ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

পরিবেশকর্মী ও জুলাই যোদ্ধার ওপর হামলার প্রতিবাদে গ্রিন ভয়েসের মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম


পরিবেশকর্মী ও জুলাই যোদ্ধার ওপর হামলার প্রতিবাদে গ্রিন ভয়েসের মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

২৩ সেপ্টেম্বর,২৬"  পরিবেশবাদী সংগঠন গ্রিন ভয়েস উলিপুর উপজেলা শাখার সভাপতি, বিশিষ্ট পরিবেশকর্মী ও জুলাই যোদ্ধা সারফারাজ ইসলাম সৌরভের ওপর নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গ্রিন ভয়েস কুড়িগ্রাম জেলা শাখা।

বুধবার (২৩ সেপ্টেম্বর ২৪) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে গ্রিন ভয়েসের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্যে গ্রিন ভয়েস উলিপুর উপজেলা শাখার উপদেষ্টা আসাদুজ্জামান আসাদ বলেন, “২৪-এর গণঅভ্যুত্থানের পরেও চিহ্নিত এই সন্ত্রাসী সংগঠনের সদস্যরা কীভাবে প্রকাশ্যে হামলা চালানোর সাহস পায়, তা আমাদের বোধগম্য নয়। এটি অত্যন্ত আশঙ্কাজনক। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি—অনতিবিলম্বে হামলাকারীকে গ্রেপ্তার করে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।”

আরও পড়ুন: উজিরপুরে ‘গয়েশ্বর’ খ্যাত পলাশ কুন্ডুকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে অপপ্রচারের অভিযোগ

উলিপুর উপজেলা গ্রিন ভয়েসের সাংগঠনিক সম্পাদক আবু রায়হান কবির আল্টিমেটাম ঘোষণা করে বলেন, “নিষিদ্ধ ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী মাসুম বিল্লাহকে গ্রেপ্তারে প্রশাসনের কোনো ধরনের গড়িমসি আমরা মেনে নেব না। আমরা ইতোমধ্যেই ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি, যার ১২ ঘণ্টা পেরিয়ে গেছে। নির্ধারিত সময়ের মধ্যে আসামিকে গ্রেপ্তার করা না হলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।”

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনটির কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সভাপতি আবু রায়হান জাকারিয়া, পাঠ্যক্রম বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস নদী, নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি মাইদুল ইসলাম মামুন এবং উলিপুর স্বেচ্ছাসেবী ফোরামের মুখ্য সংগঠক মারুফ শেখ প্রান্ত।

মানববন্ধন শেষে গ্রিন ভয়েসের একটি প্রতিনিধি দল অপরাধীদের দ্রুত বিচার ও গ্রেপ্তারের দাবিতে কুড়িগ্রাম জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করে।

আরও পড়ুন: নিখোঁজের দুই দিন পর কুমিল্লার জলাশয়ে মিলল ভারতীয় শিক্ষার্থীর মরদেহ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পূর্বধলায় ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুল বারেকের জানাজা ও দাফন সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহজাহান মিয়া ফটো সাংবাদিক নেত্রকোনা জেলা

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:২৩ পি.এম


পূর্বধলায় ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুল বারেকের জানাজা ও দাফন সম্পন্ন

 

নেত্রকোনার পূর্বধলা উপজেলার ৩ নম্বর ঘাগড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আব্দুল বারেক (রুপা মিয়া)-এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঘাগড়া ইউনিয়নের বহুলী বাজার ঈদগাহ মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ বিপুলসংখ্যক লোকজন অংশ নেন।

জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব বাবুল আলম তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, সাবেক সাংগঠনিক সম্পাদক ইসতিয়াক আহমেদ বাবু, যুগ্ম আহ্বায়ক সায়েদ আল মামুন শহীদ ফকিরসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হৃদ্‌রোগজনিত সমস্যায় আব্দুল বারেকের মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৭৫ বছর। তিনি ঘাগড়া ইউনিয়নের বহুলী (বানেরকান্দা) গ্রামের মৃত নজর উদ্দিন ভূঁইয়ার ছেলে।

পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় বহুলী গ্রামের একটি জানাজায় অংশ নিতে গিয়েছিলেন আব্দুল বারেক। জানাজা শেষে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাঁকে দ্রুত পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ আত্মীয়স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আব্দুল বারেক ঘাগড়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য হিসেবে নির্বাচিত হন। পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম রানা কারাবন্দী থাকায় পরিষদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য তাঁকে প্যানেল চেয়ারম্যান হিসেবে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়।

গত ৫ মার্চ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. আরিফুল ইসলাম সরদারের স্বাক্ষরিত এক আদেশে তাঁকে ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়।

জানাজায় অংশ নেওয়া স্থানীয় কয়েকজন বলেন, আব্দুল বারেকের শেষ বিদায়ে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি তাঁর প্রতি স্থানীয় মানুষের ভালোবাসা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ। জানাজা শেষে আবেগঘন পরিবেশে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৩২ পি.এম


