ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

মার্কেন্টাইল ব্যাংকে চাকরি, লাগবে যে যোগ্যতা


মার্কেন্টাইল ব্যাংকে চাকরি, লাগবে যে যোগ্যতা

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদনকারীরা আগামী ৭ অক্টোবর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।

পদের নাম: ডেটাবেইস অ্যাডমিনিস্ট্রেটর (ইও-এফএভিপি)।

পদসংখ্যা: অনির্ধারিত।

আরও পড়ুন: প্রায় দেড় লাখ টাকা বেতনের সরকারি প্রতিষ্ঠানে চাকরি, আবেদন করবেন যেভাবে

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অথবা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অগ্রাধিকার প্রদান করা হবে।

অভিজ্ঞতা: প্রার্থীদের ৫ থেকে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিসে।

আরও পড়ুন: বিরামপুরে চাকরি মেলা, ৭০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।

বয়সসীমা: উল্লেখ করা হয়নি।

কর্মস্থল: ঢাকা।

বেতন: যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী আকর্ষণীয় বেতন প্যাকেজ।

আরও পড়ুন: সৌদিতে ১৯ হাজার ৬১০ লোক নিয়োগের ঘোষণা

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৩৭ পি.এম


দেশের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার

বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে দেশের ১০০ জন গুণী শিক্ষককে সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। এই তথ্য শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে ‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে গঠিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সরকারের বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচির বিস্তারিত জানাতে সোমবার সচিবালয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বিস্তারিত তুলে ধরবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিনসহ শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিশ্ব শিক্ষক দিবস প্রতি বছর ৫ অক্টোবর পালিত হয়। এ বছর দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন পর্যায়ের ১০০ জন গুণী শিক্ষককে আনুষ্ঠানিকভাবে সম্মাননা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাগরে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত জারি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৩৭ পি.এম


সাগরে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত জারি

দক্ষিণ উপকূলীয় মিয়ানমার এবং তৎসংলগ্ন অঞ্চলে অবস্থানরত লঘুচাপটি উত্তর আন্দামান সাগর ও মিয়ানমার উপকূলে গিয়ে সুস্পষ্ট লঘুচাপে রূপান্তরিত হয়েছে। পরবর্তীতে এটি আরো ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি উত্তর/উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে, যার কারণে দেশের চারটি সমুদ্রবন্দরে সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার সকালে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নিম্নচাপটি আজ (২৮ সেপ্টেম্বর) সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১১৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১০৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল। এটি উত্তর/উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।

নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। এই কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করার জন্য বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীবরদীতে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৩৭ পি.এম


শ্রীবরদীতে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে শেরপুরের সীমান্তবর্তী উপজেলা শ্রীবরদীতে, "একসাথে, আরও শক্তিশালী, জলাতঙ্কমুক্ত বিশ্ব গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে। সোমবার ২৮ সেপ্টেম্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আর এম ও) ডা: অমিও জ্যোতি সাইফুল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলাম।

বক্তাগণ সভায় উল্লেখ করেন যে, জলাতঙ্ক একটি মারাত্মক ও প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ, যা সাধারণত আক্রান্ত প্রাণীর কামড়, আঁচড় কিংবা লালার সংস্পর্শের মাধ্যমে মানুষের শরীরে ছড়াতে পারে। কুকুর জলাতঙ্কের অন্যতম প্রধান বাহক হলেও বিড়াল, শিয়াল, বেজি ও অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর মাধ্যমেও এই রোগ ছড়াতে পারে।

তবে আশার কথা হলো—জলাতঙ্ক প্রতিরোধযোগ্য। যদি কোনো প্রাণী কামড়ায় বা আঁচড়ায়, তাহলে ক্ষতস্থানে দ্রুত প্রচুর পানি ও সাবান দিয়ে অন্তত ১৫ মিনিট ধোয়া উচিত। এরপর বিলম্ব না করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জলাতঙ্কের টিকা এবং প্রয়োজন হলে র‍্যাবিস ইমিউনোগ্লোবিউলিন (RIG) গ্রহণ করতে হবে।

অনুষ্ঠানে নার্সিং সুপারভাইজার রহিমা খাতুন, মেডিকেল এসিস্টেন্ট খাদিজা বেগম সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার, নার্স, মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারী ও স্টাফগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২ হাজার টাকা ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৩৮ পি.এম


১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২ হাজার টাকা ছাড়াল

দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সংকট তীব্র আকার ধারণ করেছে। এলপিজির আমদানি গত এক মাসে প্রায় ২৫ শতাংশ হ্রাস পাওয়ায় সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে।

এ পরিস্থিতিতে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত মূল্যের তুলনায় ৪০০ থেকে ৫০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে ১২ কেজির এলপিজি সিলিন্ডার। এর ফলে খুচরা বাজারে রান্নার গ্যাসের দাম দুই হাজার টাকার উপরে চলে গেছে।

