ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

‘মেঘদল’-এর গিটারিস্ট শোয়েব হাসপাতালে, আটকে আছে ৫০ লাখ টাকা পারিশ্রমিক


‘মেঘদল’-এর গিটারিস্ট শোয়েব হাসপাতালে, আটকে আছে ৫০ লাখ টাকা পারিশ্রমিক

জনপ্রিয় ব্যান্ড ‘মেঘদল’-এর গিটারিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার রাশিদ শরীফ শোয়েব বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ডেঙ্গুসহ বিভিন্ন শারীরিক জটিলতায় আক্রান্ত হয়ে ভুগছেন। অসুস্থতার পাশাপাশি দীর্ঘদিনের বকেয়া পারিশ্রমিক না পাওয়ার কারণে তিনি আর্থিক সংকটে পড়েছেন। এই পরিস্থিতিতে চিকিৎসার খরচ চালাতে মায়ের সঞ্চয়পত্র ভেঙে ব্যবহার করতে হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

শোয়েব সম্প্রতি তার ফেসবুক পোস্টে এই বিষয়গুলো তুলে ধরেন। তিনি জানান, গত সাত দিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ডেঙ্গুর পাশাপাশি তার ডায়াবেটিসের সমস্যা রয়েছে। নিজের শারীরিক অবস্থার কথা উল্লেখ করে তিনি লেখেন, ‘অবস্থা ভয়ানক। জানি না কবে বাসায় যেতে পারবো। দোয়া রাইখেন।’

অসুস্থতার মধ্যেও শোয়েব দীর্ঘদিনের বকেয়া পারিশ্রমিক নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তার দাবি, ২০১১ সালে নিকেতনে মিউজিশিয়ান ও সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে কাজ শুরু করার পর থেকে তিনি নিয়মিতভাবে আন্তরিকতার সঙ্গে কাজ করে আসছেন। সময়ের সঙ্গে তার কাজের পরিমাণ ও পরিধিও বেড়েছে। তবে সময়মতো পারিশ্রমিক পাওয়ার ক্ষেত্রে তার সরলতার সুযোগ নিয়ে বিভিন্ন পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে তার বকেয়া অর্থ জমতে থাকে।

আরও পড়ুন: ‘গালি দেওয়ার অধিকার কি পুরুষের একার?’ তসলিমা নাসরিনের মন্তব্য

শোয়েবের দাবি, ২০১২ থেকে ২০২৬ সাল পর্যন্ত বিজ্ঞাপনচিত্র, টিভিসি, ওভিসি, ওয়েব সিরিজ এবং সিনেমার সাউন্ড ও সংগীতের কাজের পারিশ্রমিক মিলিয়ে তার পাওনা অর্থের পরিমাণ ৫০ লাখ টাকার কম নয়।

বর্তমান পরিস্থিতি তুলে ধরে শিল্পীদের অসহায় অবস্থার কথাও বলেছেন এই গিটারিস্ট। তিনি আক্ষেপ করে লেখেন, ‘কিছুদিন আগে আমার স্টুডিও আপগ্রেড, এখন আমার চিকিৎসা ব্যয়ের খরচ চালাতে হচ্ছে মায়ের জমানো টাকা দিয়ে। কী বীভৎস বাস্তবতা! এই ইন্ডাস্ট্রি তার ট্যালেন্টদের যে জায়গায় রাখে, এই হচ্ছে তার নমুনা।’

বকেয়া পারিশ্রমিক পরিশোধের জন্য সংশ্লিষ্টদের শোয়েব শেষবারের মতো সময় দিয়েছেন। তবে তিনি পোস্টে এখনই কারও নাম উল্লেখ করেননি। অক্টোবরের শুরু পর্যন্ত সময় দিয়ে তিনি লেখেন, ‘আমি এই পোস্টে এখনই কাউকে মেনশন করছি না। এই মাসটা সময় দিচ্ছি আপনাদের। ধুলো পড়া ফাইলগুলো বের করে হালনাগাদ করে অক্টোবরের শুরুতে স্টুডিওতে চা খেয়ে যান। আর টাকাগুলো সসম্মানে পরিশোধ করে যান।’