সন্ধ্যার মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়

আবহাওয়া অধিদপ্তর জানায়, দেশের সাতটি জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের সম্ভাবনা রয়েছে। সংস্থাটি উল্লেখ করেছে, ঝড়টি ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে বইতে পারে। এই কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে সতর্কবার্তা প্রদান করা হয়েছে।

বুধবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য যে পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে এই তথ্য প্রতিফলিত হয়েছে।

 

এতে আরও বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য পে স্কেল দাবি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৩৬ পি.এম


এমপিওভুক্ত শিক্ষকদের জন্য পে স্কেল দাবি

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য পৃথক প্রজ্ঞাপন জারির দাবি উত্থাপন করা হয়েছে নতুন পে স্কেলের জন্য। প্রজ্ঞাপন এখনও না আসায় ছয় লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

আজ বুধবার, বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মালেক একটি বিবৃতিতে দ্রুত প্রজ্ঞাপন জারির দাবি জানান।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, "ছয় লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মৌলিক চাহিদা পূরণ নবম জাতীয় পে স্কেলের সঙ্গে দ্রুত তাদের প্রজ্ঞাপন জারি করতে হবে।" তিনি আরও বলেন, "এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘ অপেক্ষার অবসান হোক-দ্রুত প্রজ্ঞাপন প্রকাশ করা হোক।"

গত ১৯ সেপ্টেম্বর সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেলের প্রজ্ঞাপন জারি করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যপ্রাচ্যের সংঘাতে জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৩৭ পি.এম


মধ্যপ্রাচ্যের সংঘাতে জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা

মধ্যপ্রাচ্যে চলমান আমেরিকা-ইসরায়েল ও ইরান সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও জাহাজ ভাড়া (ফ্রেইট চার্জ) উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার ফলে আমদানি-নির্ভর বাংলাদেশে এর সরাসরি প্রভাব পড়েছে।

গত ছয় মাসে (মার্চ-আগস্ট) জ্বালানি তেল আমদানিতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) অতিরিক্ত ব্যয় হয়েছে প্রায় ২৩ হাজার কোটি টাকা।

বিপিসি’র চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম আজ বাসসকে জানান, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য ও আমদানি ব্যয় অস্বাভাবিকভাবে বেড়েছে। তিনি বলেন, "আমদানি ব্যয় বাড়লেও সরকার জনগণের কথা বিবেচনা করে এতদিন জ্বালানি তেলের দাম সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করেছে।" এর ফলে গত প্রায় ছয় মাসে বিপিসিকে অতিরিক্ত ২৩ হাজার কোটি টাকা ব্যয় করতে হয়েছে।

জ্বালানি বিভাগ জানায়, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে বিভিন্ন ধরনের জ্বালানি তেলের দাম এবং ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ পরিস্থিতি এখনো অব্যাহত রয়েছে। ফলে মার্চ থেকে আগস্ট পর্যন্ত বিপিসি’র অতিরিক্ত ব্যয় হয়েছে ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা। ছয় মাসের এই অতিরিক্ত ব্যয় হিসাবে মাসে গড়ে প্রায় ৩ হাজার ৮১৩ কোটি টাকা করে বিপিসির ওপর বাড়তি চাপ পড়েছে।

বিপিসি চেয়ারম্যান আরও বলেন, জ্বালানি তেলের মূল্যের পাশাপাশি পরিবহন ও হ্যান্ডলিং ব্যয়ও বিপুল হারে বেড়েছে। তিনি উল্লেখ করেন, "আগে যেখানে জাহাজ ভাড়া ছিল ৩ থেকে ৪ ডলার, বর্তমানে তা বেড়ে ১৫ থেকে ১৭ ডলারে দাঁড়িয়েছে।" অর্থাৎ জাহাজ ভাড়ার ক্ষেত্রে ব্যয় আগের তুলনায় প্রায় চার থেকে পাঁচ গুণ বেড়েছে।

তিনি সতর্ক করে বলেন, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেলের মূল্য সমন্বয় না করা হলে বিপিসিকে প্রতি মাসে গড়ে প্রায় ৩ হাজার ৮০০ থেকে ৪ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয় করতে হয়।

বিপিসি সূত্রে জানা গেছে, বর্তমানে দেশে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি তেলের মজুত রয়েছে। আগামী ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের সরবরাহে কোনো ধরনের সমস্যা হবে না। পাশাপাশি আমদানি কার্যক্রমও অব্যাহত রয়েছে।

সূত্র জানায়, বর্তমান আন্তর্জাতিক বাজারমূল্য অনুযায়ী ডিজেলে বিপিসি’র লিটারপ্রতি লোকসান প্রায় ৭০ টাকা। এ হিসাবে প্রতিদিন লোকসানের পরিমাণ প্রায় ১০৯ কোটি টাকা। শুধু ডিজেলেই বছরে প্রায় ৪০ হাজার কোটি টাকা লোকসান হতে পারে।

বিপিসি চেয়ারম্যান জানান, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা সমন্বয় করা হলে বিপিসির বছরে প্রায় ১০ হাজার কোটি টাকা লোকসান কমানো সম্ভব হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%