বিইআরসি কর্তৃক নির্ধারিত ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৮৫ টাকা হলেও বর্তমানে ভোক্তাদের এটি কিনতে হচ্ছে ২ হাজার থেকে ২ হাজার ১০০ টাকায়। এই পরিস্থিতিতে সাধারণ গ্রাহকদের ওপর বাড়তি খরচের চাপ পড়েছে।

বিইআরসি ও এলপিজি আমদানিকারকদের সূত্রে জানা গেছে, গত আগস্টে দেশে প্রায় ১ লাখ ৬০ হাজার টন এলপিজি আমদানি হয়েছিল। কিন্তু চলতি সেপ্টেম্বর মাসে তা কমে দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ২০ হাজার টনে। অর্থাৎ এক মাসে আমদানি কমেছে প্রায় ৪০ হাজার টন।

এদিকে, গত ২ সেপ্টেম্বর বিইআরসি ১২ কেজির সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করেছিল।

ব্যবসায়ীদের মতে, মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থার কারণে লোহিত সাগর ও হরমুজ প্রণালিসহ গুরুত্বপূর্ণ নৌপথে পণ্য পরিবহনে জটিলতা সৃষ্টি হয়েছে। এই কারণে আন্তর্জাতিক বাজারে জাহাজের সংকট ও পরিবহন ব্যয় বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের এলপিজি আমদানির প্রধান উৎস মধ্যপ্রাচ্য হওয়ায় এই পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে দেশের বাজারে। বিকল্প পথে পণ্য আনতে সময় ও খরচ দুটোই বেড়ে যাচ্ছে।

মেঘনা ফ্রেশ এলপিজি লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) আবু সাঈদ রেজা বলেন, "বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হলো কার্গো পাওয়া। একটি নৌপথ বন্ধ থাকলে আগে বিকল্প পথে পণ্য আনা সম্ভব হতো। কিন্তু এখন দীর্ঘমেয়াদি চুক্তি থাকা সত্ত্বেও অনেক আন্তর্জাতিক সরবরাহকারী প্রায় ২০ শতাংশ সরবরাহ কমিয়ে দিয়েছে। বাড়তি প্রিমিয়াম দিয়েও খোলাবাজার থেকে কার্গো সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে।"

আমদানিকারকদের দাবি, আন্তর্জাতিক বাজারে কার্গো প্রিমিয়াম ও পরিবহন ব্যয় বৃদ্ধির বিষয়টি বিইআরসির মাসিক মূল্য নির্ধারণে পুরোপুরি সমন্বয় করা হচ্ছে না। এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (লোয়াব) সদস্যদের তথ্যমতে, বিশ্ববাজারে কার্গো প্রিমিয়াম টনপ্রতি ১৬০ ডলার থেকে বেড়ে ২৬০ থেকে ৪০০ ডলারে পৌঁছেছে। ফলে নির্ধারিত দামে গ্যাস বিক্রি করে বাড়তি ব্যয় মেটানো কঠিন হয়ে পড়েছে। লোকসান এড়াতে কিছু প্রতিষ্ঠান আমদানি সীমিত রেখেছে বলেও তাদের দাবি।

ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তানজীম চৌধুরী জানান, সেপ্টেম্বরে তাদের প্রতিষ্ঠান প্রায় ৩০ হাজার টন এলপিজি আমদানি করেছে। বৈশ্বিক সংকটে উৎপাদকদের দিক থেকে সরবরাহে বিঘ্ন ঘটলেও পরিস্থিতি সামাল দিতে সর্বোচ্চ চেষ্টা চলছে।

দেশে বছরে প্রায় ১৫ থেকে ১৬ লাখ টন এলপিজির চাহিদা রয়েছে। এর প্রায় ৮০ শতাংশ ব্যবহৃত হয় গৃহস্থালির রান্নার কাজে। মোট চাহিদার প্রায় ৯৯ শতাংশই সরবরাহ করে বেসরকারি খাত।

এদিকে, সেপ্টেম্বর মাসে সরবরাহ ঘাটতির কারণ হিসেবে কিছু প্রতিষ্ঠানের নির্ধারিত জাহাজ সময়মতো না পৌঁছানোর বিষয়টি উল্লেখ করেছেন বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ। তিনি জানান, সংকট নিরসনে দ্রুত আমদানিকারকদের সঙ্গে বৈঠক করা হবে।

তবে বৈশ্বিক নৌপথের জটিলতা দূর না হলে এবং প্রয়োজনীয় কার্গো সরবরাহ নিশ্চিত করা না গেলে অক্টোবর মাসেও এলপিজি সংকট অব্যাহত থাকতে পারে বলে তিনি সতর্ক করেছেন।

চলমান সংকটে একদিকে নির্ধারিত দামের চেয়ে বেশি অর্থ দিয়ে রান্নার গ্যাস কিনতে হচ্ছে ভোক্তাদের, অন্যদিকে আমদানি ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় সামনের দিনগুলোতে বাজার পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%