নির্ধারিত সময়ের মধ্যে পাওনা পরিশোধ না হলে কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিতও দিয়েছেন শোয়েব। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমার দীর্ঘ লেখা পড়ার পরেও যদি আপনাদের টনক না নড়ে, তাহলে আরকি, নিজেদের ইমেজের যে রঙিন লুঙ্গি সেটা ত্যানা বানিয়ে দিব। খোদার কসম! পারলে সামলায়েন।’

আরও পড়ুন: ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে দোষী রাসেল ব্র্যান্ড

উল্লেখ্য, ‘হাওয়া’, ‘স্বপ্নজাল’ ও ‘রইদ’-এর মতো আলোচিত সিনেমার সাউন্ড ও সংগীতের সঙ্গে যুক্ত ছিলেন রাশিদ শরীফ শোয়েব। তিনি সংগীতচর্চার পাশাপাশি দীর্ঘদিন ধরে সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবেও কাজ করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৫৬ পি.এম


ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

দিরাইয়ে, সুনামগঞ্জের উপজেলা, পৌর ও সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এ কর্মসূচির আয়োজন করা হয়েছে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন এবং তরুণ সমাজের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূলের নেতা ও দিরাই উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক।

কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এ সময় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব এবং রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের উপর বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনীর সীমান্তে ১ কোটি ৫৩ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

ফেনী প্রতিনিধি

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:০২ পি.এম


ফেনীর সীমান্তে ১ কোটি ৫৩ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও একটি কাভার ভ্যান জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৫৩ লাখ ৩৫ হাজার টাকা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিতভাবে বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করে আসছে বিজিবি। এরই ধারাবাহিকতায় ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় বিভিন্ন ধরনের শাড়ি, থ্রি-পিস ও একটি কাভার ভ্যান জব্দ করা হয়।
জব্দ করা মালামালের মোট মূল্য ১ কোটি ৫৩ লাখ ৩৫ হাজার টাকা। এসব মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে মাদক ও চোরাচালানের বিস্তার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সজাগ, সতর্ক ও তৎপর রয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলফাডাঙ্গায় নদীভাঙনের গুজব ছড়িয়ে সড়কের ইট আত্মসাতের অভিযোগ, মানববন্ধনের পাশেই মিলল ইট

আন্তর্জাতিক ডেস্ক

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:০৬ পি.এম


আলফাডাঙ্গায় নদীভাঙনের গুজব ছড়িয়ে সড়কের ইট আত্মসাতের অভিযোগ, মানববন্ধনের পাশেই মিলল ইট

ফরিদপুরের আলফাডাঙ্গায় নদীভাঙনের গুজব ছড়িয়ে গ্রামীণ সড়ক থেকে রাতের আঁধারে ইট তুলে নেওয়ার অভিযোগ উঠেছে কথিত জামায়াত নেতা গোলাম কুদ্দুস ও তার অনুসারীদের বিরুদ্ধে। অভিযোগের পর নদীভাঙন ঠেকানোর দাবিতে আয়োজিত মানববন্ধনের অদূরেই তুলে নেওয়া ইটের স্তূপ পাওয়ায় ঘটনাটি নিয়ে এলাকায় নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার চরবেলবানা এলাকায় মধুমতী নদীর তীরে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয়দের দাবি, মানববন্ধনের স্থানটির পাশেই সড়ক থেকে তুলে নেওয়া পুরোনো ইটের স্তূপ পড়ে থাকতে দেখা যায়। পরে মানববন্ধনের ছবি ও খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার বুড়াইচ ইউনিয়নের চরখোলাবাড়িয়া গ্রামের আলহেরা দাখিল মাদ্রাসা সংলগ্ন গ্রামীণ সড়ক থেকে ইট তুলে নেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, নদীভাঙনে রাস্তাটি বিলীন হয়ে যাবে—এমন তথ্য ছড়িয়ে প্রায় ৩০০ মিটার দীর্ঘ ডাবল ইটের সলিং সড়কের ইট উপড়ে ফেলা হয়। পরে এসব ইটের মধ্যে বিপুল পরিমাণ ইট ট্রলারযোগে মধুমতী নদীর ওপারে চরবেলবানা এলাকায় নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

