুক্রবার ছুটির দিনে এখানে অনেক শিশু গোসল করে। সাধারণত তারা অল্প পানিতেই থাকে। কিন্তু আজ দুই শিশু গভীর পানিতে চলে যাওয়ায় নিখোঁজ হয়েছে।’
শাহপরীর দ্বীপ ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সালাম বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে দুই শিশু নিখোঁজের খবর পাই। পরে স্থানীয় জেলেদের নিয়ে তাদের উদ্ধারে নদীতে তল্লাশি শুরু করা হয়। কোস্টগার্ড সদস্যরাও অভিযানে যোগ দিয়েছেন।’
শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জনজীব নাথ জানান, ‘শুক্রবার সকালে জেটিঘাটের পাশের নাফ নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হয়। খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নেন। স্থানীয় জেলেদের সহযোগিতায় নদীর বিভিন্ন অংশে তল্লাশি চালানো হচ্ছে। তবে এখনো তাদের সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকার যাত্রাবাড়ীর একটি সুপারশপের সামনে থেকে পুলিশ রাব্বী নামে ২৬ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে। পুলিশের মতে, পূর্ব শত্রুতার কারণে তাকে হত্যা করা হতে পারে।
শুক্রবার, ১১ সেপ্টেম্বর সকালে লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবকের বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ।
তিনি জানান, সকালে খবর পেয়ে সনটেক এলাকার সুপার শপের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
ওসি রাজু আহমেদ আরও জানান, রাব্বির বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে, তা এখনও জানা যায়নি।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অপরাধ শনাক্তকরণ দল ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে বলে জানান ওসি রাজু আহমেদ।
পারিবারিক সূত্রে জানা গেছে, রাব্বি স্ত্রী ও সন্তান নিয়ে ঢাকার শনির আখড়ায় বসবাস করতেন। তিনি যাত্রাবাড়ীতে তার বাবার সঙ্গে মাছের আড়তে কাজ করতেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আশুলিয়ার হরিরামপুর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. শামীম মোল্লা (৩৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মানিকগঞ্জের হরিরামপুর থেকে তাকে আটক করা হয়েছে, পুলিশ সূত্রে জানা গেছে। ২০১৮ সালে ৩৬ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার হওয়ার পর আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোররাতে মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম, পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার হওয়া মো. শামীম মোল্লা মানিকগঞ্জের হরিরামপুর থানার উত্তর মেরুন্ডী এলাকার মো. আব্দুর রহিম মোল্লার ছেলে। বর্তমানে তার ঠিকানা ঢাকার আশুলিয়ার বগাবাগী এলাকায় বলে পুলিশ জানায়।
পুলিশের তথ্য অনুযায়ী, মামলার নং-৬৫(০৯)২০১৮ অনুযায়ী শামীম মোল্লা ৩৬ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার হওয়ার পর আদালত তাকে যাবজ্জীবন সাজা দেয়। সাজা পরোয়ানা জারির পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। পরে তার অবস্থান শনাক্ত করে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
শামীম মোল্লার অবস্থান শনাক্ত করার পর এসআই কাজী কামাল মিয়ার নেতৃত্বে এসআই আফজালসহ পুলিশের একটি দল শুক্রবার ভোররাতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম, পিপিএম বলেন, "সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তারে আশুলিয়া থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।" গ্রেপ্তার শামীম মোল্লার বিরুদ্ধে আইনগত পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