এলাকাবাসী রবিউল মিয়া, আলামিন মিয়া ও জহুর মোল্যাসহ কয়েকজনের অভিযোগ, ইট তুলে নেওয়ার বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে গোলাম কুদ্দুসের পক্ষ থেকে নদীভাঙনের প্রতিবাদে মানববন্ধন করা হয়। তাদের দাবি, মানববন্ধনের স্থানটির পাশেই তুলে নেওয়া ইটের স্তূপ দেখা গেছে। পরে স্থানীয়দের চাপের মুখে কিছু ইট আগের স্থানে ফেরত দেওয়া হয় বলেও তারা জানান।

সোমবার (২১ সেপ্টেম্বর) সরেজমিনে উপজেলার চরবেলবানা এলাকায় মধুমতী নদীসংলগ্ন তৈয়বুর রহমানের বাড়ির সামনে কয়েকটি স্থানে পুরোনো ইটের এলোমেলো স্তূপ দেখা যায়। তবে এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের অনেকেই প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি।

অভিযোগের বিষয়ে গোলাম কুদ্দুস বলেন, মানুষের বাড়িতে কাজের প্রয়োজনে ইট থাকতেই পারে। তবে ওগুলো কার ইট, সে সম্পর্কে আমার কিছু জানা নেই।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সারোয়ার বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ-খবর নিয়ে দেখব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরিবেশকর্মী ও জুলাই যোদ্ধার ওপর হামলার প্রতিবাদে গ্রিন ভয়েসের মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

আন্তর্জাতিক ডেস্ক

কুড়িগ্রাম প্রতিনিধি

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:১১ পি.এম


পরিবেশকর্মী ও জুলাই যোদ্ধার ওপর হামলার প্রতিবাদে গ্রিন ভয়েসের মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

২৩ সেপ্টেম্বর,২৬"  পরিবেশবাদী সংগঠন গ্রিন ভয়েস উলিপুর উপজেলা শাখার সভাপতি, বিশিষ্ট পরিবেশকর্মী ও জুলাই যোদ্ধা সারফারাজ ইসলাম সৌরভের ওপর নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গ্রিন ভয়েস কুড়িগ্রাম জেলা শাখা।

বুধবার (২৩ সেপ্টেম্বর ২৪) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে গ্রিন ভয়েসের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্যে গ্রিন ভয়েস উলিপুর উপজেলা শাখার উপদেষ্টা আসাদুজ্জামান আসাদ বলেন, “২৪-এর গণঅভ্যুত্থানের পরেও চিহ্নিত এই সন্ত্রাসী সংগঠনের সদস্যরা কীভাবে প্রকাশ্যে হামলা চালানোর সাহস পায়, তা আমাদের বোধগম্য নয়। এটি অত্যন্ত আশঙ্কাজনক। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি—অনতিবিলম্বে হামলাকারীকে গ্রেপ্তার করে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।”

উলিপুর উপজেলা গ্রিন ভয়েসের সাংগঠনিক সম্পাদক আবু রায়হান কবির আল্টিমেটাম ঘোষণা করে বলেন, “নিষিদ্ধ ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী মাসুম বিল্লাহকে গ্রেপ্তারে প্রশাসনের কোনো ধরনের গড়িমসি আমরা মেনে নেব না। আমরা ইতোমধ্যেই ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি, যার ১২ ঘণ্টা পেরিয়ে গেছে। নির্ধারিত সময়ের মধ্যে আসামিকে গ্রেপ্তার করা না হলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।”

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনটির কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সভাপতি আবু রায়হান জাকারিয়া, পাঠ্যক্রম বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস নদী, নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি মাইদুল ইসলাম মামুন এবং উলিপুর স্বেচ্ছাসেবী ফোরামের মুখ্য সংগঠক মারুফ শেখ প্রান্ত।

মানববন্ধন শেষে গ্রিন ভয়েসের একটি প্রতিনিধি দল অপরাধীদের দ্রুত বিচার ও গ্রেপ্তারের দাবিতে কুড়িগ্রাম জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%